এক্সপ্লোর

Nvidia Employees: এই সংস্থার উন্নতিতে কোটিপতি হয়েছেন কর্মীরা, তবু কেন পিছু ছাড়ছে না দুশ্চিন্তা ?

Nvidia: একটি প্রতিবেদনে বলা হয়েছে এনভিডিয়ার কাজের সংস্কৃতি বেশ চাপের। কর্মীদের এখানে অনেক বেশি সময় কাটাতে হচ্ছে। কাজের সপ্তাহ দীর্ঘ হচ্ছে ক্রমশ, অর্থাৎ কাজের দিনের সংখ্যা বাড়ছে।

Nvidia: আমেরিকান সেমিকন্ডাক্টর উৎপাদনকারী সংস্থা এনভিডিয়া সাম্প্রতিক সময়ে অতুলনীয় সাফল্য পেয়েছে। এত সমৃদ্ধ হয়ে উঠেছে এই সংস্থা যে অন্যান্য এমন কোনও আন্তর্জাতিক সংস্থা বছরের পর বছর ধরে পরিশ্রম করেও এত সাফল্য অর্জন করেনি। আর এই সংস্থার কর্মীরা (Nvidia Employee) এই সমৃদ্ধি থেকে বড় মুনাফা পেয়েছেন। কিন্তু তার পরেও এত সমস্যার মধ্যে কেন আছেন সংস্থার কর্মীরা ?

বিপুল সম্পদের জন্য সমস্যায় পড়েছে কর্মীরা

ব্লুমবার্গের একটি সাম্প্রতিক প্রতিবেদনে দেখা গিয়েছে, এনভিডিয়া সংস্থার অভূতপূর্ব সমৃদ্ধির কারণে এই সংস্থার বহু কর্মীদের নাম কোটিপতির তালিকায় উঠে এসেছে। তবে এর জন্য ভারী সমস্যায় পড়েছে তারা। এনভিডিয়ার কর্ম সংস্কৃতির কারণে প্রবল চাপের মুখে পড়েছেন কর্মীরা। বিশ্বের সবথেকে বড় চিপ নির্মাতা সংস্থার কর্মীদের দীর্ঘ সময় কাজ করতে হয়।

এনভিডিয়ার কর্ম সংস্কৃতি নিয়ে চর্চা চলছে

একটি প্রতিবেদনে বলা হয়েছে এনভিডিয়ার কাজের সংস্কৃতি বেশ চাপের। কর্মীদের এখানে অনেক বেশি সময় কাটাতে হচ্ছে। কাজের সপ্তাহ দীর্ঘ হচ্ছে ক্রমশ, অর্থাৎ কাজের দিনের সংখ্যা বাড়ছে। কর্মীরা কম ছুটি পাচ্ছেন। কর্মীদের নিয়ে সংস্থার ব্যবস্থাপনা খুব একটা ভাল না। প্রায়ই দেখা যাচ্ছে, এনভিডিয়ার কর্মীরা ছুটির দিনেও অফিসে পৌঁছে বিশ্রাম নেওয়ার বদলে কাজ করতে বাধ্য হচ্ছেন। এনভিডিয়ার বহু বর্তমান ও প্রাক্তন কর্মী কাজের সংস্কৃতি সম্পর্কে নানা কথা বলেছেন। সংস্থার টেকনিক্যাল টিমে কর্মরত একজন প্রাক্তন কর্মী বলেছেন যে তাকে প্রায়শই সপ্তাহে সাত দিনই কাজ করতে হয়। কাজের সময়েরও কোনও স্থিরতা থাকে না।

কেন চাকরি ছাড়ছেন না কর্মীরা

এত কঠোর কর্মসংস্কৃতি থাকা সত্ত্বেও এনভিডিয়ার খুব কম কর্মীই তাদের চাকরি ছেড়ে দেন। এর কারণ সংস্থার আকর্ষণীয় স্টক অপশন। চিপ নির্মাতা সংস্থা ক্রমাগত তাদের কর্মীদের স্টক অপশনের মাধ্যমে পুরস্কৃত করেছে। এনভিডিয়ার প্রাক্তন কর্মীরা অনেকেই এই স্টক অপশনকে সংস্থার 'গোল্ডেন হ্যান্ডকাফ' বলে অভিহিত করেছেন। এই স্টক অপশন তাদের বিপুল ধনী করেছে, কিন্তু তাদের সেই কষ্টার্জিত সম্পদ তারা ব্যয় করা বা ভোগ করার সময় পান না।

অন্যান্য প্রতিপক্ষ সংস্থার তুলনায় বেশি আয়

প্রতিবেদনে জানানো হয়েছে, সংস্থার বহু কর্মীদের কাছেই পোর্শে, ল্যাম্বরগিনির মত বিলাসবহুল গাড়ি রয়েছে। সংস্থার মুখ্য আর্থিক অফিসার কোলেট ক্রেস সংস্থায় ১১ বছর কাজ করার পরে ৭৫৮.৭ মিলিয়ন ডলারের শেয়ার পেয়েছেন।

আরও পড়ুন: Bank Strike: আজ বন্ধ থাকবে ব্যাঙ্ক ? কাজ হবে না এটিএমেও ? ধর্মঘটের ডাক দিল সর্বভারতীয় ব্যাঙ্ক কর্মী সংগঠন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

1 Crore Fund: কত বয়সে কত টাকা বিনিয়োগ করলে আপনিও জমিয়ে ফেলতে পারবেন কোটি টাকা?
কত বয়সে কত টাকা বিনিয়োগ করলে আপনিও জমিয়ে ফেলতে পারবেন কোটি টাকা?
Employees' Provident Fund Organisation: ৫০ হাজার বেতন হলেও এবার পাবেন EPFO-এর সুবিধা? বেতনের লিমিট বাড়াল অর্থমন্ত্রক?
৫০ হাজার বেতন হলেও এবার পাবেন EPFO-এর সুবিধা? বেতনের লিমিট বাড়াল অর্থমন্ত্রক?
Amazon Freedom Sale: ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
Gold Price Today: সপ্তাহের শুরুতে ফের উর্ধ্বমুখী সোনার দাম? আজ কলকাতায় নতুন রেট দেখে নিন
সপ্তাহের শুরুতে ফের উর্ধ্বমুখী সোনার দাম? আজ কলকাতায় নতুন রেট দেখে নিন

ভিডিও

Jharkhand News: জেলে নিয়ে যাওয়ার সময় পালানোর চেষ্টা, পুলিশি এনকাউন্টারে মৃত্যু গ্যাংস্টারের
Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এ আরও ভাঙন? কাকলি-শশী সাক্ষাৎ নিয়ে জল্পনা ওড়ালেন কাকলি
West Bengal Police: রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখায় নিযুক্ত করা হল নতুন ৩ IPS অফিসারকে
Swasthya Bhawan: রক্তের গুণমান নিয়ে সন্দেহ , পিপলস ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে আজ স্বাস্থ্য ভবনে তলব
Umesh Rai on Terrorist |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget