এক্সপ্লোর

Ola S1 Pro Khaki: স্বাধীনতা দিবসে ওলা এস১ প্রো স্কুটারের 'খাকি রঙ'- এর মডেল লঞ্চ হল ভারতে, দাম কত?

Ola Electric Scooter: ওলা এস১ প্রো ইলেকট্রিক স্কুটারের খাকি রঙের মডেল লঞ্চ হয়েছে ভারতে। দেখে নিন দাম।

Ola S1 Pro Khaki: ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে ওলা কর্তৃপক্ষ তাদের মেগা ইভেন্টে একগুচ্ছ নতুন ঘোষণা করেছে। ওলা এস১ ইলেকট্রিক স্কুটার (Ola S1 Electric Scooter) লঞ্চ হয়েছে দেশে। প্রকাশ্যে এসেছে ওলার প্রথম ইলেকট্রিক গাড়ি (Ola Electric Car)। এর পাশাপাশি ওলা এস১ প্রো ইলেকট্রিক স্কুটারের একটি নতুন খাকি (Khaki Colour) রঙের মডেল লঞ্চ হয়েছে। স্বাধীনতা দিবস উপলক্ষ্যেই এই রঙের ওলা এস১ প্রো ইলেকট্রিক স্কুটার লঞ্চ করা হয়েছে। এর আগে যে ওলা এস১ প্রো ইলেকট্রিক স্কুটার লঞ্চ হয়েছিল তার থেকে নতুন মডেলে আলাদা কিছু ফিচার নেই। পার্থক্য রয়েছে কেবলমাত্র রঙের ক্ষেত্রে। আর আগের ই-স্কুটারের তুলনায় নতুন মডেলের দাম সামান্য বেশি।

ওলা কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের নতুন খাকি রঙের এস১ প্রো ইলেকট্রিক স্কুটার আত্র ১৯৪৭টি লঞ্চ হয়েছে। ভারত স্বাধীন হয়েছিল ১৯৪৭ সালে। তার সঙ্গে সামঞ্জস্য রেখেই হয়তো এই সংখ্যক স্কুটার নির্মাণ করেছে ওলা কর্তৃপক্ষ। দেশের সমস্ত ওলা ডিলারশিপ এবং পার্টনার আউটলেটে এই ইলেকট্রিক স্কুটার বিক্রি হচ্ছে। সীমিত সংখ্যায় ওলার এই ইলেকট্রিক স্কুটার লঞ্চ হওয়ার ফলে তাড়াতাড়ি স্টক শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

ওলা এস১ প্রো খাকি ফ্রিডম এডিশন

ওলার নতুন এই ইলেকট্রিক স্কুটারে রয়েছে ১৭০ কিলোমিটারের True Range রেঞ্জ। এর পাশাপাশি রয়েছে ARAI certified range ১৮১ কিলোমিটার। সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১১৬ কিলোমিটার। এছাড়াও জানা গিয়েছে ওলা এস১ প্রো খাকি ফ্রিডম এডিশনে রয়েছে একটি হাইপার মোড। ওলা কর্তৃপক্ষ জানিয়েছে নতুন ইলেকট্রিক স্কুটারের MoveOS 3 আপডেট হলে অনেক নতুন ফিচার অ্যাকসেস করতে পারবেন ইউজাররা।

নতুন মডেলের ক্ষেত্রে স্কুটারের বডির রঙ গাঢ় সবুজ। এই রঙের ক্ষেত্রে রয়েছে ম্যাট ফিনিশ। স্কুটারের সিটে রয়েছে খাকি রঙের ছোঁয়া। যাঁরা শাইনি ফিনিশ বা চকচকে রঙে পছন্দ করেন তাঁদের হয়তো এই স্কুটারের রঙ দেখে পছন্দ নাও হতে পারে। ওলা এস১ প্রো ইলেকট্রিক স্কুটারের অন্যান্য মডেলে যে ধরনের হেড এবং টেল ল্যাম্প রয়েছে, সেই একই ধরনের ফিচার এখানেও দেখা গিয়েছে।

ভারতে ওলা এস১ প্রো খাকি মডেলের দাম

ওলার নতুন খাকি রঙের এই স্কুটারের দাম অন্যান্য ভ্যারিয়েন্টের থেকে কিছুটা বেশি। এই ইলেকট্রিক স্কুটারের এক্স শোরুম দাম ১,৪৯,৯৯৯ টাকা। ইএমআই- এর অপশন রয়েছে এই ইলেকট্রিক স্কুটারের দামের ক্ষেত্রে। প্রতি মাসে কিস্তি শুরু হচ্ছে ৩৯৯৯ টাকা থেকে। ওলা ইলেকট্রিক ওয়েবসাইটে এই নতুন ইলেকট্রিক স্কুটার বুকিং করা যাবে।

আরও  পড়ুন- ওলার প্রথম ইলেকট্রিক গাড়ির আত্মপ্রকাশ, কবে লঞ্চ হবে ভারতের বাজারে?

সেরা শিরোনাম

Indian Railways: ভারতীয় রেলে যাত্রীদের স্বাচ্ছন্দ্যের ভয়াবহ ছবি, ৫১২-এর মধ্যে ডাহা ফেল ৪৫৮ স্টেশন
ভারতীয় রেলে যাত্রীদের স্বাচ্ছন্দ্যের ভয়াবহ ছবি, ৫১২-এর মধ্যে ডাহা ফেল ৪৫৮ স্টেশন
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Gen-Z Debt Trap: আইফোনের ইএমআই থেকে বিভিন্ন লোন, কীভাবে ঋণের ফাঁদে জড়িয়ে যাচ্ছে জেন-জি?
আইফোনের ইএমআই থেকে বিভিন্ন লোন, কীভাবে ঋণের ফাঁদে জড়িয়ে যাচ্ছে জেন-জি?
Sugar Price Increased: হু হু করে বাড়ছে চিনির দাম, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কী কী পদক্ষেপ নিয়েছে সরকার ? স্বস্তি মিলবে ?
হু হু করে বাড়ছে চিনির দাম, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কী কী পদক্ষেপ নিয়েছে সরকার ? স্বস্তি মিলবে ?

ভিডিও

Chaos in Jadavpur University |
Chaos in Jadavpur University | যাদবপুরের তদন্ত কমিটির দায়িত্বভার নিয়ে আপত্তি RSS-এর অধ্যাপক সংগঠনের
Chaos in Jadavpur University | তদন্ত থেকে রেজিস্ট্রারের পদত্যাগ! যাদবপুরে তাণ্ডবের ঘটনায় একগুচ্ছ দাবি ABVP-এ
Chaos in Jadavpur University : তদন্ত শুরুর পূর্বেই তদন্ত কমিটিতে হোঁচট! প্রত্যাখ্যান প্রস্তাব
Jadavpur University : যাদবপুরের তদন্ত কমিটির চেয়ারম্যান হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান শুভশঙ্কর সরকারের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Rahul Gandhi: ‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
Weather Alert: টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
Saransh Jain: ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
Embed widget