এক্সপ্লোর

Meta Layoff: অসাধারণ পারফরম্যান্স, তারপরেও বোনাস দেওয়ার আগেই কর্মী ছাঁটাই টেক সংস্থার; কারণ শুনলে অবাক হবেন

Layoff News: মেটার তথ্য শেয়ারিং নীতির কঠোর আরোপের কারণে সন্দেহভাজন হিসেবে অনেক কর্মীকেই একদিনের নোটিশে বরখাস্ত করেছে মেটা।

Employee Fired: সংস্থায় দারুণ পারফরম্যান্স, কিন্তু তার পরেও চাকরি গেল কর্মীর। স্ত্রীর সঙ্গে সংস্থার একটি তথ্য শেয়ার করার কারণেই চাকরিতে কোপ। বোনাস পেমেন্ট পাওয়ার একদিন আগেই এক নোটিশে চাকরি থেকে বরখাস্ত (Meta Layoff) হলেন এক কর্মী। আভ্যন্তরীণ তথ্য ফাঁসের অভিযোগে এই কর্মী ছাঁটাই করেছে মেটা। যদিও ইতিমধ্যেই (Layoff News) সেই তথ্য প্রকাশ্যে এসে গিয়েছে।

রিলি বার্টন নামের এই কর্মী লিঙ্কডইনে নিজেকে একজন স্টাফ সফটওয়্যার ইঞ্জিনিয়ার প্রাক্তন মেটার কর্মী হিসেবে পরিচয় দেন এবং মেটা থেকে তার চাকরি চলে যাওয়ার ঘটনাকে একটি পোস্টে 'অবিশ্বাস্যরকম দুঃখজনক, ভয়ানক এবং খুবই বোকামো' বলে উল্লেখ করেছেন। তিনি জানান যে মেটার তথ্য শেয়ারিং নীতির কঠোর আরোপের কারণে সন্দেহভাজন হিসেবে অনেক কর্মীকেই একদিনের নোটিশে বরখাস্ত করেছে মেটা।

রিলি বার্টন বলেন, ১৪ জানুয়ারি মেটার ওয়ার্ক কমিউনিকেশন প্ল্যাটফর্ম ওয়ার্কফোর্সে সিইও মার্ক জুকারবার্গের থেকে একটি আভ্যন্তরীণ পোস্ট করে বসেন তিনি। এই পোস্টে লেখা ছিল কর্মীদের জন্য পারফরম্যান্স নিয়ে আরও কঠোর হবে নীতি-নিয়ম। আর এই খবরই হঠাৎ করেই প্রকাশ্যে চলে আসে। লিঙ্কডইনে তিনি লেখেন যে এই তথ্য বিজনেস ইনসাইডার এবং দ্য ভার্জ সংবাদমাধ্যমকে কেউ জানিয়ে দিয়েছে। কিন্তু তিনি কোনওভাবেই এই কাজ করেননি।

সংবাদমাধ্যমকে সেই তথ্য জানানোর কথা অস্বীকার করেও রিলি বার্টন নামের সেই কর্মী স্বীকার করেন যে এই তথ্য তিনি তার স্ত্রীকে জানিয়েছিলেন। আর সেই কারণেই চাকরিতে কোপ পড়ে কর্মীর। স্ত্রীকে তথ্য শেয়ার করার অপরাধেই চাকরি গেল কর্মীর। তিনি জানান যে যদি তার স্ত্রী পিছন থেকে সেই পোস্ট পড়ে নেন বা তার ছবি তুলে রাখেন তার জন্য কর্মী হিসেবে তার চাকরি যাওয়া কোনওভাবেই উচিত নয়।

বার্টনের দাবি যে এই নিয়ম লঙ্ঘনের কয়েক মাস পরে তাঁকে বরখাস্ত করা হয়েছে। তার সেই বছরের অসাধারণ পারফরম্যান্সের জন্য বোনাস পাওয়ার কথা ছিল যেদিন, ঠিক তার আগের দিনই তাঁকে বরখাস্ত করা হয়। তিনি আরও জানান যে এভাবে আরও কয়েকশো কর্মীকে ছাঁটাই করেছে মেটা। পার্সোনাল নোট অ্যাপে ইন্টারনাল আপডেটের ব্যাপার সেভ করে রেখেছিল। কারণ অ্যাপল নোটসের ডেটা আইক্লাউডে সঞ্চিত হয়, ফলে তথ্য পাচার হওয়ার সম্ভাবনা রয়েছে, এই সন্দেহে চাকরি যায় অনেকের। 

আরও পড়ুন: Cyber Scam: ভুয়ো সংস্থার সঙ্গে লেনদেনে খোয়া গেল ৫৫ লক্ষ ! সাইবার জালিয়াতির ফাঁদে এবার এই সরকারি সংস্থা

সেরা শিরোনাম

Investment Rules: ২৫ বছর বয়সে ৫ হাজার দিয়ে শুরু নাকি ৩৫ বছর বয়সে ১৫ হাজার দিয়ে! ৬০ বছর হলে কার হাতে থাকবে বেশি টাকা?
২৫ বছর বয়সে ৫ হাজার দিয়ে শুরু নাকি ৩৫ বছর বয়সে ১৫ হাজার দিয়ে! ৬০ বছর হলে কার হাতে থাকবে বেশি টাকা?
Gold Bond: ৫ বছরে ১ লক্ষ টাকা বেড়ে ৩ লক্ষ! সোনার বন্ডে বিপুল মুনাফা, ২ নভেম্বর থেকেই টাকা তোলার সুযোগ
৫ বছরে ১ লক্ষ টাকা বেড়ে ৩ লক্ষ! সোনার বন্ডে বিপুল মুনাফা, ২ নভেম্বর থেকেই টাকা তোলার সুযোগ
US Midterm Election: আমেরিকায় মিডটার্ম নির্বাচন, ভারতের লাভ কোথায়? কী প্রভাব পড়তে পারে ব্যবসা, তথ্যপ্রযুক্তি, রফতানি ও বিনিয়োগে?
আমেরিকায় মিডটার্ম নির্বাচন, ভারতের লাভ কোথায়? কী প্রভাব পড়তে পারে ব্যবসা, তথ্যপ্রযুক্তি, রফতানি ও বিনিয়োগে?
Amstel Adda: কলকাতার আড্ডা, বন্ধুত্ব আর স্মৃতিকে উদযাপন করছে Amstel Grande প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার
কলকাতার আড্ডা, বন্ধুত্ব আর স্মৃতিকে উদযাপন করছে Amstel Grande প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার

ভিডিও

Birbhum Tulu Mondal | DCR-জালিয়াতি কাণ্ডে গ্রেফতার আরও এক সরকারি কর্মী
Chok Bhanga 6 Ta | টুলুর 'তোলা-নেটওয়ার্কে' সরকারি কর্মীরাও | স্বাস্থ্যসাথীতেও বড় দুর্নীতির অভিযোগ
BJP Rally in Kolkata | টাকা ঢালছে বিদেশি শক্তি, 'গণতন্ত্র বাঁচাও' কর্মসূচি থেকে বললেন Arjun Singh
BJP Rally in Kolkata |
BJP Rally in Kolkata |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget