এক্সপ্লোর

MG Astor India: Creta-Seltos-এর সঙ্গে লড়াই ! সামনে এল MG Astor SUV

চলতি সপ্তাহেই ভারতের বিভিন্ন MG-র শোরুমে দেখা যাবে এই এসইউভি। বাইরে থেকে দেখতে  MG ZS EV-হর মতো হলেও নতুন একাধিক ফিচারে সমৃদ্ধ এই গাড়ি। যাতে দু'টো পেট্রল ইঞ্জিনের অপশন থাকছে।

নয়াদিল্লি: অবশেষে তাদের নতুন এসইউভির কভার সরাল MG Motors। চমকে দেওয়ার মতো ফিচার নিয়ে প্রকাশ্যে এল কোম্পানির নতুন মডেল MG Astor SUV। ভারতের গাড়ি বাজারে Hyundai Creta, Kia Seltos, Skoda Kushaq ও Volkswagen Tiguan-এর সঙ্গে প্রতিযোগিতা হবে এই গাড়ির।

চলতি সপ্তাহেই ভারতের বিভিন্ন MG-র শোরুমে দেখা যাবে এই এসইউভি। বাইরে থেকে দেখতে  MG ZS EV-হর মতো হলেও নতুন একাধিক ফিচারে সমৃদ্ধ এই গাড়ি। যাতে দু'টো পেট্রল ইঞ্জিনের অপশন দিয়েছে কোম্পানি। এই গাড়িতে সেগমেন্টে প্রথম আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স বা AI দিয়েছে MG ।সঙ্গে রয়েছে অটোনমাস লেভেল ২ টেকনোলজি। 

ফিচারের মধ্যে Lane Departure Prevention, Automatic Emergency Braking দেওয়া হয়েছে গাড়িতে। যা বলতে গেলে এই ধরনের গাড়ির সেগমেন্টে অনন্য ফিচার।MapMyIndia, Park+ ও Jio-র মতো কোম্পানির সঙ্গে জোট বেঁধে ১৪টা অটোনমাস ফিচার দিয়েছে কোম্পানি।সব মিলিয়ে গাড়িতে তিনটে রং দেওয়া হয়েছে। লাল, কমলা ও কালো রঙে পাওয়া যাবে গাড়ি।

MG Astor SUV-র ফিচার

১ ৮০টা ইন্টারনেট বেসড ফিচার রয়েছে এই গাড়িতে।
২ ১৭ ইঞ্চির ডুয়েল টোন অ্যালোয় হুইল ছাড়াও 'হক আই' এলইডি দেওয়া হয়েছে এসইউভিতে।
৩ ৬ ধরনের পাওয়ার সিট রয়েছে গাড়িতে।
৪ নর্মাল, আরবান ও ডায়নামিক। এই তিন ধরনের স্টিয়ারিং অ্যাডজাস্টমেন্ট রয়েছে গাড়িতে।
৫ গাড়িতে দেওয়া হয়েছে ১০.১ ইঞ্চির ইনফোটেইনমেন্ট সিস্টেম।
৬ ৭ ইঞ্চির ডিজিটাল ক্লাস্টার থাকছে গাড়িতে।
৭ বড় প্যানোরামিক সানরুফ এই গাড়িকে একেবারে বদলে দিয়েছে।
৮ রয়েছে কেবিন ফিল্টারেশনের আলাদা ব্যবস্থা।
৭ ইলেকট্রিক পার্কিং ব্রেকও রয়েছে গাড়িতে। ফলে চালককে পার্কিংয়ের ক্ষেত্রে সাহায্য করতে পারবে এই ফিচার।
৮ গাড়ির চাবিতেও থাকছে ডিজিটালাইজেশনের ছোঁয়া। ব্লুটুথের মাধ্যমে গাড়ির সঙ্গে যোগাযোগ থাকছে চাবির।

MG Astor SUV-র ইঞ্জিন অপশন
গাড়িতে শক্তি জোগাতে ১৩৪৯ সিসি টার্বো পেট্রল ইঞ্জিন দেওয়া হয়েছে। ১৪০ পিএস পাওয়ারের পাশাপাশি ২২০ এনএম-এর টর্ক প্রোডিউস করবে এই ইঞ্জিন।এ ছাড়াও রয়েছে  VTi-Tech 1498cc লিটারের পেট্র্ল ইঞ্জিন। যা ম্যানুয়াল ট্রান্সমিশনে ৮ স্পিড CVT গিয়ারবক্সের অপশন দেয়।  

MG Astor SUV-র সুরক্ষার ফিচার
কোম্পানির দাবি কমপক্ষে ২৭টা সুরক্ষার ফিচার দেওয়া হয়েছে গাড়িতে। সব মিলিয়ে গাড়িতে রয়েছে সর্বোচ্চ ৬টা এয়ারব্যাগের সুবিধা। গাড়িকে দুর্ঘটনা থেকে বাঁচাতে রয়েছে Lane Departure Prevention, Automatic Emergency Braking। এ ছাড়াও থাকছে ইন্টেলিজেন্ট হেডল্যাম্প কন্ট্রোল ও রিভার্স অ্যাসিস্ট। ১০-১৬ লক্ষ টাকা এক্স শোরুম প্রাইস হতে পারে গাড়ির।

আরও পড়ুন : How To Control A Car: গাড়ির ব্রেক ফেল করলে কীভাবে বাঁচবেন দুর্ঘটনা থেকে ? মেনে চলুন এই রুল

আরও পড়ুন : Force Gurkha SUV Launch : Mahindra Thar-এর সঙ্গে হবে 'লড়াই', বাজারে আসছে Force Gurkha SUV
 

সেরা শিরোনাম

Gold Rate : ৯দিনে প্রায় ২০,০০০ টাকা দাম কমল সোনার, এখন কেনার সেরা সময়, না অপেক্ষা করবেন ?
৯দিনে প্রায় ২০,০০০ টাকা দাম কমল সোনার, এখন কেনার সেরা সময়, না অপেক্ষা করবেন ?
Gold and Silver Price: বিয়ের মরশুমে সোনা-রুপোর দাম কমল অনেকটাই? শনিবার কত কমে কিনতে পারবেন?
বিয়ের মরশুমে সোনা-রুপোর দাম কমল অনেকটাই? শনিবার কত কমে কিনতে পারবেন?
Employees' Provident Fund Organisation: মিউচুয়াল ফান্ডের মতো SWP এবার EPFO-তে, প্রতি মাসে এবার মিলবে টাকা, আর কী কী সুবিধা পাবেন?
মিউচুয়াল ফান্ডের মতো SWP এবার EPFO-তে, প্রতি মাসে এবার মিলবে টাকা, আর কী কী সুবিধা পাবেন?
BSNL Recharge Plan : ৩৬৫ দিনের প্ল্যানে পাবেন ৩৮০ দিনের ভ্যালিডিটি, কী কী সুবিধা পাবেন ?
৩৬৫ দিনের প্ল্যানে পাবেন ৩৮০ দিনের ভ্যালিডিটি, কী কী সুবিধা পাবেন ?

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget