এক্সপ্লোর

Maruti New Brezza: নতুন মারুতি ব্রেজায় সানরুফ ! কবে আসছে গাড়ি ?

New Brezza: আর বেশিদিন অপেক্ষা করতে হবে না। শীঘ্রই দেশের বাজারে দেখা যাবে Maruti Brezza।  আগামী মাসেই লঞ্চ হতে চলেছে নতুন Brezza।

New Brezza: আর বেশিদিন অপেক্ষা করতে হবে না। শীঘ্রই দেশের বাজারে দেখা যাবে Maruti Brezza।  আগামী মাসেই লঞ্চ হতে চলেছে নতুন Brezza। জেনে নিন, নতুন গাড়িতে কী পরিবর্তন দেখতে পারবেন আপনি।

Maruti New Brezza 2022: নতুন গাড়িতে কী বদল ? 
নতুন ব্রেজা গ্লোবাল সি প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। আরও শক্তিশালী ইস্পাত ব্যবহার করার পাশাপাশি গাড়ির গুণমানও উন্নত করেছে কোম্পানি। গাড়ির নকশার দিকে তাকালে নতুন ব্রেজায় অনেক বদল দেখা যাবে। তবে আগের মতো গাড়িতে বাক্সের মতো আদল বজায় রেখেছে কোম্পানি।

New Brezza: বাইরে থেকে কেমন দেখতে গাড়ি ?
গাড়ির সামনের দিকে নতুন লুক দিয়েছে কোম্পানি। এখানে নতুন বাম্পারের সঙ্গে নতুন ডিআরএল ও হেডল্যাম্প ডিজাইন দেখতে পাবেন। পিছনের স্টাইলিং ও অ্যালয় হুইলগুলিতেও থাকবে বদল। ভিতরে সবথেকে বড় পরিবর্তন দেখা যাবে এর ড্যাশবোর্ডে। ডিজাইনে বদলের সঙ্গে  আরও শক্তিশালী বিল্ড কোয়ালিটি পাবেন এখানে।


Maruti New Brezza: নতুন মারুতি ব্রেজায় সানরুফ ! কবে আসছে গাড়ি ?

New Brezza: কী ফিচার থাকছে গাড়িতে ?
নতুন Baleno এর মতো একটি প্রিমিয়াম অডিও সিস্টেম দেওয়া হয়েছে গাড়িতে। সঙ্গে থাকছে কানেকটেড কার টেকনোলজি সহ একটি নতুন 9-ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম। একটি নতুন ইন্সট্রুমেন্ট ক্লাস্টারও দেখতে পাবেন গাড়িতে। এছাড়াও থাকছে হেডস আপ ডিসপ্লে। শোনা যাচ্ছে এবার মারুতি ব্রেজায় সানরুফ দেবে কোম্পানি। তবে টপ-এন্ড মডেলে থাকবে এই স্পেকস। 

Maruti New Brezza 2022: নতুন গাড়িতে আর কী ? 
6টি এয়ারব্যাগও দেখতে পাবেন নতুন ব্রেজায়। যেখানে একটি 5-স্টার GNCAP রেটিংও শীঘ্রই আসতে পারে। তবে কোনও ডিজেল থাকবে না এই গাড়িতে। পরিবর্তে নতুন Brezza একটি ডুয়ালজেট 1.5l পেট্রোল ইঞ্জিন পাবে। যা মাইল্ড হাইব্রিড প্রযুক্তির সঙ্গে যুক্ত থাকবে। আরেকটি নতুন হাইলাইট হবে 6-স্পিড অটোমেটিক। যা সম্প্রতি নতুন XL6 এ দেখা গেছে। স্ট্যান্ডার্ড একটি 5-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্সও দেওয়া হবে গাড়িতে। নতুন ব্রেজা আগামী মাসের শেষে লঞ্চ করবে মারুতি।

আরও পড়ুন : New Mahindra Scorpio: বিশ্ববাজারে লঞ্চের আগে নতুন মহিন্দ্রা স্করপিওর তথ্য ফাঁস, জেন নিন কী থাকছে গাড়িতে ?

সেরা শিরোনাম

Instant Loan: মাসে উপার্জন ৭৫ হাজার টাকা, মাত্র ১২ হাজারের লোন নিয়েও ফেঁসেছিলেন, ক্ষতি হল সাড়ে ৩ হাজারের বেশি
মাসে উপার্জন ৭৫ হাজার টাকা, মাত্র ১২ হাজারের লোন নিয়েও ফেঁসেছিলেন, ক্ষতি হল সাড়ে ৩ হাজারের বেশি
Aadhaar Card: আপনার অজান্তেই কি আপনার আধার কার্ড ব্যবহার করছে কেউ? কীভাবে বাঁচবেন এই ধরনের স্ক্যাম থেকে?
আপনার অজান্তেই কি আপনার আধার কার্ড ব্যবহার করছে কেউ? কীভাবে বাঁচবেন এই ধরনের স্ক্যাম থেকে?
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Paytm News: ফিরছে Paytm-এর ডিজিটাল ওয়ালেট পরিষেবা ! প্রাথমিক অনুমোদন দিল RBI, কিন্তু মানতে হবে এই নিয়ম
ফিরছে Paytm-এর ডিজিটাল ওয়ালেট পরিষেবা ! প্রাথমিক অনুমোদন দিল RBI, কিন্তু মানতে হবে এই নিয়ম

ভিডিও

Agnimitra Paul: বেহালার পর্ণশ্রীতে ছটপুজো উপলক্ষে ঘাট পরিদর্শনে পুর ও নগরোন্নয়নমন্ত্রী | Chhath Puja
Islampur : উত্তর দিনাজপুরের ইসলামপুরের হাসপাতালে ইঁদুরের দৌরাত্ম্য, অতিষ্ট রোগী ও তাদের পরিজনরা
Koustav Bagchi: তুমুল বচসায় জড়ালেন, নিজের বিধানসভা এলাকাতেই গো ব্য়াক স্লোগান কৌস্তভ বাগচীকে
Dilip Ghosh:
Panihati News: পানিহাটিতে ব্যবসায়ীর ওপর 'হামলা', প্রতিবাদ করতে গিয়ে প্রাণ গেল BJP কর্মীর! | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Indigo Flight: বিমান ওড়ার পরও বন্ধ হল না চাকা, গুয়াহাটিগামী বিমানকে পুনে ফিরিয়ে নিয়ে এল ইন্ডিগো, রক্ষা বড় বিপদ থেকে
বিমান ওড়ার পরও বন্ধ হল না চাকা, গুয়াহাটিগামী বিমানকে পুনে ফিরিয়ে নিয়ে এল ইন্ডিগো, রক্ষা বড় বিপদ থেকে
Canadian Woman Visits India: ডেটিং অ্যাপে পরিচয়, দু'রাত একসঙ্গে; কানাডিয়ান মেয়ের বয়স জেনেই বেঁকে বসলেন হরিয়ানার ছেলে, হস্তক্ষেপ পুলিশের
ডেটিং অ্যাপে পরিচয়, দু'রাত একসঙ্গে; কানাডিয়ান মেয়ের বয়স জেনেই বেঁকে বসলেন হরিয়ানার ছেলে, হস্তক্ষেপ পুলিশের
CPM Book Stall: পাড়ায় পাড়ায় চলমান বুক স্টল বের করল সিপিএম, উৎসবের মরশুমে হামলার পর নয়া প্রয়াস
পাড়ায় পাড়ায় চলমান বুক স্টল বের করল সিপিএম, উৎসবের মরশুমে হামলার পর নয়া প্রয়াস
Jadavpur Case: সম্পর্কে ব্রেকআপ! রাগে প্রেমিকার দুই পোষ্যকে নৃশংসভাবে খুন করলেন যুবক
সম্পর্কে ব্রেকআপ! রাগে প্রেমিকার দুই পোষ্যকে নৃশংসভাবে খুন করলেন যুবক
Weather Update: কাঁটা নিম্নচাপ, ফের পিছিয়ে যাবে শীত? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
কাঁটা নিম্নচাপ, ফের পিছিয়ে যাবে শীত? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
Gold Recovery: সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
Embed widget