এক্সপ্লোর

Multibagger Stock: এক বছরেই ১ লাখ টাকা থেকে ১৯.৪৫ লাখ টাকা ! কোন সংস্থার শেয়ারে এত মুনাফা ?

Multibagger Share Profit: ১০ হাজার টাকা ১ বছর আগে এই শেয়ারে বিনিয়োগ করলে আজকের দিনে দাঁড়িয়ে আপনি পেতেন ১.৯৪ লাখ টাকা। আবার ১ লাখ টাকা দিলে এই শেয়ার থেকে পেতেন ১৯.৪৫ লাখ টাকা। দেখেছেন এই শেয়ার ?

Share Market: বিপুল রিটার্ন মিলেছে এই সংস্থার স্টকে। আপনার পোর্টফোলিওতে থাকলে মাত্র ১০ হাজার টাকা বিনিয়োগেই লাখপতি হতে পারতেন আপনি। আর ১ লাখ টাকা বিনিয়োগ করা থাকলে এই সংস্থার স্টক থেকেই আপনি পেতেন ১৯ লাখ টাকারও বেশি। কোন সংস্থার শেয়ার ?

সংস্থার নাম জয় বালাজী ইন্ডাস্ট্রিজ (Jai Balaji Industries)। বিগত এক বছরে ব্যতিক্রমী রিটার্ন এনে দিয়েছে এই সংস্থার শেয়ার। ২০২৩ সালের জানুয়ারি মাসে এই শেয়ারের দাম ছিল ৫৩.৮ টাকা আর আজকের দিনে দাঁড়িয়ে এই শেয়ারের দাম (Multibagger Stock) হয়েছে ১০৪৬.৯০ টাকা। অর্থাৎ যা প্রায় ১৮৪৫ শতাংশ রিটার্ন। এর অর্থ হল আপনি যদি এক বছর আগে ১০ হাজার টাকা এই শেয়ারে বিনিয়োগ করে রাখতেন, তাহলে তা আজকের দিনে দাঁড়িয়ে ১.৯৪ লাখ টাকায় পরিণত হত। শুধুমাত্র জানুয়ারি মাসেই এই সংস্থার শেয়ারের দাম বেড়েছে ৩৪ শতাংশ।

জুলাই ২০২৩ থেকে শুরু করে এই সংস্থার শেয়ারের দাম পরপর ৭ মাসে বেড়েছে। জুলাই ২০২৩ থেকে জানুয়ারি ২০২৪ এর মধ্যে জয় বালাজী সংস্থার শেয়ারের দাম বেড়েছে প্রায় ১২৭৭ শতাংশ।

২০২৩ সালে টানা আট মাস এই শেয়ারের দাম গ্রিন জোনে ছিল আর ৪ মাস ছিল রেড জোনে। শুধুমাত্র জুলাই মাসেই এই শেয়ারের দাম (Multibagger Stock) বেড়ে হয় ১০৬.৫ টাকা। তাছাড়া আগস্ট মাসেও এই শেয়ারের দাম বাড়ে ৭২ শতাংশ, এপ্রিল ও অক্টোবর মাসে ৩১ শতাংশ হারে বেড়েছে শেয়ারের দাম। তবে গত বছর জুন মাসে জয় বালাজীর শেয়ারে ১০ শতাংশ পতন লক্ষ্য করা গিয়েছিল। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসেও এই শেয়ারের দাম ৭ শতাংশ নিচে পড়েছিল। ২০২৩ সালের ২৮ মার্চ জয় বালাজীর শেয়ার সর্বনিম্ন সীমায় ছিল ৪২ টাকায়, যেখান থেকে ২০২৪ সালের ১৭ জানুয়ারি সর্বোচ্চ সীমায় ওঠে এই শেয়ারের দাম।   

সেপ্টেম্বর ত্রৈমাসিকে এই সংস্থার নেট প্রফিট ৮৬২ শতাংশ বেড়ে হয় ২০২ কোটি টাকা। একই ত্রৈমাসিকে ২০২২ সালে মাত্র ২২ কোটি টাকার প্রফিট করেছিল এই সংস্থা। রেভেনিউর ক্ষেত্রেও জয় বালাজীর উপার্জন বেড়েছে ১৩ শতাংশ।

(মনে রাখবেন: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না।)  

আরও পড়ুন: Minor Demat Account: সন্তানের জন্য খোলা যাবে ডিম্যাট অ্যাকাউন্ট, জেনে নিন- নিয়ম,শর্ত ও সুবিধা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Ethanol In Cooking Fuel: এবার রান্নার গ্যাসে ইথানল ? সরকার বলল এই কথা
এবার রান্নার গ্যাসে ইথানল ? সরকার বলল এই কথা
Price Hike : সেপ্টেম্বর থেকে আরও খরচ ! দাম বাড়বে ব্রিটানিয়া, টাটা, হিন্দুস্থান ইউনিলিভারের একাধিক পণ্যের
সেপ্টেম্বর থেকে আরও খরচ ! দাম বাড়বে ব্রিটানিয়া, টাটা, হিন্দুস্থান ইউনিলিভারের একাধিক পণ্যের
Gold Price Today: হু হু করে কমল সোনার দাম? কলকাতায় ২২ ক্যারেটের দর কত, জানুন আজকের রেট
হু হু করে কমল সোনার দাম? কলকাতায় ২২ ক্যারেটের দর কত, জানুন আজকের রেট

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget