এক্সপ্লোর

Maruti Suzuki Celerio : ১০ নভেম্বর আসছে সেলেরিও , জেনে নিন গাড়ির এই ৫টি বিশেষত্ব

Maruti Suzuki Celerio: শুরু হয়ে গিয়েছে গাড়ির বুকিং। ১১,০০০ টাকা রাখা হয়েছে এর বুকিং প্রাইস।কোম্পানির দাবি, দেশের সবথেকে 'ফুয়েল এফিশিয়েন্ট কার' হবে সেলেরিও।

নয়াদিল্লি: আর কোনও জল্পনা রইল না। ১০ নভেম্বর লঞ্চ হতে চলেছে 2021 Maruti Suzuki Celerio। ইতিমধ্যেই প্রি বুকিংয়ের প্রচার শুরু করেছে কোম্পানি। নতুন সেলেরিওয়র ছবি দিয়েই শুরু হয়েছে এই কাজ।

Maruti Suzuki Celerio: বুকিং প্রাইস
শুরু হয়ে গিয়েছে গাড়ির বুকিং। ১১,০০০ টাকা রাখা হয়েছে এর বুকিং প্রাইস।কোম্পানির দাবি, দেশের সবথেকে 'ফুয়েল এফিশিয়েন্ট কার' হবে সেলেরিও। মাইলেজে সবাইকে ছাড়িয়ে যাবে এই পেট্রল গাড়ি। এক লিটারে ২৬ কিলোমিটার মাইলেজ দেবে এই হ্যাচব্যাক কার। যা খোদ মারুতির অনেক গাড়িকেই মাইলেজে হারিয়ে দেবে। Maruti Swift ও Baleno-র মতো প্রিমিয়াম হ্যাচব্যাক গাড়ি ২৪ কিলোমিটার মাইলেজ দেওয়ার দাবি করে।তাকেও ছাপিয়ে যাবে সেলেরিও।

Maruti Suzuki Celerio: ভ্যারিয়েন্ট ও গাড়ির দাম 
নতুন সেলেরিওয়তে সাতটি ভ্যারিয়েন্ট আনতে চলেছে কোম্পানি। সঙ্গে থাকবে চারটি ট্রিম। সাড়ে ৪ লক্ষ টাকা থেকে দাম শুরু হতে পারে মারুতি সুজুকি সেলেরিওর। পুরোনো মডেলের দাম শুরু হয়েছিল ৪.৬৬ লক্ষ টাকা থেকে। এক্স শোরুম টপ মডেলের দাম যায় ৬ লক্ষ টাকা পর্যন্ত।এবার সেই রেঞ্জেই গাড়ির দাম রাখতে পারে কোম্পানি।   
 
Maruti Suzuki Celerio-র ডিজাইন:
নতুন সেলেরিও বেশি বড়, লম্বা ও পুরোনোটির চেয়ে অনেক বেশি জায়গা সম্পন্ন।গাড়ির সুরক্ষার জন্য ইলেকট্রনিক ব্রেক-ফোর্স ডিস্ট্রিবিউশন, রিভার্স ক্যামেরা এবং রেয়ার পার্কিং সেন্সর সহ অ্যান্টি-ব্রেক লকিং সিস্টেমের মতো বৈশিষ্ট্যও পাওয়া যাবে। গাড়ির এক্সটিরিয়ারেও অনেক পরিবর্তন আনা হয়েছে। গাড়িটিতে একটি নতুন ডিজাইন করা ছোট ফ্রন্ট গ্রিল ও এয়ার ড্যাম, হ্যালোজেন হেডল্যাম্পস, টেইল ল্যাম্পস, নতুন ডোর হ্যান্ডেল ও আপডেটেড রেয়ার বাম্পার দেওয়া হয়েছে। ১৪ ইঞ্চির অ্যালয় হুইল দেওয়া হয়েছে গাড়িতে।

Maruti Suzuki Celerio-র প্রতিযোগী কারা ?
লঞ্চ হলে Hyundai Santro, Tata Tiago , Datsun Go,রেনোঁ কুইডের সঙ্গে লড়াই হবে মারুতি সেলেরিওর। অতীতে মারুতির এই গাড়ি খুব একটা ভাল মার্কেট ধরতে পারেনি। অন্য সেগমেন্টে কোম্পানির গাড়ি এগিয়ে গেলেও বিক্রির হিসেবে পিছিয়ে পড়েছে এই গাড়ি। 

Maruti Suzuki Celerio-এর ইঞ্জিন 
গাড়িতে ১.২ লিটার পেট্রল ইঞ্জিন দিতে পারে কোম্পানি। AMT/manual গিয়ারবক্স দেওয়া হবে গাড়িতে। তবে আগের থেকে এই ইঞ্জিন অনেক বেশি পাওয়ারফুল হবে। সেইভাবেই ইঞ্জিনকে টিউন করেছে মারুতি। গাড়ির লোয়ার স্পেকস ভ্যারিয়েন্টে দেওয়া হয়েছে ১.০ লিটার পেট্রল ইঞ্জিন। ৫ স্পিড গিয়ারবক্স দেওয়া হবে গাড়িতে। অটো সাইটগুলোর রিপোর্ট বলছে, আগের থেকে সামান্য বেশি দাম হবে এই হ্যাচব্যাকের। তবে প্রতিযোগিতার বাজার ধরতে এবারও 'অ্যাগ্রেসিভ প্রাইসিং' রাখবে মারুতি।

সেরা শিরোনাম

RBI-এর বড় পদক্ষেপ, এক ধাক্কায় বাতিল করল ৬৩টি আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স, তালিকায় কোনগুলো ?
RBI-এর বড় পদক্ষেপ, এক ধাক্কায় বাতিল করল ৬৩টি আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স, তালিকায় কোনগুলো ?
Gold Price : ধনতেরস পেরোতেই বিরাট সস্তা সোনা ? সপ্তাহ শুরুতেই অনেকটা কমল দাম, নামল রুপোর দরও
ধনতেরস পেরোতেই বিরাট সস্তা সোনা ? সপ্তাহ শুরুতেই অনেকটা কমল দাম, নামল রুপোর দরও
Instant Loan: মাসে উপার্জন ৭৫ হাজার টাকা, মাত্র ১২ হাজারের লোন নিয়েও ফেঁসেছিলেন, ক্ষতি হল সাড়ে ৩ হাজারের বেশি
মাসে উপার্জন ৭৫ হাজার টাকা, মাত্র ১২ হাজারের লোন নিয়েও ফেঁসেছিলেন, ক্ষতি হল সাড়ে ৩ হাজারের বেশি
Aadhaar Card: আপনার অজান্তেই কি আপনার আধার কার্ড ব্যবহার করছে কেউ? কীভাবে বাঁচবেন এই ধরনের স্ক্যাম থেকে?
আপনার অজান্তেই কি আপনার আধার কার্ড ব্যবহার করছে কেউ? কীভাবে বাঁচবেন এই ধরনের স্ক্যাম থেকে?

ভিডিও

ISF News : শাসনে আইএসএফ-এর সভায় মিলল না পুলিশের অনুমতি, বিকল্প প্রস্তাব ঘিরে রাজনৈতিক তরজা
Weather News: জগদ্ধাত্রী পুজোয় কি হবে ঝমঝমিয়ে বৃষ্টি? কী বলছে হাওয়া অফিস?
Sukanta Majumdar News :
Samik Bhattacharya : 'যাঁরা ছটপুজোর বিরোধিতা করেছিলেন, মানুষ তাঁদের প্রত্যাখ্যান করেছেন', মন্তব্য বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যর
BJP-Congress News : কাটোয়ায় টাকা চেয়ে হুমকির অডিয়ো, BJP-র বিরুদ্ধে অভিযোগ দায়ের কংগ্রেসের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget