এক্সপ্লোর

Ola Electric Scooter Sale: Ola Electric scooter-এর বিক্রি শুরু, এই ৫ ধাপে হবে হোম ডেলিভারি

১৫ অগাস্ট স্কুটারের লঞ্চ করে কোম্পানি। আগে কেবল ৪৯৯ টাকায় ইলেকট্রিক স্কুটারের বুকিং শুরু হয়। প্রতিটি রাজ্যের FAME সাবসিডির ভিত্তিতে Ola S1 electric scooter-এর দাম রাখা হয়েছে ৯৯,৯৯৯টাকা(এক্স শোরুম)।

নয়াদিল্লি: স্কুটার বুক করে বসে থাকার দিন শেষ। আজ ৮ সেপ্টেম্বর শুরু হয়ে গেল ওলা ইলেকট্রিক স্কুটারের বিক্রি(Ola Electric scooter)। এবার থেকে চাইলেই স্কুটারের হোম ডেলিভারি নিতে পারবেন ক্রেতা। তবে পুরোটাই হবে অনলাইনে।

Ola electric scooter-এর দাম
গত ১৫ অগাস্ট স্কুটারের লঞ্চ করে কোম্পানি। আগে কেবল ৪৯৯ টাকায় ইলেকট্রিক স্কুটারের বুকিং শুরু হয়। প্রতিটি রাজ্যের FAME সাবসিডির ভিত্তিতে Ola S1 electric scooter-এর দাম রাখা হয়েছে ৯৯,৯৯৯টাকা(এক্স শোরুম)। পাশাপাশি Ola S1 Pro electric scooter এনেছে কোম্পানি। ১,২৯,৯৯৯ টাকায়(এক্স শোরুম প্রাইস)পাওয়া যাবে এই স্কুটার। কোম্পানি জানিয়েছে, FAME সাবসিডি পায় এমন রাজ্যে স্কুটারের দাম আরও কম হবে। 

এই ৫ ধাপে হোম ডেলিভারি হবে Ola electric scooter-এর

আপনি যদি স্কুটারের বুকিং প্রাইস আগেই দিয়ে থাকেন তাহলে প্রথমে অফিশিয়াল সাইটে যান। এবার সেখানে নিজের রেজিস্টার্ড ফোন নম্বর দিয়ে লগ ইন করুন। রঙের পাশাপাশি কোন ভ্যারিয়েন্ট নেবেন তা পছ্ন্দ করুন। কেউ যদি আগে বুক না করে থাকেন তাহলে ৪৯৯ টাকা দিয়ে ওলা ইলেকট্রিক স্কুটার বুক করতে পারবেন।

বুকিংয়ের সময় পছন্দসই রং বাছলেও ফের ক্রেতাদের জন্য স্কুটারের রং পছন্দের সুযোগ করে দিচ্ছে কোম্পানি। ভ্যারিয়েন্টের পাশাপাশি ১০ রঙের মধ্যে স্কুটার পছন্দ করে নিশ্চিত করতে হবে ক্রেতাকে। 

তৃতীয় ধাপে রয়েছে পেমেন্ট ট্যাব। এখানে বুকিংয়ের পর বাকি টাকা জমা দিতে হবে ক্রেতাকে। স্কুটার মাসিক কিস্তিতে নিতে চাইলে Ola S1 মডেলের জন্য ২৯৯৯টাকা থেকে শুরু হচ্ছে অপশন। পাশাপাশি Ola S1 Pro electric scooter কিনতে মাসিক কিস্তি হিসাবে ৩১৯৯টাকা দিতে হবে।

স্কুটার কিনতে গিয়ে ফিন্যান্স নিতে পারবেন IDFC First Bank, HDFC ও TATA Capital থেকে।মিনিটের মধ্যেই HDFC Bank-এর প্রি অ্যাপ্রুভড লোন নিতে পারবেন ক্রেতারা। ওলা ইলেকট্রিক অ্যাপস থেকে এই লোন নিতে পারবেন আপনি।একইভাবে TATA Capital ও IDFC First Bank ডিজিটাল KYC-র মাধ্যমে ক্রেতাকে ওলা ইলেকট্রিক স্কুটার কেনার জন্য ঋণ দেওয়ার ব্যবস্থা করছে।

কোনও কারণে আপনি ফিন্যান্সে না গেলে সরাসরি গাড়িও কিনতে পারেন। সেই ক্ষেত্রে Ola S1-এর জন্য ২০,০০০টাকা ও Ola S1 Pro -এর জন্য অগ্রিম ২৫,০০০টাকা দিতে হবে আপনাকে। বাকি টাকাটা কোম্পানি ইনভয়েসের মাধ্যমে দিতে হবে।

 কেনার সব বিষয় পরিষ্কার হয়ে গেল শেষে ক্রেতাকে একটা ডেলিভারি ডেট দেবে কোম্পানি। অক্টোবর থেকে চালু হবে এই ডেলিভারির তারিখ। আগামী মাস থেকেই টেস্ট ড্রাইভ করা যাবে স্কুটার।

আরও পড়ুন : Top 5 Electric Scooters: ওলা দেখে 'লাফাচ্ছেন'! জানেন এক চার্জে কত মাইলেজ দেয় এই পাঁচ ইলেকট্রিক স্কুটার ?

আরও পড়ুন : Ola Electric scooter : 'রিভার্স মোড'-এর সুবিধা, উল্টো দিকেও চলতে পারে Ola Electric scooter

সেরা শিরোনাম

TATA Car Price Hike : ২৫,০০০ টাকা পর্যন্ত বাড়বে টাটার গাড়ির দাম, এই দিন থেকে কার্যকর
২৫,০০০ টাকা পর্যন্ত বাড়বে টাটার গাড়ির দাম, এই দিন থেকে কার্যকর
Gold and Silver Price: সোনা কেনার পরিকল্পনা ? খসবে মোটা টাকা, জেনে নিন আজ সোনা ও রুপোর দাম কত
সোনা কেনার পরিকল্পনা ? খসবে মোটা টাকা, জেনে নিন আজ সোনা ও রুপোর দাম কত
Sugar Stocks Jumps : একদিনে ২০ শতাংশ পর্যন্ত বাড়ল চিনির স্টকের দাম, কালও চলবে র‍্যালি, এখন কেনা উচিত ?
একদিনে ২০ শতাংশ পর্যন্ত বাড়ল চিনির স্টকের দাম, কালও চলবে র‍্যালি, এখন কেনা উচিত ?
Sugar Market: উৎসবের আগেই চিনির দাম আগুন, চাহিদার তুলনায় নেই জোগান, নেপথ্যে কী কারণ?
উৎসবের আগেই চিনির দাম আগুন, চাহিদার তুলনায় নেই জোগান, নেপথ্যে কী কারণ?

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget