এক্সপ্লোর

New Mahindra Scorpio Z101: ইঞ্জিন থেকে ডিজাইন, স্করপিওর নয়া মডেল নিয়ে বাড়ছে উন্মাদনা

Upcoming Car: নতুন স্করপিওর লুক ঘিরে ইতিমধ্যেই চড়ছে উত্তেজনার পারদ। এখনও পর্যন্ত তা নিয়ে বিশেষ কিছু খোলসা করেনি গাড়ি প্রস্তুতকারক সংস্থা। তবে কয়েকটি টিজার প্রকাশ করা হয়েছে।


নয়াদিল্লি: ভারতের গাড়ি বাজারে অন্যতম জনপ্রিয় নাম মাহিন্দ্রা (Mahindra)। বিশেষ করে বড় গাড়ি বা এসইউভি (SUV)-র জন্য অনেকে ক্রেতাই পছন্দ করে থাকেন এই ভারতীয় গাড়ি প্রস্তুতকারক সংস্থাটিকে। ক্রেতার পছন্দ মেনেই প্রতিবছরই একটি করে বড় গাড়ি লঞ্চ করে মাহিন্দ্রা। আর প্রত্যেকটির জন্যই মুখিয়ে থাকেন ক্রেতারা। 

প্রথমে ছিল থর (Thar), তারপর XUV700- আর এখন বাজারে আসতে চলেছে মাহিন্দ্রার তুরুপের তাস নতুন স্করপিও (Mahindra Scorpio), তবে নতুন স্করপিও একটি বিশেষ কোডনেম পেয়েছে। সেই নাম Z101. নতুন স্করপিওর লুক ঘিরে ইতিমধ্যেই চড়ছে উত্তেজনার পারদ। এখনও পর্যন্ত তা নিয়ে বিশেষ কিছু খোলসা করেনি গাড়ি প্রস্তুতকারক সংস্থা। তবে কয়েকটি টিজার প্রকাশ করা হয়েছে। সবচেয়ে নতুন যে টিজার (Teaser) তাতে একঝলক দেখা যাচ্ছে নয়া অবতারের লুকস। মাহিন্দ্রার অত্যন্ত জনপ্রিয় গাড়ির মডেলগুলির মধ্যে একটি স্করপিও। ভারতে বিপুল পরিমাণ বাজার ধরেছিল ওই গাড়িটি। এবার সেটাকেই নতুন করে সামনে আনছে মাহিন্দ্রা। 

নতুন অনেককিছু:
এটা নতুন প্রজন্মের স্করপিও (Scorpio)। নতুন প্ল্যাটফর্মের উপর তৈরি হয়েছে Z101. ইঞ্জিনও (Engine) একেবারে নতুন। বাইরের ডিজাইন থেকে অন্দরসজ্জা সবেতেই এসেছে নতুনত্বের ছোঁয়া। নতুন স্করপিওতে নতুন ধরনের গ্রিল (Grill) এসেছে। তার সঙ্গেই গাড়িতে থাকবে নতুন লোগো। আগের মডেলের স্করপিওর তুলনায় ডিজাইনে অনেকটাই বদল আসছে নতুন মডেলে। তবে পুরনোর স্করপিওর কিছু কিছু বেসিক ডিজাইন রেখে দেওয়া হচ্ছে।  নতুন মডেলে আসছে DRL, লম্বালম্বি ভাবে রয়েছে টেইল ল্যাম্প (Tail Lamp). আগের মডেলের তুলনায় আয়তনও বাড়ছে নতুন  Z101-এর। ডিজাইন থেকে ফিচার সবদিক থেকেই নতুন স্করপিওকে  ঢেলে সাজাতে কার্পণ্য় করছে না মাহিন্দ্রা। 

শক্তিশালী ইঞ্জিন:
থর এবং XUV700-এর ইঞ্জিনই থাকবে নতুন  Mahindra Scorpio (Z101)-এ। থরের ২.২ লিটার ডিজেল ইঞ্জিনের মতোই থাকবে শুরুর দিকে ভ্যারিয়েন্টে। উপরের দিকে ভ্যারিয়েন্টে আরও শক্তিশালী ইঞ্জিন থাকবে। এছাড়া থর এবং XUV700-এর মতোই ২ লিটারের টার্বো পেট্রোল ভ্যারিয়েন্টও থাকবে।


New Mahindra Scorpio Z101: ইঞ্জিন থেকে ডিজাইন, স্করপিওর নয়া মডেল নিয়ে বাড়ছে উন্মাদনা

গিয়ারে নজর:
ম্যানুয়াল এবং অটোমেটিক-দুই ধরনের গিয়ারবক্স (Gearbox) রাখা হচ্ছে অপশনে। এর সঙ্গে 4x2 এবং  4x4- দুই ধরনের ড্রাইভ অপশনই থাকছে। নতুন স্করপিওতে থাকছে বড় টাচস্ক্রিন (Touchscreen), দুর্দান্ত ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। এছাড়াও আরও একাধিক আধুনিক ফিচার থাকবে এই মডেলে। কী কী? তা ক্রমশ প্রকাশ্য।

আরও পড়ুন: ভারতে এল টয়োটোর নতুন ফরচুনার, কোথায় আলাদা এই গাড়ি ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

1 Crore Fund: কত বয়সে কত টাকা বিনিয়োগ করলে আপনিও জমিয়ে ফেলতে পারবেন কোটি টাকা?
কত বয়সে কত টাকা বিনিয়োগ করলে আপনিও জমিয়ে ফেলতে পারবেন কোটি টাকা?
Employees' Provident Fund Organisation: ৫০ হাজার বেতন হলেও এবার পাবেন EPFO-এর সুবিধা? বেতনের লিমিট বাড়াল অর্থমন্ত্রক?
৫০ হাজার বেতন হলেও এবার পাবেন EPFO-এর সুবিধা? বেতনের লিমিট বাড়াল অর্থমন্ত্রক?
Amazon Freedom Sale: ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
Gold Price Today: সপ্তাহের শুরুতে ফের উর্ধ্বমুখী সোনার দাম? আজ কলকাতায় নতুন রেট দেখে নিন
সপ্তাহের শুরুতে ফের উর্ধ্বমুখী সোনার দাম? আজ কলকাতায় নতুন রেট দেখে নিন

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget