এক্সপ্লোর

Meta Layoffs: ট্যুইটারের পর এবার কোপ মেটা-য়, কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করলেন মার্ক জুকেরবার্গ

Mark Zuckerberg: কর্মী ছাঁটাই হচ্ছেই, জানালেন খোদ মেটা-র সিইও মার্ক জুকেরবার্গ। কর্মসংস্থান হারাতে পারেন কয়েক হাজার কর্মী।

Meta: ট্যুইটারের (Twitter) নতুন সিইও পদে আসীন হওয়ার পরেই ব্যাপক হারে কর্মী ছাঁটাই করেছেন ইলন মাস্ক (Elon Musk)। কোপ পড়েছে সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তাদের উপরেও। এমনকি সরিয়ে দেওয়া হয়েছে ট্যুইটারের এর আগে সিইও পরাগ আগরওয়ালকেও। এনিয়ে বিগত কয়েকদিন ধরে যথেষ্ট পরিমাণে শোরগোল চলছে। তার মাঝেই শোনা গিয়েছিল ট্যুইটারের মতো ফেসবুকেও কর্মী ছাঁটাই হবে। এবার সেই জল্পনায় সিলমোহর বসালেন ফেসবুকের পেরেন্ট অর্গানাইজেশন মেটা-র (Meta) সিইও মার্ক জুকেরবার্গ (Mark Zuckerberg)। ফেসবুকের প্রতিষ্ঠাতা জানিয়েছেন, ফেসবুকেও কর্মী ছাঁটাই করা হবে। বুধবার অর্থাৎ ৯ নভেম্বর সকাল থেকেই শুরু হবে এই প্রক্রিয়া। এখনও মার্ক জুকেরবার্গ ঘোষণা করেননি যে কত সংখ্যক কর্মী ছাঁটাই হবে ফেসবুক থেকে। তবে সূত্রের খবর, চলতি বছরের সবচেয়ে বড় কর্মী ছাঁটাই প্রক্রিয়া হতে চলেছে এটি। Wall Street Journal- এর রিপোর্ট অনুসারে কয়েক হাজার কর্মী চাকরি খোয়াতে পারেন। প্রযুক্তির দুনিয়ায় সবচেয়ে বড় কর্মী ছাঁটাই হতে পারে এটি। 

Wall Street Journal- এর রিপোর্ট সূত্রেই জানা গিয়েছে, মঙ্গলবার মেটা-র একটি অভ্যন্তরীণ মিটিং হয়েছে। সেখানে কয়েকশো এক্সিকিউটিভের সামনে কর্মী ছাঁটাইয়ের ব্যাপারে আলোচনা করেছেন মেটা-র সিইও মার্ক জুকেরবার্গ। সমস্ত দায়ভার নিজের উপরেই নিয়েছেন তিনি। সংস্থা যে সমস্ত ভুল পদক্ষেপ গ্রহণ করেছে সেই ব্যাপারেও নিজেকেই দায়ী করেছেন মার্ক জুকেরবার্গ। সূত্রের খবর, মেটা-র আওতায় সব মিলিয়ে এখন প্তায় ৮৭,০০০ কর্মী রয়েছেন। প্রয়োজনের তুলনায় অতিরিক্ত কর্মী থাকার কারণেই এই ছাঁটাই হতে চলেছে বলেও শোনা যাচ্ছে। মার্ক জুকেরবার্গ এখনও কর্মী ছাঁটাইয়ের নির্দিষ্ট সংখ্যা প্রকাশ না করলেও মনে করা হচ্ছে, অন্তত কয়েক হাজার কর্মী কর্মসংস্থান হারাবেন। 

অক্টোবর মাসের শেষের দিকেই আনুষ্ঠানিক ভাবে ট্যুইটারের দায়িত্ব নিয়েছেন ইলন মাস্ক। তারপর থেকেই সেখানে চলছে কর্মী ছাঁটাই। বর্তমানে ট্যুইটারের সিইও পদে বসেছেন ইলন মাস্ক নিজেই। এর পাশাপাশি বোর্ড অফ ডিরেক্টদের সরিয়ে দিয়েছেন তিনি। উচ্চপদস্থ কর্মকর্তাদের ট্যুইটার থেকে সরাতে গিয়ে বিপুল পরিমাণ খেসারত দিতে হয়েছে ইলন মাস্ককে। কিন্তু তার পরেও কর্মী ছাঁটাইয়ের প্রক্রিয়া থামাননি তিনি। পরিসংখ্যান বলছে, ইতিমধ্যেই ট্যুইটারের প্রায় ৫০ শতাংশ কর্মীর চাকরি খোয়া গিয়েছে। ভারতে ট্যুইটারের প্রায় ৯০ শতাংশ কর্মী ছাঁটাই হয়েছেন। আগামী দিনে ট্যুইটারে বিভিন্ন ধরনের পরিবর্তন হবে বলেও স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন নতুন মালিক ইলন মাস্ক। 

আরও পড়ুন- ফের টেসলার শেয়ার বিক্রি করলেন ইলন মাস্ক, এবার পরিমাণ প্রায় ৪ বিলিয়ন ডলার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gold Price Today: সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা
সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা
Mahindra Pick Up Truck : মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget