এক্সপ্লোর

Mukka Proteins IPO: লিস্টিংয়েই দারুণ সাড়া এই শেয়ারে, ৫৭ শতাংশ বাড়ল দাম- আপনার কেনা আছে ?

Share Listing: মুক্কা প্রোটিনসের আইপিওতে প্রতিটি শেয়ারের দাম ছিল ২৮ টাকা আর আজকের বাজারে ৪৪ টাকায় লিস্টিং হয়েছে এই আইপিও। ফলে প্রতি শেয়ারে মুনাফা হয়েছে ১৬ টাকা।

Share Market: আজ ৭ মার্চ স্টক এক্সচেঞ্জে লিস্টিং হয়েছে মুক্কা প্রোটিনসের আইপিও। আর লিস্টিংয়ের দিনেই ৫৭ শতাংশ বেড়েছে প্রিমিয়াম। বিনিয়োগকারীদের মুখে হাসি ফুটিয়েছে এই স্টক (Mukka Proteins IPO)। স্টক এক্সচেঞ্জে মুক্কা প্রোটিনসের প্রতিটি শেয়ার ৪৪ টাকা দামে লিস্টিং হয়েছে আজ।

আইপিওর দাম কত ছিল

মুক্কা প্রোটিনসের (Mukka Proteins IPO) আইপিওতে প্রতিটি শেয়ারের দাম ছিল ২৮ টাকা আর আজকের বাজারে ৪৪ টাকায় লিস্টিং হয়েছে এই আইপিও। ফলে প্রতি শেয়ারে মুনাফা হয়েছে ১৬ টাকা।

ব্যাপক সাড়া পেয়েছে এই আইপিও

বিনিয়োগকারীদের কাছ থেকে মুক্কা প্রোটিনসের আইপিও ব্যাপক সাড়া পেয়েছে। প্রাতিষ্ঠানিক, অ-প্রাতিষ্ঠানিক এবং খুচরো বিনিয়োগকারীরা বিনিয়োগ করেছিলেন। এর সাবস্ক্রিপশন হয় ১৩৭ গুণ। ২৯ ফেব্রুয়ারি এই আইপিও এসেছিল বাজারে। ৪ মার্চ পর্যন্ত চলেছিল আইপিওতে (Mukka Proteins IPO) বিডিং। লিস্টিংয়ের আগের দিনে এই আইপিও গ্রে মার্কেটে ৩৫ টাকা প্রিমিয়ামে ট্রেড করছিল বলেই জানা গিয়েছে।

কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় জেনে নিন

২৯ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত এই আইপিওতে বিড করা গিয়েছিল।

১ টাকা ফেসভ্যালুর প্রতিটি শেয়ার নিয়ে এই আইপিওর প্রাইসব্যান্ড ছিল ২৬ থেকে ২৮ টাকার মধ্যে।

বিনিয়োগকারীদের এক লটে একবারে ৫৩৫টি শেয়ার কিনতে হয়েছিল এতে বিড করার জন্য।

আইপিওর মাধ্যমে বাজার থেকে মুক্কা প্রোটিনস সংস্থা ২২৪ কোটি টাকা সংগ্রহ করেছে।

সংস্থার ব্যবসা

মূলত মাছের তেল, প্রোটিন পণ্য ইত্যাদি তৈরি করে এই মুক্কা প্রোটিনস সংস্থা। বাহরিন, বাংলাদেশ, চিন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সৌদি আরব, তাইওয়ান, ওমানে এই সংস্থা তাঁদের পণ্য রফতানি করে থাকে। ভারতে এই সংস্থার বাজারগত অংশীদারিত্ব রয়েছে ২৫-৩০ শতাংশ।

সংস্থার আয়-মুনাফার খতিয়ান

২০২২-২৩ অর্থবর্ষে এই সংস্থার অপারেশনস (Mukka Proteins IPO) থেকে আয় বেড়েছে ৫৭ শতাংশ। এই একই অর্থবর্ষে সংস্থার কর বাদে মুনাফার পরিমাণ ৮০ শতাংশেরও বেশি বেড়েছে, মুনাফা হয়েছে ৪৪ কোটি টাকা। ২০২৩-২৪ অর্থবর্ষের প্রথম ৬ মাসে সংস্থার আয় হয়েছে ৬১২ কোটি টাকা।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয় কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

আরও পড়ুন: Multibagger Stock: ১ বছরেই ৩৮০ শতাংশ বেড়েছে এই শেয়ারের দাম, প্রায় ৪ গুণ বাড়ত আপনার বিনিয়োগ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gold Rate Today : বুধবার সোনার দামে বড় বদল? কমছে রুপোর দাম? দেখুন নতুন রেট চার্ট
বুধবার সোনার দামে বড় বদল? কমছে রুপোর দাম? দেখুন নতুন রেট চার্ট
Ratan Tata: ইন্টার্ন হিসেবে যোগ দেন TCS-এ, দিনে দিনে রতন টাটার আস্থাভাজন হয়ে ওঠেন, Tata Sons থেকে কেন পদত্যাগ করলেন এন চন্দ্রশেখরন?
ইন্টার্ন হিসেবে যোগ দেন TCS-এ, দিনে দিনে রতন টাটার আস্থাভাজন হয়ে ওঠেন, Tata Sons থেকে কেন পদত্যাগ করলেন এন চন্দ্রশেখরন?
TATA Sons: টাটা সন্স থেকে পদত্যাগ এন চন্দ্রশেখরনের, বেঁচে নেই রতন টাটা, টালমাটাল অবস্থা সামলানো যাবে তো? বাড়ছে উদ্বেগ
টাটা সন্স থেকে পদত্যাগ এন চন্দ্রশেখরনের, বেঁচে নেই রতন টাটা, টালমাটাল অবস্থা সামলানো যাবে তো? বাড়ছে উদ্বেগ
BSNL Recharge Plan : দিনে ৩ জিবি ডেটা, যত খুশি কল করুন, BSNL দিচ্ছে দারুণ প্ল্যান, কী কী পাবেন জানেন ?
দিনে ৩ জিবি ডেটা, যত খুশি কল করুন, BSNL দিচ্ছে দারুণ প্ল্যান, কী কী পাবেন জানেন ?

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget