এক্সপ্লোর

Netweb Tech stock :  পাঁচ দিনে ৪০ শতাংশ দাম বাড়ল এই শেয়ারের, আগামী সপ্তাহে নামবে ধস ?

Best Stocks To Buy : ভারতের শেয়ার বাজারের (Indian Stock Market) তথ্য় বলছে, পাঁচ দিনে ৪০ শতাংশ বেড়েছে এই স্টক। যা লিস্টিং হওয়ার পর থেকে বড় লাফ।

 

Best Stocks To Buy :  AI প্রযুক্তির যুগে দুরন্ত ছুট দিয়েছে এই কোম্পানির স্টক। হাই-এন্ড কম্পিউটিং সলিউশন (HCS) পরিষেবা দেওয়ার কারণে দ্রুত গতি ধরেছে নেটওয়েব টেকনোলজিসের শেয়ারের (Netweb Tech stock) দাম। ভারতের শেয়ার বাজারের (Indian Stock Market) তথ্য় বলছে, পাঁচ দিনে ৪০ শতাংশ বেড়েছে এই স্টক। যা লিস্টিং হওয়ার পর থেকে বড় লাফ।

৪০ শতাংশ বেড়েছে স্টকের দাম
গত পাঁচটি ট্রেডিং সেশনে সবুজে ক্লোজিং দিয়েছে এই কোম্পানির শেয়ার। প্রায় ৪০% বেড়ে ₹৩,০৭৯ এ পৌঁছেছে, যা ২০২৩ সালের জুলাই মাসে তালিকাভুক্তির পর থেকে এটির সবচেয়ে বড় সাপ্তাহিক লাভ। পরিসংখ্যান বলছে, প্রতিটি শেয়ার সর্বকালের সর্বোচ্চ ₹৩,১৮২ ছুঁয়েছে। এটি ২০২৩ সালের ডিসেম্বরে রেকর্ড করা তার আগের সেরা সাপ্তাহিক লাভ ২৯.৭০% ছাড়িয়ে গেছে।

কেন এই দাম বৃদ্ধি স্টকে ?
ভারতীয় শেয়ার বাজারে চলমান অস্থিরতা সত্ত্বেও নেটওয়েব টেকনোলজিসের শেয়ারের উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গিয়ছে। তার কারণ এনভিডিয়ার ব্ল্যাকওয়েল আর্কিটেকচারের উপর নির্মিত সার্ভার সরবরাহের জন্য ₹১,৭৩৪ কোটি টাকার একটি বড় অর্ডার পেয়েছে কোম্পানি। যে কারণে দুরন্ত ছুট দিয়েছে শেয়ার।

এই চুক্তিতে কী রয়েছে 
এই চুক্তি অনুসারে নেটওয়েব সাম্প্রতিক জিপিইউ-অ্যাক্সিলারেটেড প্ল্যাটফর্ম ব্যবহার করে একটি এআই ইনফ্রা সলিউশন স্থাপন করবে। যা FY27 এর প্রথমার্ধের মধ্যে করা হবে। কোম্পানি রেগুলেটরি ফাইলিংয়ে বলেছে, নেটওয়েব ফ্ল্যাগশিপ টাইরন ক্যামারেরো এআই প্ল্যাটফর্মের মাধ্যমে এই সিস্টেমগুলি সরবরাহ করবে। বড় আকারে জেনারেটিভ এআই, ফাউন্ডেশনাল মডেল ও এক্সাস্কেল কম্পিউটিংয়ের জন্য কাজ করবে কোম্পানি।

কেমন ফল করেছে কোম্পানি
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সলিউশনের জোরালো চাহিদার কারণে কোম্পানির কর-পরবর্তী মুনাফায় বার্ষিক ১০০% বৃদ্ধি পেয়েছে। যা FY26-এর প্রথম ত্রৈমাসিকে ৩০.৫ কোটিতে পৌঁছেছে। কোম্পানির ম্যানেজমেন্ট আশা করছে, আসন্ন অর্থবর্ষে রাজস্ব ও লাভ আরও বাড়বে। 

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না। )

সেরা শিরোনাম

Gold Price Today: কলকাতায় সোনার দামে বড় বদল! পুজো শুরুর আগে ২২ ক্যারেটের বিক্রির দর কত?
কলকাতায় সোনার দামে বড় বদল! পুজো শুরুর আগে ২২ ক্যারেটের বিক্রির দর কত?
Starlink VS Jio VS Airtel : Jio, Airtel-এর থেকে সস্তা হবে স্টারলিঙ্কের প্ল্যান ? মাসে কত পড়বে, হিসেব কী বলছে ?
Jio, Airtel-এর থেকে সস্তা হবে স্টারলিঙ্কের প্ল্যান ? মাসে কত পড়বে, হিসেব কী বলছে ?
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget