এক্সপ্লোর

Multibagger Stock: ৫০ থেকে লাফিয়ে ৪৮০ টাকা, ৪ বছরেই বিনিয়োগকারীদের পকেট ভরিয়েছে এই স্টক

Share Market: সংস্থার নাম ত্রিবেণী টার্বাইন। এই সংস্থার (Multibagger Stock) শেয়ার গত এক মাসে ২৫ শতাংশ বেড়েছে। বিগত ৬ মাসের হিসেব দেখলে দেখা যাবে এই শেয়ারের দাম ২০ শতাংশের কিছু বেশি বেড়েছে।

Triveni Turbine:  মাল্টিব্যাগার স্টক। মাত্র ৪ বছরের মধ্যে দিয়েছে বিপুল রিটার্ন। কোভিডের পর থেকেই হু হু করে বেড়েছে এই শেয়ারের দাম। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে এই শেয়ারের (Multibagger Stock) দাম মাত্র ৩-৪ বছরের মধ্যেই ৫০ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৪৮০ টাকায়। বিনিয়োগকারীদের ঘরে ৮৬০ শতাংশ রিটার্ন তুলে দিয়েছে এই সংস্থার শেয়ার। এখনও যদিও বিশেষজ্ঞরা এই স্টকে আরও উঁচু দামের সম্ভাবনা দেখছেন, তবে কি কিনে রাখবেন এই শেয়ার ?

সংস্থার নাম ত্রিবেণী টার্বাইন। এই সংস্থার (Multibagger Stock) শেয়ার গত এক মাসে ২৫ শতাংশ বেড়েছে। বিগত ৬ মাসের হিসেব দেখলে দেখা যাবে এই শেয়ারের দাম ২০ শতাংশের কিছু বেশি বেড়েছে। আর শেষ এক বছরে ত্রিবেণী টার্বাইনে দাম ৪০ শতাংশ বেড়েছে। ২০২০ সালের মার্চ মাসে এই সংস্থার শেয়ার বটমলাইন হয়ে ৫০ টাকায় এসে থেমেছিল। তারপর সেখান থেকে বাড়তে বাড়তে সংস্থার শেয়ারের দাম বেড়েছে ৪৮০ টাকায়। ৪ বছরে রিটার্ন এসেছে ৮৬০ শতাংশ।

বাজার বিশেষজ্ঞরা বলছেন, এই শেয়ারের দাম ভবিষ্যতে আরও বাড়তে পারে, ৪৮০ টাকা থেকে বেড়ে এর দাম যেতে পারে ৫৪০ টাকার ঘরে। এই শেয়ার কেনার সুযোগ পেতে পারেন বিনিয়োগকারীরা। আবার কেউ কেউ বলছেন ৫৫০ টাকা পর্যন্ত বাড়তে পারে এই শেয়ারের দাম। আজ এই সংস্থার শেয়ারের দাম ৪ শতাংশ বাড়তে দেখা গিয়েছে। বিগত ৫ দিনে দাম বেড়েছে ৫.৫ শতাংশ। আর শেষ এক মাসে ৩০ শতাংশ বেড়েছে শেয়ারের দাম।

ত্রিবেণী টার্বাইনের শেয়ারের ৫২ সপ্তাহের সর্বোচ্চ দাম ৪৯৮.৭০ টাকা এবং এর মানে আর কিছুটা উঠলেই ৫০০ টাকার ঘরে পৌঁছে যাবে এই শেয়ারের দাম (Multibagger Stock)। শেয়ারের ৫২ সপ্তাহের সর্বনিম্ন দাম ২৯১.৩৫ টাকা। সংস্থার বর্তমান বাজারগত মূলধনের পরিমাণ ১৫৪২০ কোটি টাকা। এর PE অনুপাত ৬২.০৮ আর ডিভিডেন্ড ইলড রয়েছে ০.২৭ শতাংশ। ১৯৯৫ সালে শুরু হয়েছিল এই সংস্থা আর এখন সংস্থার অধীনে কাজ করেন প্রায় ৭২৫ জন কর্মী।

বিভিন্ন ব্রোকারেজ সংস্থা এই শেয়ারে (Multibagger Stock) বুলিশ ট্রেন্ড লক্ষ করছে। তাঁরা মনে করছে, এই স্টকে আরও দাম বাড়ার সম্ভাবনা রয়েছে। মোতিলাল অসওয়াল ব্রোকারেজ সংস্থা মনে করছে শেয়ারের দাম বাড়বে ৫৪০ টাকা পর্যন্ত আর শেয়ারখান ব্রোকারেজ সংস্থা মনে করছে দাম উঠবে ৫৫০ টাকা পর্যন্ত। অর্থাৎ আগামী দিনে আরও ১২-১৩ শতাংশ বাড়তে পারে এই শেয়ারের দাম।  

আরও পড়ুন: Upcoming IPO: আগামী সপ্তাহে বাজারে আসবে এই দুই সংস্থার আইপিও, প্রাইসব্যান্ড ৩০০ টাকার মধ্যেই

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

1 Crore Fund: কত বয়সে কত টাকা বিনিয়োগ করলে আপনিও জমিয়ে ফেলতে পারবেন কোটি টাকা?
কত বয়সে কত টাকা বিনিয়োগ করলে আপনিও জমিয়ে ফেলতে পারবেন কোটি টাকা?
Employees' Provident Fund Organisation: ৫০ হাজার বেতন হলেও এবার পাবেন EPFO-এর সুবিধা? বেতনের লিমিট বাড়াল অর্থমন্ত্রক?
৫০ হাজার বেতন হলেও এবার পাবেন EPFO-এর সুবিধা? বেতনের লিমিট বাড়াল অর্থমন্ত্রক?
Amazon Freedom Sale: ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
Gold Price Today: সপ্তাহের শুরুতে ফের উর্ধ্বমুখী সোনার দাম? আজ কলকাতায় নতুন রেট দেখে নিন
সপ্তাহের শুরুতে ফের উর্ধ্বমুখী সোনার দাম? আজ কলকাতায় নতুন রেট দেখে নিন

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget