এক্সপ্লোর

Blinkit CEO: 'ডেলিভারি পার্টনারদের কত টাকা দেন ?' হিসেব চেয়ে ব্লিঙ্কইটের সিইওকে তোপ কুনাল কামরার

Kunal Kamra : কুনাল কামরা এই প্রসঙ্গেই অলবিন্দর ধিন্দসাকে আক্রমণ করেন। কুইক কমার্স সংস্থার ডেলিভারি পার্টনারদের শোষণ করা এবং যথাযোগ্য বেতন না দেওয়া নিয়ে তোপ দাগেন তিনি।

Kunal Kamra on Blinkit: ব্লিঙ্কইটের সহ-প্রতিষ্ঠাতা এবং সিইও অলবিন্দর ধিন্দসা এক্স হ্যান্ডলে মঙ্গলবার জানিয়েছিলেন যে, বর্ষবরণের রাতে কুইক কমার্স মোবাইল অ্যাপে কত কিছু অর্ডার করেছে মানুষ। আর এই পোস্টের জেরেই সিইও অলবিন্দরকে তোপ দাগেন জনপ্রিয় কৌতুকশিল্পী কুনাল কামরা। এমনকী তিনি তাঁকে সরাসরি সমাজমাধ্যমে হিসেব চেয়ে বলেন যাতে তিনি সকলকে বলেন, সংস্থার ডেলিভারি পার্টনারদের কত টাকা দিয়েছেন।

এক্স হ্যান্ডলে একটি পোস্টে জোমাটো দাবি করেন যে এই সংস্থা মাত্র ১০ মিনিটেই পণ্য পৌঁছে দেয় গ্রাহকদের ঘরে। আর একদিনে এই সংস্থা সবথেকে বেশি অর্ডার পেয়েছে। এমনকী এই সংস্থার সিইও পোস্টে উল্লেখ করেছেন সর্বোচ্চ অর্ডার প্রতি মিনিটে, সর্বোচ্চ অর্ডার প্রতি ঘণ্টায় এবং ডেলিভারি পার্টনারদের দেওয়া সর্বোচ্চ টিপসের বিস্তৃত পরিসংখ্যান। পোস্টে অলবিন্দর ধিন্দসা লেখেন, '১,২২,৩৫৬ প্যাক কন্ডোম, ৪৫,৫৩১ বোতল মিনারেল ওয়াটার, ২২,৩২২ পার্টিস্মার্ট এবং ২৪২৪টি ইনো, পার্টির পরের প্রস্তুতি ?'।

কুনাল কামরা এই প্রসঙ্গেই অলবিন্দর ধিন্দসাকে আক্রমণ করেন। কুইক কমার্স সংস্থার ডেলিভারি পার্টনারদের শোষণ করা এবং যথাযোগ্য বেতন না দেওয়া নিয়ে তোপ দাগেন তিনি। কুনাল কামরা লেখেন, 'তারা হল জমির মালিক, অথচ তাদের কোনো জমি নেই।' গত বছর এই কুনাল কামরাই ওলা সংস্থার সিইও এবং প্রতিষ্ঠাতা ভবীশ আগরওয়ালের সঙ্গে দ্বন্দ্বযুদ্ধে জড়িয়েছিলেন। স্কুটার বিক্রি এবং স্কুটার বিক্রির পরের সার্ভিসের গুণমান নিয়ে প্রশ্ন তুলেছিলেন কুনাল কামরা।

এবারের পোস্টে কুনাল উল্লেখ করেন, 'আমরা এখন এই কুইক কমার্সের সুবিধে উপভোগ করছি ঠিকই, কিন্তু এর একটি অন্ধকার দিকও আছে। এই প্ল্যাটফর্মের মালিকের কোনো নতুন কিছু তৈরি করার যোগ্যতা বা দক্ষতাই নেই, তারা কেবল কর্মীদের শোষণ করে। এমন বেতন বা মজুরি দেয় যাতে তারা তাদের ইচ্ছেও পূরণ করতে পারবে না।' এমনকী প্ল্যাটফর্মের মালিককে 'ঠগ' বলতেও ছাড়েন না তিনি।

ব্লিঙ্কইট তাদের ওয়েবসাইটের ব্লগে জানিয়েছে যে তাদের ডেলিভারি পার্টনাররা সমস্ত ইনসেনটিভ, বোনাস মিলিয়ে ৫০ হাজার টাকা পর্যন্ত পেয়ে থাকেন। প্রতি সাতদিনে তাদের টাকা দেওয়া হয়। এমনকী তারা নিজের মত কতক্ষণ কাজ করবেন তা ঠিক করে নিতে পারেন। ১৮ বছরের বেশি বয়সী ডেলিভারি পার্টনারদের জন্য ১০ লক্ষ টাকার স্বাস্থ্যবিমাও দেওয়া হয়। এমনকী তাদের জয়েনিং বোনাস হিসেবে দেওয়া হয় ৪ হাজার টাকা।  

আরও পড়ুন: Bank Account: আজ থেকেই বন্ধ হয়ে যাবে এই ৩ ধরনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, কড়া বার্তা RBI-এর; আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত ? 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Commercial LPG Price Cut: গ্যাসের দামে বড় স্বস্তি, কলকাতায় এক লাফে কমল দাম, দেখে নিন নতুন রেট
গ্যাসের দামে বড় স্বস্তি, কলকাতায় এক লাফে কমল দাম, দেখে নিন নতুন রেট
Gold Price Today : মাসের শুরুতে দাম কমল সোনা-রুপোর, আজ কলকাতায় গ্রাম প্রতি কত হল দর?
মাসের শুরুতে দাম কমল সোনা-রুপোর, আজ কলকাতায় গ্রাম প্রতি কত হল দর?
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget