এক্সপ্লোর

Force Gurkha SUV Launch : Mahindra Thar-এর সঙ্গে হবে 'লড়াই', বাজারে আসছে Force Gurkha SUV

Force Gurkha SUV Launch : গত বছর গ্রেটার নয়ডার অটো এক্সপোতে প্রথম এই গাড়ি দেখিয়েছিল ফোর্স ইন্ডিয়া। মূলত , off-road SUV হিসাবে গাড়িকে মার্কেটে পরিচয় করাতে চাইছে কোম্পানি

নয়াদিল্লি: আর মাত্র কয়েকদিনের অপেক্ষা।আগামী ১৫ সেপ্টেম্বর বাজারে আসতে চলেছে 2021 Force Gurkha SUV। ভারতের কার মার্কেটে Mahindra Thar-এর বিরুদ্ধে প্রতিযোগিতা হবে এই স্পোর্টস ইউটিলিটি ভেহিক্যালের। ইতিমধ্যেই গাড়ির লঞ্চ ডেট নিশ্চিত করেছে কোম্পানি।

গত বছর গ্রেটার নয়ডার অটো এক্সপোতে প্রথম এই গাড়ি দেখিয়েছিল ফোর্স ইন্ডিয়া। মূলত , off-road SUV হিসাবে গাড়িকে মার্কেটে পরিচয় করাতে চাইছে কোম্পানি। ২০২১ সালের এই গাড়ি নিয়ে ইতিমধ্যেই কৌতূহল সৃষ্টি হয়েছে ক্রেতাদের মনে। অটো ব্লগারদের মতে, অটো এক্সপোতে দেখানো গাড়ির থেকে খুব একটা পরিবর্তন করা হয়নি গাড়িতে।  

দেখতে কেমন হবে Force Gurkha SUV ?
গোল হেডল্যাম্পের পাশাপাশি এলইডি ডিআরএলস দেওয়া হয়েছে গাড়িতে। সামনের ফেন্ডারসের পাশে নতুন ইন্ডিকেটর ছাড়াও শোভা পাচ্ছে নতুন চওড়া গ্রিল, বাম্পার। যা স্বাভাবিকভাবেই নজর কাড়তে পারে অফরোডারদের। বিভিন্ন মোডে চলার জন্য গাড়িতে দেওয়া হতে পারে একাধিক মোড। সঙ্গে রয়েছে রুফ রেলের সুবিধা। অন্যান্য এসইউভির মতো কেবল লোক দেখানোর রুফ রেল দেওয়া হবে না গাড়িতে। অন্তত কোম্পানি সূত্রে তেমনই জানা গিয়েছে।  

গাড়ির পিছনেও থাকছে চমক। নতুন টেইল লাইটের পাশাপাশি গাড়ির চাকার ডিজাইনে আসছে পরিবর্তন। পিছনের গেটে থাকতে পারে গাড়ির স্পেয়ার হুইল। চাইলে গাড়ির ছাদে জিনিসপত্র বেঁধে নিয়ে যেতে পারবেন চালক। শোনা যাচ্ছে, সেরকমই শক্তিশালী ছাদ দেওয়া হয়েছে গুর্খা এসইউভিতে। আগের থেকে কেবিনে অনেক পরিবর্তন আনতে চলেছে ফোর্স। অটো ব্লগারদের মতে, পুরো কালো রঙের ইন্টিরিয়র ডিজাইন দিতে চলেছে কোম্পানি।স্পোর্টি কেবিনের সঙ্গে কিছু জায়গায় ডুয়েল কালার টোন ব্যবহার করা হতে পারে। ১০-১২ লক্ষ টাকা দাম হতে পারে গুর্খার।

সম্ভবত দুটো ভ্যারিয়েন্ট এই গাড়ি আনতে চলেছে ফোর্স। ডুয়েল ডোর ও ফাইভ ডোর অপশনে এই গাড়ি দেখা যেতে পারে রাস্তায়। সেই ক্ষেত্রে ক্রেতাদের জন্য থাকতে পারে কাস্টমাইজেশনের অপশন। এসইভিতে থাকতে পারে ২.৬ লিটারের ডিজেল ইঞ্জিন। যা ৮৯ বিএইচপি ও ২৬০ নিউটন মিটার টর্ক প্রোডিউসের ক্ষমতা রাখবে।   

আরও পড়ুন: Tata Punch থেকে Mahindra XUV700, উৎসবের মরশুমে আসছে কোন গাড়ি ?

আরও পড়ুন : Ford shuts down : ফোর্ড ভারতে ঝাঁপ ফেলতেই নতুন আইনের দাবি, কী করবে মোদি সরকার ?
   

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

বাড়ছে যুদ্ধের ঝাঁঝ, বিপজ্জনক হচ্ছে হরমুজ, রান্নার গ্যাসের দামে এবার প্রভাব সরাসরি? ফের বাড়ল গ্যাসের দাম?
বাড়ছে যুদ্ধের ঝাঁঝ, বিপজ্জনক হচ্ছে হরমুজ, রান্নার গ্যাসের দামে এবার প্রভাব সরাসরি? ফের বাড়ল গ্যাসের দাম?
Maruti Cars Price Hike : ফের দাম বাড়বে মারুতির গাড়ির, ৩০,০০০ টাকা পর্যন্ত বাড়বে প্রাইস, কমে পাবেন এই ক'দিন
ফের দাম বাড়বে মারুতির গাড়ির, ৩০,০০০ টাকা পর্যন্ত বাড়বে প্রাইস, কমে পাবেন এই ক'দিন
Gold Silver Price Today: দেড় হাজারের বেশি বাড়ল রুপোর দাম, সামান্য বাড়লো সোনার দামও
দেড় হাজারের বেশি বাড়ল রুপোর দাম, সামান্য বাড়লো সোনার দামও
E 20 Petrol : E-20 পেট্রোল বিতর্কে নয়া মোড়, ২০ শতাংশের বেশি মেশানো হবে ইথানল ? সংসদে জবাব দিল সরকার 
E-20 পেট্রোল বিতর্কে নয়া মোড়, ২০ শতাংশের বেশি মেশানো হবে ইথানল ? সংসদে জবাব দিল সরকার 

ভিডিও

TMC News: একে অপরের প্রতি 'তিক্ততা' এখন অতীত! সংসদ চত্বরে খোশমেজাজে কল্যাণ-মহুয়া
Dengue Vaccine:ডেঙ্গি মোকাবিলায় এবার ভারতে এল ভ্যাকসিন,'কিউ ডেঙ্গা'-কে বাণিজ্যিকভাবে বিক্রির অনুমোদন
Suvendu Adhikari:
Shikkha Samman 2026: শিক্ষা ক্ষেত্রের অসামান্য অবদান এবং উৎকর্ষকে স্বীকৃতি জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬
Howrah News: বালির নিশ্চিন্দার অভয়নগরে মিলল ৫টি আগ্নেয়াস্ত্র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
Kalker Rashifal : কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
Ronaldo On Argentina: মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Ronaldo Mocked At Spain: স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
Embed widget