এক্সপ্লোর

Anant Radhika Wedding: কোটিপতি হলেও একটি মঙ্গলসূত্রই সার, আম্বানির বিয়েতে কী নজির গড়লেন সুধা মূর্তি ?

Sudha Murty: সাধারণের মতই শাড়ি আর একটা সামান্য মঙ্গলসূত্র পড়ে গিয়েছিলেন আম্বানির বিয়েতে। আর তাতেই নেটিজেনদের মধ্যে প্রশংসিত সুধা মূর্তি (Sudha Murty)। তাঁর এই অতি সাধারণ লুক নিয়েই এখন চর্চা নেটপাড়ায়।

Sudha Murty Simple Look: অনন্ত আম্বানির বিয়েকে ঘিরে তুমুল চর্চা সারা দেশজুড়ে। কয়েকশো কোটি টাকা খরচ করে ছেলের বিয়ে দিলেন মুকেশ আম্বানি। আর সেই বিয়েতে হাজির অভ্যাগতদের পোশাকে, সাজেও আভিজাত্যের ছাপ (Anant Ambani Wedding) ছিল স্পষ্ট। সত্যিই যেন কোনও রাজা-মহারাজার বিবাহ অনুষ্ঠান। ধন-সম্পদের এত বিপুল আড়ম্বর ও প্রদর্শন, তাঁর মাঝেও নিতান্ত সাধারণী লুকে নজর কেড়ে নিলেন ভারতের আরেক কৃতী নারী। কোটিপতি হলেও তাঁর জীবনযাপনে নেই আভিজাত্যের (Anant Radhika Wedding) বা বিলাসের ছোঁয়া। সাধারণের মতই শাড়ি আর একটা সামান্য মঙ্গলসূত্র পড়ে গিয়েছিলেন আম্বানির বিয়েতে। আর তাতেই নেটিজেনদের মধ্যে প্রশংসিত সুধা মূর্তি (Sudha Murty)। তাঁর এই অতি সাধারণ লুক নিয়েই এখন জোর চর্চা নেটপাড়ায়।

১৫ জুলাই হয়ে গেল মুকেশ আম্বানির পুত্র অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের শুভ পরিণয়। যদিও বিবাহের ৪ মাস আগে থেকেই নানাবিধ প্রাক বিবাহ অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। ১২ জুলাই সেই প্রাক বিবাহ অনুষ্ঠানের সমাপ্তি হয় এবং ১৩ জুলাই থেকে ১৫ জুলাই নানাবিধ অনুষ্ঠানের মধ্যে শুভ বিবাহ সুসম্পন্ন হয়। এই বিয়েকে কেন্দ্র করে নেটিজেনদের নজরে এসেছিল বহুমূল্য সব গয়নার পসরা। অনন্ত আম্বানির মা নীতা আম্বানি ১০০ ক্যারাটের হলুদ হিরের একটি গয়না পরেছিলেন, অসাধারণ নজরকাড়া ছিল সেই গলার হার। আম্বানিদের বড় বউ শ্লোকা মেহতাকেও দেখা গিয়েছিল ৪৫০ ক্যারাটের একটি হিরের নেকলেস পরে থাকতে।

এই আড়ম্বরের মাঝে সদা সরল সাজে ধরা দিলেন সুধা মূর্তি আর তাঁর এই সাধারণী লুকই তাঁর শক্তির কেন্দ্রবিন্দু হয়ে উঠল। নেটিজেনদের নজরে উঠে এলেন সুধা মূর্তি। প্রশংসিত হলেন, নন্দিত হলেন। ইনস্টাগ্রামে নম্রতা শিরোদকর, মানসী পারেখ সুধা মূর্তির সঙ্গে ছবি শেয়ার করতেই সাড়া পড়ে যায় সমাজমাধ্যমে। ছবি শেয়ার করে নম্রতা লেখেন যে এই মানুষটির সম্পর্কে আগে বহু কথা শুনেছি, বিদূষীর বহু কাহিনি শুনেছি আর আজ তাঁকে চোখের সামনে দেখে আমার বিশ্বাস দৃঢ় হল।

সমস্ত পোস্টেই বিপুল প্রশংসার বন্যা জমে সুধা মূর্তির এই লুককে কেন্দ্র করে। ইনস্টাগ্রামে বহু মানুষই কমেন্টে লিখেছেন যেখানে অন্যরা কোটি কোটি টাকার গয়না পোশাকের দেখনদারি করছেন, সেখানে অনন্ত আম্বানির বিয়েতে গিয়েও তাঁর সেই সদা সরল সাধারণী লুক বদলায়নি এক বিন্দুও। শ্রদ্ধার পাত্র তিনি। অনেকে লেখেন, 'অনুপ্রেরণাদায়ী নারী, কোনও দেখনদারি নেই।' কেউ আবার লেখেন, 'স্মার্ট এবং বিদূষী এই মহিলা সুধা মূর্তি শুধুমাত্র একটি মঙ্গলসূত্র গলায় দিয়েই বিবাহ অনুষ্ঠানে এসে গিয়েছেন, শ্রদ্ধার পাত্রী'।

আরও পড়ুন: Mutual Fund: ১৫ হাজারের SIP-তেই জমাতে পারবেন ৫০ লাখ টাকা, এই ৫ ফান্ড দিয়েছে বিপুল মুনাফা

সেরা শিরোনাম

Know Your Customer: ব্যাঙ্ক অ্যাকাউন্টের KYC করার মেসেজ আসছে, ভুয়ো নয়তো? কী ভাবে করবেন KYC আপডেট, জানাচ্ছে RBI
ব্যাঙ্ক অ্যাকাউন্টের KYC করার মেসেজ আসছে, ভুয়ো নয়তো? কী ভাবে করবেন KYC আপডেট, জানাচ্ছে RBI
Gold Silver Price: কালীপুজোর পরেই বাড়ল সোনার দাম! ২২ ক্যারেটের দামে বড় পরিবর্তন, রুপোতেও লাফ?
কালীপুজোর পরেই বাড়ল সোনার দাম! ২২ ক্যারেটের দামে বড় পরিবর্তন, রুপোতেও লাফ?
Bombay High Court: টাটাদের জমি অধিগ্রহণ করে আয়ুর্বেদিক নিরাময়কেন্দ্র? মহারাষ্ট্র সরকারের বিজ্ঞপ্তি খারিজ করে দিল আদালত
টাটাদের জমি অধিগ্রহণ করে আয়ুর্বেদিক নিরাময়কেন্দ্র? মহারাষ্ট্র সরকারের বিজ্ঞপ্তি খারিজ করে দিল আদালত
Venugopal Dhoot Declared Bankrupt: SBI থেকে ১২৬৬৮০০০০০০০ টাকার ঋণ নিয়ে মেটাননি, ভিডিওকন কর্তাকে দেউলিয়া ঘোষণা করা হল
SBI থেকে ১২৬৬৮০০০০০০০ টাকার ঋণ নিয়ে মেটাননি, ভিডিওকন কর্তাকে দেউলিয়া ঘোষণা করা হল

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget