এক্সপ্লোর

NPS Vatsalya Scheme: খোলা যাবে নাবালকদের পেনশন অ্যাকাউন্ট, ১৮ সেপ্টেম্বর আসছে এই স্কিম

Pension Accounts For Minors: অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এনপিএস বাৎসল্য প্রকল্প চালু করার ঘোষণা করেছিলেন।  এখন সেই ঘোষণার বাস্তবায়ন করবেন অর্থমন্ত্রী।

Pension Accounts For Minors: 2024-25 আর্থিক বছরের জন্য সাধারণ বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এনপিএস বাৎসল্য প্রকল্প চালু করার ঘোষণা করেছিলেন।  এখন সেই ঘোষণার বাস্তবায়ন করবেন অর্থমন্ত্রী। 18 সেপ্টেম্বর 2024 এই স্কিমটি চালু করতে চলেছেন তিনি৷

কী হবে ১৮ সেপ্টেম্বর

NPS বাৎসল্য প্রকল্পে অ্যাকাউন্ট খোলার জন্য অনলাইন প্ল্যাটফর্মটি চালু করা হবে এই দিন৷ এছাড়াও, প্রকল্পের সঙ্গে সম্পর্কিত বিশদ বিবরণ প্রকাশ করা হবে । অর্থমন্ত্রী স্কিমে যোগদানকারী অপ্রাপ্তবয়স্ক গ্রাহকদের স্থায়ী অবসরের অ্যাকাউন্ট নম্বরও হস্তান্তর করবেন।

এনপিএস বাৎসল্য স্কিম কী?
NPS বাৎসল্য প্রকল্পের অধীনে পিতামাতারা একটি পেনশন অ্যাকাউন্টে বিনিয়োগ করে তাদের সন্তানদের ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে সক্ষম হবেন। যাতে দীর্ঘমেয়াদে সন্তানদের জন্য একটি বড় তহবিল তৈরি করতে পারবেন অভিভাবকরা। NPS Vatsalya বহু বিনিয়োগের বিকল্প অফার করে, বাবা-মাকে সন্তানের নামে বার্ষিক 1,000 টাকা বিনিয়োগ করার অনুমতি দেয়। এটি সব অর্থনৈতিক পটভূমি থেকে পরিবারের কাছে ভরসাযোগ্য করে তোলে।

শিশুদের আর্থিক ভবিষ্যৎ নিরাপদ করতেই স্কিম
NPS বাৎসল্য প্রকল্পের নতুন উদ্যোগটি শিশুদের আর্থিক ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য ডিজাইন করা হয়েছে, যা ভারতের পেনশন ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে প্রমাণিত হবে। এনপিএস বাৎসল্য প্রকল্প পেনশন তহবিল নিয়ন্ত্রক ও উন্নয়ন কর্তৃপক্ষের (পিএফআরডিএ) অধীনে পরিচালিত হবে।

কী বলছে অর্থমন্ত্রক

অর্থ মন্ত্রক বলেছে, এনপিএস বাৎসল্য চালু করা সকলের জন্য দীর্ঘমেয়াদি আর্থিক পরিকল্পনা প্রচারের পাশাপাশি সবার জন্য নিরাপত্তার প্রতি ভারত সরকারের প্রতিশ্রুতি প্রতিফলিত করে। এই প্রকল্পটি ভারতের ভবিষ্যৎ প্রজন্মকে আরও আর্থিকভাবে নিরাপদ এবং স্বাধীন করার দিকে একটি বড় পদক্ষেপ।

75টি স্থানে এনপিএস বাৎসল্য অনুষ্ঠান
এনপিএস বাত্সল্য প্রকল্প চালু করার মূল অনুষ্ঠানটি নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে, তবে সারা দেশে প্রায় 75টি স্থানে একযোগে এনপিএস বাৎসল্য অনুষ্ঠানের আয়োজন করা হবে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে অন্যান্য জায়গা থেকে এতে যোগদান করবে দেশবাসী। সেইসব স্থানে রিটেল গ্রাহকদের জন্য PRAN সদস্যপদ বিতরণ করা হবে।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

Mutual Fund: কোন ধরনের মিউচুয়াল ফান্ড কার জন্য ভাল, এসআইপির আগে অবশ্যই জানুন এই ৫ বিষয়ে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RBI Repo Rate: বদলায়নি রেপো রেট, তাহলে কি কমবে আপনার হোম লোনের ইএমআই?
বদলায়নি রেপো রেট, তাহলে কি কমবে আপনার হোম লোনের ইএমআই?
Invest in SIP: মাসে ২০ হাজার টাকা বেতন? সঠিক পরিকল্পনায় SIP করলেই কিন্তু জমাতে পারবেন ১ কোটি টাকা
মাসে ২০ হাজার টাকা বেতন? সঠিক পরিকল্পনায় SIP করলেই কিন্তু জমাতে পারবেন ১ কোটি টাকা
Gold Silver Price Today: বেশ কিছুটা বাড়ল সোনার দাম, ৪ হাজারের কাছাকাছি বেড়ে গেল রুপোও!
বেশ কিছুটা বাড়ল সোনার দাম, ৪ হাজারের কাছাকাছি বেড়ে গেল রুপোও!
LIC Share Sell: LIC-র অংশীদারিত্ব বিক্রি করছে কেন্দ্র, ৩১০০০ কোটি তোলাই লক্ষ্য
LIC-র অংশীদারিত্ব বিক্রি করছে কেন্দ্র, ৩১০০০ কোটি তোলাই লক্ষ্য

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget