এক্সপ্লোর

Ola Electric scooter : 'রিভার্স মোড'-এর সুবিধা, উল্টো দিকেও চলতে পারে Ola Electric scooter

এবার ওলা স্কুটারের নতুন ফিচার জানালেন সংস্থার কর্ণধার। রিভার্স মোডেও চালানো যাবে ওলা ইলেকট্রিক স্কুটার। এই বিষয়ে ট্যুইটারে একটি ভিডিও পোস্ট করেছেন ওলার চেয়ারম্যান তথা গ্রুপ সিইও ভাবিশ অগ্রবাল

নয়াদিল্লি: দু'চাকায় পাওয়া যাবে চার চাকার সুবিধা। ওলা ইলেকট্রিক স্কুটারে (Ola Electric scooter) দেওয়া হয়েছে 'রিভার্স মোড'। ফলে মুখ সামনে থাকলেও উল্টে দিকে চলতে পারবে গাড়ি। 

একের পর এক চমক। এবার ওলা স্কুটারের নতুন ফিচার জানালেন কোম্পানির কর্ণধার। রিভার্স মোডেও চালানো যাবে ওলা ইলেকট্রিক স্কুটার। এই বিষয়ে ট্যুইটারে একটি ভিডিও পোস্ট করেছেন ওলার চেয়ারম্যান তথা গ্রুপ সিইও ভাবিশ অগ্রবাল(Bhavish Aggarwal)। তিনি বলেন, ''উল্টো দিকেও অবিশ্বাস্য গতিতে ছুটতে পারবে স্কুটার। তাই মাত্র ৪৯৯ টাকায় স্কুটার বুক করুন। ১৫ অগাস্ট সবার সঙ্গে দেখা হচ্ছে।''

ওলা স্কুটারের বুকিং

ইতিমধ্যেই দেশের হাজারেরও বেশি শহর থেকে ওলা ইলেকট্রিক স্কুটারের বুকিং হয়েছে। কোম্পানির দাবি, ২৪ ঘণ্টার মধ্যেই এই ইলেকট্রিক স্কুটারের বুকিং এক লক্ষ ছাড়িয়ে গিয়েছে। ৪৯৯ টাকায় বুকিং করা যাচ্ছে ওলা ইলেকট্রিক স্কুটার। চাইলে ক্রেতা বুকিংয়ের পরও টাকা ফেরত নিতে পারেন। সেক্ষেত্রে অর্ডার বাতিলের ৭ থেকে ১০ দিনের মধ্যে তার অ্যাকাউন্টে টাকা চলে আসবে। কেউ এই বুকিং অন্য কারও নামে ট্রান্সফার করতে চাইলেও তা করতে পারেন। সেক্ষেত্রে support@olaelectric.com-এ অনুরোধ করে সেই ইমেল পাঠাতে হবে ক্রেতাকে।

স্কুটারের সম্ভ্যাব্য স্পেসিফিকেশন

অটো ব্লগারদের মতে, স্বাভাবিক চার্জে ১০০-১৫০ কিলোমিটার রেঞ্জ দেবে ওলা ইলেকট্রিক স্কুটার। রিমুভেবল লিথিয়াম আয়ন ব্যাটারি দেওয়া হয়েছে ওলায়। স্কুটারে রয়েছে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কন্ট্রোল ছাড়াও অ্যালয় হুইল, টেলিস্কোপিক সাসপেনশন। বিভিন্ন অটো সাইটগুলোর খবর বলছে, ইতিমধ্যেই Series S, S1 ছাড়াও S1 Pro নামে ট্রেডমার্ক নিয়েছে কোম্পানি। সম্ভবত এই নামে মডেল ভ্যারিয়েন্ট আনতে চলেছে ওলা।

ওলা ইলেকট্রিক স্কুটারের রং

সম্প্রতি স্কুটারের রং সামনে এনেছে কোম্পানি। ১০ রঙে পাওয়া যাবে ওলা ইলেকট্রিক স্কুটার। ম্যাট ও গ্লসি ফিনিশ দুই ভ্যারিয়েন্টে দেখা যাবে এই দু'চাকা। সাদা, কালো ছাড়াও রয়েছে হলুদ, লাল, গোলাপি রঙের বাহার। এ ছাড়াও অফিসিয়াল কালার হিসাবে শোভা পাচ্ছে সিলভার, হোয়াইট, ম্যাট ব্ল্যাকের মতো রং।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
UPI নিয়ে বড় খবর! টাকা পাঠাতে কি এবার থেকে দিতে হবে চার্জ? মিটল সব জল্পনা
UPI নিয়ে বড় খবর! টাকা পাঠাতে কি এবার থেকে দিতে হবে চার্জ? মিটল সব জল্পনা
Fact Check: বিমানের জ্বালানিতেও মেশানো হবে ইথানল ? কী বার্তা সরকারের ? জানুন আসল সত্যিটা
বিমানের জ্বালানিতেও মেশানো হবে ইথানল ? কী বার্তা সরকারের ? জানুন আসল সত্যিটা

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget