এক্সপ্লোর

Money Rule Change: প্যান-আধার লিঙ্ক থেকে ক্রেডিট কার্ডের নিয়মে বদল, আজ থেকে বদলাচ্ছে এই ৬ নিয়ম

১ জুলাই আজ থেকে দেশের আর্থিক নিয়মে বেশকিছু পরিবর্তন হয়েছে। প্যান-আধার লিঙ্ক থেকে ক্রেডিট কার্ডের নিয়মে বদল প্রভাব ফেলবে সধারণ মানুষের পকেটে।


New Money Rule: ১ জুলাই আজ থেকে দেশের আর্থিক নিয়মে বেশকিছু পরিবর্তন হয়েছে। প্যান-আধার লিঙ্ক থেকে ক্রেডিট কার্ডের নিয়মে বদল প্রভাব ফেলবে সধারণ মানুষের পকেটে। জেনে নিন, কীসে পরিবর্তন করল কর্তৃপক্ষ। 

Money Rule Change: এখানে ১ জুলাই, ২০২২ থেকে ৬টি মূল আর্থিক নিয়মের পরিবর্তন রয়েছে:

১ PAN-Aadhaar Linking: প্যান-আধার না জুড়লে জরিমানা দ্বিগুণ

আজ থেকে প্যান-আধার লিঙ্ক করার চেষ্টা করলে দিতে হবে দ্বিগুণ জরিমানা। CBDT নির্দেশিকা অনুসারে, যারা ১ জুলাই থেকে আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত তাদের প্যান-আধার লিঙ্ক করবেন, তাদের ৩০ জুন পর্যন্ত ৫০০ টাকা জরিমানার পরিবর্তে এবার ১০০০ টাকা দিতে হবে।

২ Credit Card Rules Change: ক্রেডিট কার্ডের নিয়মে পরিবর্তন

১ জুলাই থেকে ক্রেডিট কার্ড ইস্যু, বন্ধ ও বিলিং সংক্রান্ত নিয়মে পরিবর্তন করা হয়েছে। এর আওতায় ক্রেডিট কার্ড কোম্পানিগুলো গ্রাহকদের কাছে অবাঞ্ছিত ক্রেডিট কার্ড পাঠাতে পারবে না। এ ছাড়াও আপনি চাইলে 'ক্রেডিট কার্ড বিলিং সাইকেল' এককালীন ভিত্তিতে বেছে নিতে পারেন। এখানেই শেষ নয়, যদি ক্রেডিট কার্ডটি গ্রাহকের অনুরোধ অনুযায়ী সাতটি কর্মদিবসের মধ্যে বন্ধ না করা হয়, তাহলে কার্ড বন্ধ না হওয়া পর্যন্ত কোম্পানি গ্রাহককে প্রতিদিন ৫০০ টাকা দিতে দায়বদ্ধ থাকবে।

৩ Income Tax Rule Change: ডাক্তার, প্রভাবশালীদের জন্য আয়কর নিয়মে পরিবর্তন

ডাক্তার, প্রভাবশালী বা ইনফ্লুয়েন্সার ও এই জাতীয় অন্যান্য ব্যক্তি, যারা কোম্পানি থেকে বিনামূল্যে জিনিস পাবেন তাদের ১ জুলাই থেকে প্রাপ্তির জন্য আলাদা কর দিতে হবে। ২০২২ ইনকাম-ট্যাক্স অ্যাক্ট, ১৯৬১-তে একটি নতুন ধারা 194R সংযোজন করেছে সরকার। সেই অনুযায়ী যারা এই ধরনের সুবিধা পাবেন তাদের ১০ শতাংশ হারে TDS দিতে হবে।

৩ TDS on Cryptocurrencies: ক্রিপ্টোকারেন্সিতেও এবার টিডিএস
যারা ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করেন তাদের ১ জুলাই, শুক্রবার থেকে TDS দিতে হবে। ২২ জুন সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস (CBDT) এই বিজ্ঞপ্তি জারি করেছে। নতুন (ধারা 194S) অনুসারে কোনও ব্যক্তি অন্য কাউকে ভার্চুয়াল ডিজিটাল সম্পদ (ভিডিএ) পাঠালে মূল অর্থের ওপর ১ শতাংশ আয়কর কাটা হবে।

৫ LPG Cylinder Price Cut: এলপিজি সিলিন্ডারের দাম কমল

এবার ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম দিল্লিতে ১৯৮ টাকা কমানো হয়েছে। শুক্রবার, ১ জুলাই থেকে কার্যকর হয়েছে এই নতুন রেট। কলকাতায় এলপিজির দাম কলকাতায় ১৮২, মুম্বইতে ১৯০.৫০, চেন্নাইতে ১৮৭ টাকা কমানো হয়েছে। তবে, ১৪.২-কেজি ঘরোয়া রান্নার সিলিন্ডারের দাম অপরিবর্তিত রয়েছে।

৬ Demat Account Deactivation: ডিম্যাট অ্যাকাউন্ট হবে বন্ধ

সরকার ডিম্যাট অ্যাকাউন্টের কেওয়াইসি করার সময়সীমা দিয়েছিল ৩০ জুন। এরমধ্যে যারা যারা বৈধ মোবাইল নম্বর, আয়ের সীমা ও বৈধ ইমেল আইডির মতো বিশদ বিবরণ সহ আপনার KYC আপডেট করেননি তাদের ডিম্যাট অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়ে যাবে আজ থেকে। 

আরও পড়ুন : Cyber Crime: বিদ্যুতের লাইন কাটার নামে নতুন প্রতারণাচক্র, সতর্ক করছে কলকাতা পুলিশ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

1 Crore Fund: কত বয়সে কত টাকা বিনিয়োগ করলে আপনিও জমিয়ে ফেলতে পারবেন কোটি টাকা?
কত বয়সে কত টাকা বিনিয়োগ করলে আপনিও জমিয়ে ফেলতে পারবেন কোটি টাকা?
Employees' Provident Fund Organisation: ৫০ হাজার বেতন হলেও এবার পাবেন EPFO-এর সুবিধা? বেতনের লিমিট বাড়াল অর্থমন্ত্রক?
৫০ হাজার বেতন হলেও এবার পাবেন EPFO-এর সুবিধা? বেতনের লিমিট বাড়াল অর্থমন্ত্রক?
Amazon Freedom Sale: ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
Gold Price Today: সপ্তাহের শুরুতে ফের উর্ধ্বমুখী সোনার দাম? আজ কলকাতায় নতুন রেট দেখে নিন
সপ্তাহের শুরুতে ফের উর্ধ্বমুখী সোনার দাম? আজ কলকাতায় নতুন রেট দেখে নিন

ভিডিও

BJP Government: করোনা পরক্ষীর কিট জালিয়াতির অভিযোগ। জাতীয় মেডিক্যাল কমিশনে অভিযোগ অভিজিৎ দাসের
Jharkhand News: জেলে নিয়ে যাওয়ার সময় পালানোর চেষ্টা, পুলিশি এনকাউন্টারে মৃত্যু গ্যাংস্টারের
Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এ আরও ভাঙন? কাকলি-শশী সাক্ষাৎ নিয়ে জল্পনা ওড়ালেন কাকলি
West Bengal Police: রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখায় নিযুক্ত করা হল নতুন ৩ IPS অফিসারকে
Swasthya Bhawan: রক্তের গুণমান নিয়ে সন্দেহ , পিপলস ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে আজ স্বাস্থ্য ভবনে তলব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget