এক্সপ্লোর

Ola Electric Share Price: রকেটের গতিতে ছুটছে এই শেয়ার, ১ মাসেই ৫৪ শতাংশ রিটার্ন ! কী খবর সংস্থায় ?

Ola Electric: গত বছরের তুলনায় এই সংস্থার বড় ক্ষতি দেখা গিয়েছে আর এই পরিস্থিতিতেই শেয়ারের দাম হু হু করে বাড়তে দেখা যাচ্ছে। ফলে বিনিয়োগকারীদের মনে বড় প্রশ্ন যে এই দাম বৃদ্ধির ধারা কি অব্যাহত থাকবে ?

Stock Market: একদিকে ট্রাম্পের চড়া শুল্ক আরোপের কারণে শেয়ার বাজারে বহু সংস্থার স্টকে পতন দেখা দিচ্ছে, বড় ধসও নেমেছে কিছু কিছু শেয়ারে আর অন্যদিকে এই একটি শেয়ারে গত এক মাসে রেকর্ড মুনাফা ! এক মাসেই শেয়ারের দাম বেড়েছে ৫৪ শতাংশ। সংস্থার আইপিও আসার পর থেকেই একে ঘিরে বিনিয়োগকারীদের মধ্যে উত্তেজনা ছিল, তবে পরে এই স্টকে (Ola Electric Share Price) ব্যাপক ধস নামে। কিন্তু ফের মাথা চাড়া দিয়েছে শেয়ারের দাম। রকেটের গতিতে দৌড়াচ্ছে। গতকাল সোমবারের বাজারে এই সংস্থার শেয়ারের দাম ৭.৩৩ শতাংশ বেড়ে ৫৮.০১ টাকায় দাঁড়িয়েছে। অর্থাৎ গত ৫টি ট্রেডিং সেশনে ওলা ইলেকট্রিকের শেয়ারের দাম প্রায় ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত ৩০ দিনে এই শেয়ারের দাম ৪৭ শতাংশ লাফ দিয়েছে।

গত বছরের তুলনায় এই সংস্থার বড় ক্ষতি দেখা গিয়েছে আর এই পরিস্থিতিতেই শেয়ারের দাম হু হু করে বাড়তে দেখা যাচ্ছে। ফলে বিনিয়োগকারীদের মনে বড় প্রশ্ন যে এই দাম বৃদ্ধির ধারা কি অব্যাহত থাকবে ? আর কেনই বা এত হু হু করে দাম বেড়ে যাচ্ছে শেয়ারের ?

কেন এই র‍্যালি এসেছে ?

ওলা ইলেকট্রিক সংস্থা তাদের জেনারেশন ৩ স্কুটার রেঞ্জের জন্য প্রোডাকশন লিঙ্কড ইনসেন্টিভ স্কিমের অধীনে স্বীকৃতি পেয়েছে। এই পরিকল্পনার মাধ্যমে সংস্থা তার সেলসের উপর ১৩ শতাংশ থেকে ১৮ শতাংশ পর্যন্ত মুনাফা পেতে পারে। আর এই মুনাফা আগামী ২০২৮ সাল পর্যন্ত অব্যাহত থাকতে পারে। সংস্থা জানিয়েছে যে এই পদক্ষেপ কেবল খরচ কমাবে না তাই নয়, বরং সংস্থার লাভও বৃদ্ধি করবে।

ওলা জানিয়েছে যে তাদের জেনারেশন ৩ স্কুটার লাইন-আপ সংস্থার মোট বিক্রির অর্ধেকেরও বেশি। জেনারেশন ২ ও জেনারেশন ৩ উভয় রেঞ্জেই এই সার্টিফিকেশন পেয়েছে। ব্যবসা আরও স্থিতিশীল ও দ্রুততর হবে বলে এর মাধ্যমে মনে করা হচ্ছে।

প্রথম ত্রৈমাসিকেই লোকসান

তবে জুন ত্রৈমাসিকের ফলাফলে ওলা মোবিলিটি সংস্থার (Ola Electric Share Price) এখনও লোকসান অব্যাহত রয়েছে। এই সময়ের মধ্যে ওলা ইলেকট্রিকের লোকসান বেড়ে ৪২৮ কোটিতে পৌঁছেছে। যেখানে গত বছরের একই ত্রৈমাসিকে এই লোকসানের অঙ্ক ছিল ৩৪৭ কোটি টাকা। সংস্থার রাজস্বও ৫০ শতাংশ হারে কমে গিয়েছে। এখন এই রেভিনিউ ৮২৮ কোটিতে নেমে এসেছে সংস্থার। গত বছরের একই ত্রৈমাসিকে এই রাজস্বের অঙ্ক ছিল ১৬৪৪ কোটি টাকা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RBI Repo Rate: বদলায়নি রেপো রেট, তাহলে কি কমবে আপনার হোম লোনের ইএমআই?
বদলায়নি রেপো রেট, তাহলে কি কমবে আপনার হোম লোনের ইএমআই?
Invest in SIP: মাসে ২০ হাজার টাকা বেতন? সঠিক পরিকল্পনায় SIP করলেই কিন্তু জমাতে পারবেন ১ কোটি টাকা
মাসে ২০ হাজার টাকা বেতন? সঠিক পরিকল্পনায় SIP করলেই কিন্তু জমাতে পারবেন ১ কোটি টাকা
Gold Silver Price Today: বেশ কিছুটা বাড়ল সোনার দাম, ৪ হাজারের কাছাকাছি বেড়ে গেল রুপোও!
বেশ কিছুটা বাড়ল সোনার দাম, ৪ হাজারের কাছাকাছি বেড়ে গেল রুপোও!
LIC Share Sell: LIC-র অংশীদারিত্ব বিক্রি করছে কেন্দ্র, ৩১০০০ কোটি তোলাই লক্ষ্য
LIC-র অংশীদারিত্ব বিক্রি করছে কেন্দ্র, ৩১০০০ কোটি তোলাই লক্ষ্য

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget