এক্সপ্লোর

Layoff News: ধর্মঘটে সামিল ৩৩ হাজার কর্মী, বড়সড় ছাঁটাইয়ের ঘোষণা এই বিমান সংস্থার

Boeing Airlines Layoff: সংস্থার চিফ ফিনান্সিয়াল অফিসার ব্রায়ান ওয়েস্ট জানিয়েছেন কর্মীদের যে সংস্থার পক্ষ থেকে খরচ বাঁচাতে ১০টি পদক্ষেপ করা হবে। কর্মী ছাঁটাই ছাড়াও সর্বত্র এই সংস্থার শাখায় আর কোনও কর্মী নিয়োগ করা হবে না।

Boeing Airlines Strike: বিশ্বের সবথেকে বড় বিমান নির্মাতা সংস্থা বোয়িং এবার কর্মী ছাঁটাইয়ের পথে চলছে। ইতিমধ্যেই কর্মী নিয়োগ বন্ধ করেছে সংস্থা। এমনকী বোয়িং জানিয়েছে খরচ বাঁচাতে বেশ কিছু কর্মীকে ছাঁটাই করা হবে। সংস্থার পক্ষ থেকে কর্মীদের (Layoff News) জানানো হয়েছে যে সংস্থার ব্যবসার অবস্থা এখন ভাল নয়। কর্মীদের (Boeing Layoffs) পক্ষ থেকে ধর্মঘটও শুরু হয়েছিল এই সংস্থায়। প্রায় ৩৩ হাজার কর্মী এই ঘর্মধটে সামিল ছিলেন।

এই ১০টি পদক্ষেপ করবে বোয়িং

সংস্থার চিফ ফিনান্সিয়াল অফিসার ব্রায়ান ওয়েস্ট জানিয়েছেন কর্মীদের যে সংস্থার পক্ষ থেকে খরচ বাঁচাতে ১০টি পদক্ষেপ করা হবে। কর্মী ছাঁটাই ছাড়াও সর্বত্র এই সংস্থার শাখায় আর কোনও কর্মী নিয়োগ করা হবে না। ম্যানেজারদের বেতনের ইনক্রিমেন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। জানানো হয়েছে খুব প্রয়োজন না পড়লে উড়ান নেওয়া হবে না। ব্রায়ান ওয়েস্টের মতে এই কর্মী ছাঁটাইয়ের কোপে পড়তে পারেন কর্মীদের সঙ্গে সঙ্গে অফিসাররাও। আগামী সপ্তাহের মধ্যেই বিশদ তথ্য জানানো হবে। মূলত এই ধর্মঘটের কারণেই সংস্থার প্রভূত আর্থিক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্রায়ান ওয়েস্ট।

৩৩ হাজার কর্মী এখন ধর্মঘটে সামিল

শুক্রবার আগের সপ্তাহ থেকেই বোয়িং সংস্থার ৩৩ হাজার কর্মী ধর্মঘটে সামিল হয়েছেন। সংস্থার পক্ষ থেকে কর্মীদের জানানো হয়েছিল যে আগামী ৪ বছরে তাদের বেতন বাড়ানো হবে ২৫ শতাংশ। তবে কর্মী ইউনিয়নের দাবি তাদের বেতন প্রতি বছর ১০ শতাংশ হারে বাড়াতে হবে। কর্মী এবং সংস্থার মধ্যস্থতা করতে চাইছে সরকার। গতকাল এই বিষয়ে বৈঠকও হয়েছে সরকার ও সংস্থার মধ্যে। সেখানে খতিয়ে দেখার চেষ্টা করা হয়েছে যে নতুন চুক্তিতে আদপে কী চাইছেন কর্মীরা। ওয়াশিংটন, ওরেগাঁও কিংবা ক্যালিফোর্নিয়ার অফিসে বিভিন্ন জায়গায় কর্মীরা ধর্মঘট করছেন।

কর্মীদের দাবি, সংস্থা মুনাফা করলেও কর্মীদের প্রাপ্য বাড়ছে না

২০০৮ সালে শেষবার এই সংস্থায় ধর্মঘটে সামিল হয়েছিলেন কর্মীরা। তাদের তরফ থেকে জানানো হয়েছে যে সংস্থা নিরন্তর মুনাফা করে চলেছে আর সেই মুনাফার অংশ কর্মীদের দিচ্ছে না। বার্ষিক বোনাসের অঙ্কও স্থির করার দাবি জানিয়েছে তারা। বোয়িং জানিয়েছে ৩৩ হাজার কর্মীর বোনাস স্থির করা খুব একটা সহজ কাজ নয়। আরও ভাল পেনশন, আরও ভাল হেলথকেয়ার প্ল্যান  দাবি করেছেন কর্মীরা।

আরও পড়ুন: Stock Market Record: মার্কিনি ফেড রেট কমায় নয়া শিখরে সেনসেক্স-নিফটি, মুনাফা দিচ্ছে এই স্টকগুলি

সেরা শিরোনাম

Today Gold Price: এক ধাক্কায় ৪০০০ টাকা বাড়ল রুপোর দাম, সোনার দাম কত হল ? বিয়ের মরশুমে চিন্তায় গয়নাপ্রেমীরা
এক ধাক্কায় ৪০০০ টাকা বাড়ল রুপোর দাম, সোনার দাম কত হল ? বিয়ের মরশুমে চিন্তায় গয়নাপ্রেমীরা
Indian Stock Market: আমেরিকার বাজার পড়ার পরই হু হু করে বাড়ল ভারতের বাজার, পিছনে ঠিক কোন কারণ?
আমেরিকার বাজার পড়ার পরই হু হু করে বাড়ল ভারতের বাজার, পিছনে ঠিক কোন কারণ?
Gold Price: ফের পতন সোনা ও রুপোর দামে, বিয়ের মরশুমে কতটা কমল দাম ? কলকাতায় কত ?
ফের পতন সোনা ও রুপোর দামে, বিয়ের মরশুমে কতটা কমল দাম ? কলকাতায় কত ?
Emergency Fund: জরুরি তহবিলের টাকায় সোনা কিনে রাখবেন না ফিক্সড ডিপোজিট করবেন, নাকি ব্যাঙ্ক অ্যাকাউন্টে রেখে দেওয়াই বুদ্ধিমানের কাজ?
জরুরি তহবিলের টাকায় সোনা কিনে রাখবেন না ফিক্সড ডিপোজিট করবেন, নাকি ব্যাঙ্ক অ্যাকাউন্টে রেখে দেওয়াই বুদ্ধিমানের কাজ?

ভিডিও

Kolkata Fire News | মল্লিকবাজারে কাপড়ের গুদামে আগুন, পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে দমকলের ১০ ইঞ্জিন
Arjun Singh |
Kolkata Fire Eruption | মল্লিকবাজারের বহুতলে আগুন, কী বললেন দমকল প্রতিমন্ত্রী?
Asansol News: আসানসোলে পুলিশকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা | Firing | ABP Ananda
Arjun Singh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget