এক্সপ্লোর

Mahindra XUV700 : ১২ লক্ষ টাকা থেকে দাম শুরু, সেগমেন্টে 'কিং' Mahindra XUV700 ?

এসইউভির পেট্রল MX বেস ভ্যারিয়েন্ট  শুরু হচ্ছে ১১.৯৯লক্ষ টাকা থেকে। পাশাপাশি ডিজেল MX বেস ভ্যারিয়েন্টের এক্স শোরুম প্রাইস রাখা হয়েছে ১২.৪৯ লক্ষ টাকা। 

নয়াদিল্লি: লঞ্চের প্রথম দিনেই গাড়ির দাম প্রকাশ্যে আনল কোম্পানি। Mahindra XUV700-এর পেট্রোল ভ্যারিয়েন্টের দাম শুরু ১১.৯৯ লক্ষ টাকা থেকে। তবে এই দাম এসইউভির এক্স শোরুম প্রাইস। স্বাভাবিকভাবেই অনরোডে দাম বাড়বে গাড়ির।

Mahindra XUV700-এর দাম

অন্যান্য কোম্পানির মতো গাড়ি লঞ্চ করে দাম গোপন করেনি মহিন্দ্রা। শনিবার XUV700 প্রকাশ্যে আসতেই জানিয়ে দিয়েছে মডেলের দাম। কোম্পানি জানিয়েছে, এসইউভির পেট্রল MX বেস ভ্যারিয়েন্ট  শুরু হচ্ছে ১১.৯৯লক্ষ টাকা থেকে। পাশাপাশি ডিজেল MX বেস ভ্যারিয়েন্টের এক্স শোরুম প্রাইস রাখা হয়েছে ১২.৪৯ লক্ষ টাকা। 

এর ওপরে রয়েছে পেট্রোল ট্রিম AX3 ভ্যারিয়েন্ট। যার দাম ১৩.৯৯ লক্ষ টাকা। AX5 পেট্রোল ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১৪.৯৯ লক্ষ টাকা। তবে ডিজেল ও টপ ভ্যারিয়েন্টের দাম এখনও প্রকাশ্যে আনেনি কোম্পানি। শোনা যাচ্ছে, আগামী মাস থেকেই বাজারে পাওয়া যাবে মহিন্দ্রার এই নতুন গাড়ি।অটো ব্লগারদের ধারণা, সলিড বিল্ডের পাশাপাশি প্রিমিয়াম ডিজাইন ল্যাঙ্গোয়েজ দেওয়া হয়েছে গাড়িতে। ফিচারের দিক থেকেও প্রতিযোগীদের কড়া টক্কর দেবে এই এসইউভি।

কত পাওয়ার দেবে গাড়ির ইঞ্জিন ?
গাড়িতে টার্বোচার্জড এমহক ইঞ্জিন দেওয়া হয়েছে। ম্যানুয়ালে যা ৪২০ এনএম-এর টর্ক দেবে। অটোম্যাটিকের ক্ষেত্রে ৪৫০ এনএম টর্ক দেবে এই এসইউভি। এ ছাড়াও রয়েছে এমস্ট্যালিয়ন গ্যাসোলিন ইঞ্জিনের অপশন। ২০০ পিএস পাওয়ারে ৩৮০ এনএম-এর টর্ক দেয় এই ইঞ্জিন। (০-৬) কিলোমিটারে পাওয়ার পেতে ৪.৬ সেকেন্ড নেবে এই জায়ান্ট কার। একবার প্যাডেল ফ্ল্যাপ করলেই ২০০ বিএইচপি পাবেন চালক। গাড়িতে দেওয়া হয়েছে, জিপ-জ্যাপ-জুম তিনটে পাওয়ার মোড। 

Mahindra XUV700-র কেবিন কেমন ? 
আগের লোগো না থাকায় কেবিনের কোয়ালিটি দেখে বিশ্বাস করতে পারবেন না ক্রেতা।প্রথমেই নজরে পড়বে ডুয়েল ১০.২৫ ইঞ্চির টাচ ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম। অ্যাড্রেনো নক্সের ভয়েজ কমান্ডে চলবে এই সিস্টেম। কোম্পানির দাবি, দেশে প্রথম 'অ্যালেক্সা ভয়েজ কমান্ড' নিয়ে এসেছে এই এসইউভি। অ্যাড্রনক্সের পাশাপাশি যা কাজে লাগবে যাত্রীদের। স্কাইরুফ খোলা বা জানালা বন্ধ করতে কাজে দেবে অ্যালেক্সার ভয়েজ কমান্ড। গাড়িতে সোনির মিউজিক সিস্টেম দিয়েছে কোম্পানি। সব মিলিয়ে ১২টি স্পিকারের থ্রিডি স্যারাউন্ড সাউন্ড প্রযুক্তির অভিজ্ঞতা পাবেন যাত্রী।

গাড়ির ডিজাইন ল্যাঙ্গোয়েজ 
এবার গাড়িতে ক্ল্যাডিং ও রুফ রেইলস দিয়েছে মহিন্দ্রা। XUV500-এর থেকে আকারে বড় টেইল ল্যাম্প দেওয়া হয়েছে পিছনে। সেভেন সিটার হওয়ার কারণে থার্ড রো-এ বড় গ্লাস এরিয়া রাখা হয়েছে। যাতে পিছনের আসনে বসা যাত্রী স্বাচ্ছন্দ্য বোধ করেন। গাড়িতে ফ্লাশ ডোর হ্যান্ডেল ছাড়াও অটোমেটিক ভয়েজ অ্যালার্ট রয়েছে। প্রতিযোগী কোম্পানির এসইউভিগুলোর মতোই এতে দেওয়া হয়েছে বড় সানরুফ। 

গাড়ির ভিতরে রয়েছে ডুয়াল টাচ স্ক্রিন ছাড়াও অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোলের সুবিধা। ৩৬০ ডিগ্রি রিয়ার ভিউ ক্যামেরার সঙ্গে এই এসইউভিতে পাওয়া যাবে ভেন্টিলেটেড পাওয়ার সিট। গাড়ি চালাতে গিয়ে অটো ব্রেকিং ও ক্রুজ কন্ট্রোলের সুবিধা পাওয়া যাবে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Fact Check: বিমানের জ্বালানিতেও মেশানো হবে ইথানল ? কী বার্তা সরকারের ? জানুন আসল সত্যিটা
বিমানের জ্বালানিতেও মেশানো হবে ইথানল ? কী বার্তা সরকারের ? জানুন আসল সত্যিটা
Multibagger Stock : ৭১ টাকার স্টক হয়েছে ৮২০, এক লাখ রাখলে পেতেন ১১.৫ লাখ, আপনার আছে এই স্টক
৭১ টাকার স্টক হয়েছে ৮২০, এক লাখ রাখলে পেতেন ১১.৫ লাখ, আপনার আছে এই স্টক
Flipkart Freedom Sale: ফ্লিপকার্ট ফ্রিডম সেলে দারুণ অফার, আইফোন ১৬, ১৭ অনেক কম দামে
ফ্লিপকার্ট ফ্রিডম সেলে দারুণ অফার, আইফোন ১৬, ১৭ অনেক কম দামে
Gold Silver Price Today: লাফিয়ে বাড়ল সোনার দাম, মহার্ঘ্য হল রুপোও!
লাফিয়ে বাড়ল সোনার দাম, মহার্ঘ্য হল রুপোও!

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget