এক্সপ্লোর

Ola Electric Car: ওলার প্রথম ইলেকট্রিক গাড়ির আত্মপ্রকাশ, কবে লঞ্চ হবে ভারতের বাজারে?

Electric Car: প্রকাশ্যে এল ওলার প্রথম ইলেকট্রিক গাড়ি। ৫০০ কিলোমিটার রেঞ্জ থাকতে পারে এই গাড়িতে। শূন্য থেকে ১০০ স্পিড তুলতে সময় লাগবে মাত্র ৪ সেকেন্ড।

Ola Electric Car: ভারতে স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে একগুচ্ছ নতুন লঞ্চ করেছে ওলা (Ola Electric) কর্তৃপক্ষ। তার মধ্যেই রয়েছে ওলা সংস্থার বহু প্রতীক্ষিত ইলেকট্রিক গাড়ি (Electric Car)। আপাতত এই গাড়ির (Ola EV) লুক প্রকাশ্যে এসেছে। কিছু কিছু ফিচার এবং স্পেসিফিকেশনও জানা গিয়েছে। তার সঙ্গে এও জানা গিয়েছে যে ওলার এই ইলেকট্রিক গাড়ি (Ola Electrci Car) ভারতে লঞ্চ হবে ২০২৪ সালে। অর্থাৎ ভারতের বাজারে ওলার এই ইলেকট্রিক গাড়ি আসতে এখনও প্রায় ২ বছর দেরি রয়েছে। ওলা যে ইলেকট্রিক ভেহিকেল বা ইলেকট্রিক গাড়ি লঞ্চ করবে তার আভাস আগেই পাওয়া গিয়েছিল। ১৫ অগস্ট এই গাড়ি সম্পর্কে ওলার তরফে কিছু আনুষ্ঠানিক ঘোষণা করা হবে এটাও মোটামুটি ভাবে জানা গিয়েছিল। অবশেষে প্রতীক্ষার অবসান হল। ওলার ইলেকট্রিক গাড়ি প্রকাশ্যে এসেছে।

ওলার ইলেকট্রিক গাড়ি সম্পর্কে যা যা জানা গিয়েছে

২০২৪ সালে ভারতে লঞ্চ হবে ওলার প্রথম ইলেকট্রিক গাড়ি। এই গাড়িতে থাকবে ৫০০ কিলোমিটার রেঞ্জ। ওলার ইলেকট্রিক গাড়িতে নিজস্ব Move OS এবং Assisted Driving Capability থাকবে বলে শোনা গিয়েছে। এর পাশাপাশি শোনা যাচ্ছে ওলার ইলেকট্রিক গাড়ি keyless এবং handleless হতে চলেছে। এছাড়াও শোনা গিয়েছে যে ওলার ইলেকট্রিক গাড়িতে একটি All Glass Roof থাকতে চলেছে। এছাড়াও থাকতে পারে একটি Smooth Aerodynamic Body।

সাধারণত যেসব সংস্থা ইলেকট্রিক গাড়ি নির্মাণের জন্য জনপ্রিয় তাদের থেকে ভাল রেঞ্জ পাওয়া যাবে ওলার ইলেকট্রিক গাড়িতে, এমনটাই শোনা গিয়েছে। Tata Nexon EV Max কিংবা আসন্ন Mahindra XUV400 electric গাড়িকেও ওলার ইলেকট্রিক গাড়ি টেক্কা দেবে বলে মনে করা হচ্ছে। এর পাশাপাশি অনুমান করা হচ্ছে যে নতুন ২১৭০ লিথিয়াম আয়ন সেল থেকে তৈরি হওয়া শক্তিশালী ব্যাটারি প্যাক থাকবে ওলার ইলেকট্রিক গাড়িতে। ওলা কর্তৃপক্ষই আগে একবার ইঙ্গিত দিয়েছিল যে এই ব্যাটারি তাদের ইলেকট্রিক গাড়িতে থাকতে পারে।

ওলা এস১ ইলেকট্রিক স্কুটার

১৫ অগস্ট ভারতে দ্বিতীয় ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছে ওলা কর্তৃপক্ষ। এবার লঞ্চ হয়েছে ওলা এস১ ইলেকট্রিক স্কুটার। ওলা এস১ প্রো ইলেকট্রিক স্কুটারের থেকে নতুন মডেলের দাম বেশ কিছুটা কম। ৯৯,৯৯৯ টাকায় (এক্স শোরুম) প্রাথমিক ভাবে ভারতে লঞ্চ হয়েছে ওলা এস১ ইলেকট্রিক স্কুটার।

আরও পড়ুন- ভারতে নতুন ইলেকট্রিক স্কুটার এস১ লঞ্চ করল ওলা, প্রি-বুকিং করা যাবে মাত্র ৪৯৯ টাকায়

সেরা শিরোনাম

Sugar Stocks Jumps : একদিনে ২০ শতাংশ পর্যন্ত বাড়ল চিনির স্টকের দাম, কালও চলবে র‍্যালি, এখন কেনা উচিত ?
একদিনে ২০ শতাংশ পর্যন্ত বাড়ল চিনির স্টকের দাম, কালও চলবে র‍্যালি, এখন কেনা উচিত ?
Sugar Market: উৎসবের আগেই চিনির দাম আগুন, চাহিদার তুলনায় নেই জোগান, নেপথ্যে কী কারণ?
উৎসবের আগেই চিনির দাম আগুন, চাহিদার তুলনায় নেই জোগান, নেপথ্যে কী কারণ?
Gold Price Today : লক্ষ্মীবারে কমল সোনার দাম ? আজ কিনলে কমে পাবেন ! জেনে নিন, রাজ্যের গোল্ড রেট
লক্ষ্মীবারে কমল সোনার দাম ? আজ কিনলে কমে পাবেন ! জেনে নিন, রাজ্যের গোল্ড রেট
Income Tax Return: আয়কর রিটার্ন জমা দেওয়ার পরও আসতে পারে আয়কর দফতরের নোটিস, কোন ভুল করলে বাড়বে বিপদ?
আয়কর রিটার্ন জমা দেওয়ার পরও আসতে পারে আয়কর দফতরের নোটিস, কোন ভুল করলে বাড়বে বিপদ?

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget