এক্সপ্লোর

Multibagger Stock: ১৭ টাকার শেয়ার এখন ৩৩১৭ টাকা ! ১ লাখ বিনিয়োগে পেতেন ১.৯৫ কোটি

Waree Renewables: ৫ বছরে শেয়ারের দাম বেড়েছে প্রায় ১৯৫ গুণ। কেউ যদি এই শেয়ারে ৫ বছর আগে ১ লক্ষ টাকা বিনিয়োগ করতেন, তবে বর্তমানে ১.৯৫ কোটি টাকা পেতেন। কোন শেয়ার ? আছে আপনার পোর্টফোলিওতে ?

Stock Market: শেয়ার বাজারে একটা কথা খুবই প্রচলিত, লং টার্মের লক্ষ্যে শেয়ার কিনে ফেলে রেখে দিন, তারপর ভুলে যান। সেই শেয়ারের দাম চুপিচুপি এতটা বেড়ে যাবে, আপনি জানতেও পারবেন না। তবে উল্টোটাও ঘটে, শেয়ারের দাম কমতেও পারে। কিন্তু মাল্টিব্যাগার স্টকের (Multibagger Stock) ক্ষেত্রে এমন অনেক উদাহরণ দেওয়া যায়। খুব কম টাকার শেয়ার, কিন্তু পাঁচ বছরে বা তিন বছরে বিপুল রিটার্ন দিয়েছে। আর এমনই একটি স্টক ওয়্যারি রিনিউয়েবল (Waaree Renewable)। ১৭ টাকা দামের শেয়ার মাত্র ৫ বছরের মধ্যে হয়েছে ৩৩১৭ টাকা। রিটার্নের কথাটা কল্পনা করে দেখুন একবার।

৫ বছরে এই স্টকের দাম বেড়েছে প্রায় ১৯৫ গুণ বা ১৯৫০০ শতাংশ। অর্থাৎ কেউ যদি এই শেয়ারে ৫ বছর আগে ১ লক্ষ টাকা বিনিয়োগ করতেন, তবে বর্তমানে সেই ১ লক্ষ টাকার বিনিময়ে ১.৯৫ কোটি টাকা পেতেন তিনি। বিপুল রিটার্ন। এমনকী বিগত ৬ মাসেও এই শেয়ার প্রায় ২.৫ গুণ বেড়েছে।

শেয়ারের দামে ওঠানামা

গত এক মাসে ওয়্যারি রিনিউয়েবল টেকনোলজিসের (Waaree Renewable) শেয়ারের দাম ১৮১৬.৫০ টাকা থেকে বেড়ে হয়েছে ৩৩১৭ টাকা। অর্থাৎ প্রায় ৮০ শতাংশ বেড়েছে এই শেয়ারের দাম। ৬ মাসের হিসেব ধরলে ১৪৪৪ টাকা থেকে দাম বেড়ে হয়েছে ৩৩১৭ টাকা, অর্থাৎ ৬ মাসে এই শেয়ারের রিটার্ন ১২৫ শতাংশ। অন্যদিকে ১ বছরের প্রেক্ষিতে ওয়্যারি রিনিউয়েবলের শেয়ারের দাম (Multibagger Stock) প্রায় ৫৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

বিনিয়োগের হিসেব

১ মাস আগে এই শেয়ারে আপনি যদি ১ লক্ষ টাকা বিনিয়োগ করতেন, তাহলে আজকের দিনে আপনার হাতে চলে আসত ১.৮০ লক্ষ টাকা। ৬ মাস আগে একই পরিমাণ টাকার বদলে ২.২৫ লক্ষ টাকা পেতেন আপনি। আর কেউ যদি ১ বছর আগে ১ লক্ষ টাকার শেয়ার কিনে রাখতেন তাঁর পোর্টফোলিওতে, সেই শেয়ারের মোট মূল্য আজকের দিনে দাঁড়াত ৬.৫০ লক্ষ টাকা।

ওয়্যারি রিনিউয়েবলের ব্যবসা

Waree Renewables Technologies মূলত solar engineering, procurement এবং construction এই নিয়েই ব্যবসা করে থাকে। সোলার প্রজেক্টের সমস্ত কাজ করে থাকে এই সংস্থা।

মুনাফা বৃদ্ধি

কিছুদিন আগেই ওয়্যারি রিনিউয়েবল সংস্থা তাঁদের তৃতীয় ত্রৈমাসিকের ফলাফল প্রকাশ করেছে যেখানে দেখা গিয়েছে শেষ ত্রৈমাসিকে তাঁদের মুনাফা বেড়েছে প্রায় ১৫৮ শতাংশ অর্থাৎ ৬৪.৪৬ কোটি টাকা। গত বছরের তুলনায় এই ত্রৈমাসিকে সংস্থার (Waaree Renewable) রেভিনিউ বেড়েছে ৩৩৮ শতাংশ। এমনকী সংস্থার তরফ থেকে জানানো হয়েছে ৫:১ অনুপাতে শেয়ার স্প্লিট করা হবে। অর্থাৎ ১০ টাকা ফেস ভ্যালুর শেয়ার ৫টি শেয়ারে ভেঙে যাবে যাদের প্রতিটির ফেস ভ্যালু হবে ২ টাকা।  

(মনে রাখবেন: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না।)

আরও পড়ুন: Investment: তিন লাখ একবার বিনিয়োগে মাসে পান ৩১ হাজার টাকা, কীভাবে সম্ভব জানেন ?

সেরা শিরোনাম

SBI Launched CyRIS : সাইবার হামলা রুখতে SBI-এর বড় উদ্যোগ, লঞ্চ হল সাইরিস, কী সুবিধা পাবেন গ্রাহক ?
সাইবার হামলা রুখতে SBI-এর বড় উদ্যোগ, লঞ্চ হল সাইরিস, কী সুবিধা পাবেন গ্রাহক ?
Best Mutual Fund : ধসের বাজারেও দারুণ লাভ, এক বছরে ৩০% CAGR দিয়েছে এই ৭ মিউচুয়াল ফান্ড
ধসের বাজারেও দারুণ লাভ, এক বছরে ৩০% CAGR দিয়েছে এই ৭ মিউচুয়াল ফান্ড
Home Buying Plan: আগামী ৫ বছরে বাড়ি কিনবেন বলে ভাবছেন, মাসে কত টাকা SIP করবেন জানেন?
আগামী ৫ বছরে বাড়ি কিনবেন বলে ভাবছেন, মাসে কত টাকা SIP করবেন জানেন?
Fund For SWP: অবসরের পর মাসে ৫০ হাজার টাকা উপার্জন করতে চান, তবে আপনার কত টাকার তহবিল প্রয়োজন?
অবসরের পর মাসে ৫০ হাজার টাকা উপার্জন করতে চান, তবে আপনার কত টাকার তহবিল প্রয়োজন?

ভিডিও

TMC: মমতা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নথি ছিনতাইয়ের চেষ্টার মতো অভিযোগ তুলল গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস
Municipal Election: পুরভোটে BJP কি জোট করবে NCPI-এর সঙ্গে? এনিয়ে এখনও নেই কোনও স্পষ্ট উত্তর | ABP
Suvendu Adhikari: পুরভোটে জোটে যাবে বিজেপি? জল্পনার মধ্যেই NCPI সাংসদের বাড়িতে মুখ্যমন্ত্রী
Cyclonic Storm Arnab : ধেয়ে আসছে 'অর্ণব', দিঘায় শুরু হয়ে গেল মাইকিং
BJP Protest: মল্লিকার্জুন খাড়গের মন্তব্য ঘিরে বিতর্ক, ধর্মতলায় প্রতিবাদে BJP-র কর্মী-সমর্থকরা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Guwahati Hotel Firing: গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৪ জনের, আহত বহু, মৃতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৪ জনের, আহত বহু, মৃতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা
Cyclone Arnab Update: কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
Municipal Election 2026: কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
Behala News: আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
TN Former Minister Arrested : গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
Tiger Shroff Shootout: টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
CM Suvendu Adhikari On Mamata :মমতাকে নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, “ওঁর সবচেয়ে বড় অনুগামী বলেছেন, উনি ভক্তদের থেকে রক্তকে গুরুত্ব দিয়েছেন”
মমতাকে নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, “ওঁর সবচেয়ে বড় অনুগামী বলেছেন, উনি ভক্তদের থেকে রক্তকে গুরুত্ব দিয়েছেন”
SBI Launched CyRIS : সাইবার হামলা রুখতে SBI-এর বড় উদ্যোগ, লঞ্চ হল সাইরিস, কী সুবিধা পাবেন গ্রাহক ?
সাইবার হামলা রুখতে SBI-এর বড় উদ্যোগ, লঞ্চ হল সাইরিস, কী সুবিধা পাবেন গ্রাহক ?
Embed widget