এক্সপ্লোর

Ladla Bhai Yojona: স্নাতক পাশেই প্রতি মাসে ১০ হাজার টাকা ভাতা ! শুধু ছাত্রদের জন্য দারুণ সুযোগ এই রাজ্যে

Maharashtra Government Scheme: মহারাষ্ট্র সরকারের (Ladla Bhai Yojona) এই উদ্যোগ রাজ্যের সমস্ত ছাত্রদের, স্নাতক উত্তীর্ণ ছাত্রদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সাহায্য করবে বলেই জানা গিয়েছে।

মহারাষ্ট্র: সম্প্রতি মহারাষ্ট্র সরকার একটি নতুন প্রকল্প চালু করেছে যার নাম দেওয়া হয়েছে 'লাডলা ভাই যোজনা'। এই যোজনায় আর্থিক সহায়তা পাবেন কেবল ছাত্ররাই। যে সমস্ত ছাত্ররা দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হয়েছেন, তাদের জন্যেই এই প্রকল্প। এই লাডলা ভাই যোজনার (Ladla Bhai Yojona) অধীনে দ্বাদশ উত্তীর্ণ ছাত্ররা মাসিক ৬ হাজার টাকা এবং স্নাতক উত্তীর্ণ ছাত্ররা মাসিক ১০ হাজার টাকার ভাতা পাবেন। অন্যদিকে যে সমস্ত ছাত্ররা ডিপ্লোমা করেছেন তারা পাবেন মাসিক ৮ হাজার টাকার ভাতা। বড় ঘোষণা করল একনাথ শিন্ডের সরকার।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে সম্প্রতি আসন্ন মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের আগে এই যোজনার ঘোষণা করেন পন্ধারপুরে। নির্বাচনের কয়েক মাস আগে জনগণের কাছে আবেদন জানাতে এই ঘোষণা করা হয়েছে বলে জানা গিয়েছে। মহারাষ্ট্র সরকারের (Ladla Bhai Yojona) এই উদ্যোগ রাজ্যের সমস্ত ছাত্রদের, স্নাতক উত্তীর্ণ ছাত্রদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে এবং যে কোনও রকম আর্থিক সমস্যা দূর করতে সাহায্য করবে। শিক্ষা এবং কর্মজীবনের প্রাথমিক কিছু আর্থিক সমস্যা দূর করবে এই স্কিম। এর ফলে শিক্ষার্থী ছাত্ররা আরও বেশি করে পড়াশোনায় মন দিতে এবং নিজেকে আরও দক্ষ করে গড়ে তুলতে পারবে।

সম্প্রতি উদ্ধব ঠাকরে মহারাষ্ট্রের যুবকদের (Ladla Bhai Yojona) বেকারত্বের বিষয়টি নজরে এনেছেন রাজ্যবাসীর। একটি সাংবাদিক সম্মেলনে তিনি প্রকাশ্যেই বলেন যে লাডলি বহেনা স্কিমের মত মহারাষ্ট্রের ছেলেদের জন্য প্রয়োজনীয় যোজনা বা প্রকল্পের উপর জোর দেওয়া দরকার। তিনি স্পষ্টই বলেন যে আজকের সমাজে সরকারি প্রকল্পগুলির ক্ষেত্রে ছেলে ও মেয়েদের মধ্যে কোনও বিভেদ করার প্রয়োজন নেই এবং এই বিভাজন করা উচিতও নয়। উভয় লিঙ্গের শিক্ষার্থীই সমান অধিকার পাওয়ার যোগ্য। আর এই দাবিতে সাড়া দিয়েই একনাথ শিন্ডে ঘোষণা করেন 'লাডলি ভাই যোজনা'।

উল্লেখ্য যে লাডলা ভাই যোজনার আগে মহারাষ্ট্র সরকার চালু করেছিল লাডলি বহেনা যোজনা। এই যোজনায় ২১ থেকে ৬০ বছর বয়সী বিবাহিত, তালাকপ্রাপ্ত, নিঃস্ব সহায়-সম্বলহীন মহিলাদের মাসিক ১৫০০ টাকা করে ভাতা দেওয়া হয়। এরপরে মহারাষ্ট্রের একনাথ শিন্ডের সরকার এই যোজনার সুবিধেভোগীদের বয়সসীমা বাড়িয়ে ৬৫ বছর করে দেন।

আরও পড়ুন: Anant Radhika Wedding: কোটিপতি হলেও একটি মঙ্গলসূত্রই সার, আম্বানির বিয়েতে কী নজির গড়লেন সুধা মূর্তি ?

সেরা শিরোনাম

Sugar Price Increased: হু হু করে বাড়ছে চিনির দাম, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কী কী পদক্ষেপ নিয়েছে সরকার ? স্বস্তি মিলবে ?
হু হু করে বাড়ছে চিনির দাম, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কী কী পদক্ষেপ নিয়েছে সরকার ? স্বস্তি মিলবে ?
Gold Loan: ভারতে বাড়ছে গোল্ড লোনের চাহিদা, ৫ বছরে বাজারের ১০ শতাংশ দখলের পূর্বাভাস দিচ্ছে JPMorgan
ভারতে বাড়ছে গোল্ড লোনের চাহিদা, ৫ বছরে বাজারের ১০ শতাংশ দখলের পূর্বাভাস দিচ্ছে JPMorgan
Gold Price Hike: প্রতি ১০ গ্রামে ২ হাজার টাকা বাড়ল সোনা, আজ কত হল এই মূল্যবান ধাতুর দাম?
প্রতি ১০ গ্রামে ২ হাজার টাকা বাড়ল সোনা, আজ কত হল এই মূল্যবান ধাতুর দাম?
SEBI Alert : ৯০ শতাংশের লোকসান হয়েছে, ২০২৬-এ শেয়ার বাজারে লাখ-লাখ টাকা হারিয়েছে যুব প্রজন্ম, অনূর্ধ্ব ত্রিশের সংখ্য়া বেশি
৯০ শতাংশের লোকসান হয়েছে, ২০২৬-এ শেয়ার বাজারে লাখ-লাখ টাকা হারিয়েছে যুব প্রজন্ম, অনূর্ধ্ব ত্রিশের সংখ্য়া বেশি

ভিডিও

Medinipur Hotel: মন্ত্রীর পরিদর্শনের পর মেদিনীপুরে ২টি হোটেল, একটি শপিং মল সিল
Kolkata Metro: গঙ্গার তলা দিয়ে মেট্রো চলাচলের আজ দুই বছর, এখনও দ্বিধায় দুর্গাপিতুরি লেনের বাসিন্দারা
BJP News: পালাবদলের সাড়ে ৩ মাসেই বিজেপিতে তোলাবাজির কাঁটা
CM Suvendu Adhikari:
Kolkata Hotel Fire: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, গ্রেফতার মূল অভিযুক্ত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Embed widget