এক্সপ্লোর

Patanjali Yogpeeth : পতঞ্জলি যোগপীঠের ৩২তম প্রতিষ্ঠা দিবস, বিশ্বের ৯০ শতাংশ মানুষ সনাতন ধর্ম অনুসরণ করবে, বললেন রামদেব

Swami Ramdev : এখানে পতঞ্জলির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যোগব্যায়াম, মল্লখাম্ব ও মার্শাল আর্টের নজরকাড়া পারফরম্য়ান্স দেন।

Swami Ramdev : ৩২তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করল পতঞ্জলি যোগপীঠ। উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন হল এই দিন। এই উপলক্ষে যোগগুরু স্বামী রামদেব ও আচার্য বালকৃষ্ণ প্রতিষ্ঠানের যাত্রা, ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে তুলে ধরেন। এখানে পতঞ্জলির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যোগব্যায়াম, মল্লখাম্ব ও মার্শাল আর্টের নজরকাড়া পারফরম্য়ান্স দেন।

বিশ্ব মঞ্চে সনাতনের পতাকা
এই উপলক্ষ্যে সমাবেশে ভাষণ দিতে গিয়ে স্বামী রামদেব বলেন, আগামী দিনে সনাতন জীবনধারা বিশ্বব্যাপী ছড়িয়ে প়ড়বে। তিনি বলেন, “যোগ, আয়ুর্বেদ ও প্রাকৃতিক চিকিৎসা বিশ্বের শীর্ষস্থানীয় চিকিৎসা পদ্ধতি হিসেবে আত্মপ্রকাশ করবে। আমাদের লক্ষ্য হল, বিশ্বের ৮০-৯০ শতাংশ মানুষ যেন সনাতন মূল্যবোধ অনুসরণ করে।”

এই বিষয়ে কী বলেছেন বাবা রামদেব
ভারতীয় শিক্ষা বোর্ডের ভূমিকার ওপর জোর দিয়ে এই প্রসঙ্গে স্বামী রামদেব বলেন, ভারতের শিক্ষা ব্যবস্থা পুরোপুরি প্রতিষ্ঠিত হলে বিশ্বজুড়ে ভারতীয় টাকা ও পাসপোর্টের মূল্য বৃদ্ধি পাবে। তিনি এমন এক ভবিষ্যতের কথা বলেন, যেখানে ২০০টি দেশের শিক্ষার্থীরা শিক্ষার জন্য পতঞ্জলিতে আসবে। তিনি পতঞ্জলি গ্লোবাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও ঘোষণা করেন, যেখানে শিক্ষার সব আধুনিক ধারা অন্তর্ভুক্ত থাকবে।

সংগ্রাম থেকে সাফল্যের পথ
এই উৎযাপন উপলক্ষ্যে আচার্য বালকৃষ্ণ গত তিন দশকে সম্মুখীন হওয়া চ্যালেঞ্জগুলি কথা স্মরণ করে বলেন, পতঞ্জলির যাত্রা ছিল উত্থান-পতনে ভরা। পাশাপাশি তীব্র সংগ্রামে পরিপূর্ণ। স্বামী রামদেবের ‘অটল সংকল্পের’ প্রশংসা করে তিনি বলেন, সরকারি সহায়তা ছাড়াই পতঞ্জলি শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিক্ষেত্রে ঐতিহাসিক কাজ করেছে।

এফএমসিজি খাতে পতঞ্জলির প্রভাবের কথা উল্লেখ করে তিনি বলেন, “পতঞ্জলির কারণে বড় বড় বহুজাতিক কোম্পানিগুলি তাদের স্বেচ্ছাচারী মূল্য নির্ধারণ কমাতে বাধ্য হয়েছে।” তিনি কৃষিক্ষেত্রে পতঞ্জলির অবদানের কথাও তুলে ধরে বলেন, সংস্থা ১৯টি রাজ্যের কৃষকদের জৈব চাষে প্রশিক্ষণ দিয়েছে, যা তাদের অর্থনৈতিকভাবে শক্তিশালী হতে সাহায্য করেছে।

আত্মনির্ভর ও শক্তিশালী ভারত গড়ার আহ্বান
এই অনুষ্ঠানে স্বামী রামদেব দেশের যুবকদের ভারতের প্রাচীন ঋষিদের ঐতিহ্যের জন্য গর্বিত হতে আহ্বান জানান। তিনি জোর দিয়ে বলেন, সাহস ও বীরত্বের মাধ্যমেই ভারতের চূড়ান্ত গৌরব অর্জন করা সম্ভব। অনুষ্ঠান শেষে, বেশ কয়েকজন সেবাপরায়ণ ব্যক্তিকে নতুন সাংগঠনিক দায়িত্ব অর্পণ করা হয়। মানবজাতির কল্যাণে প্রতিষ্ঠানটিকে উৎসর্গ করার জন্য নতুন করে অঙ্গীকার করা হয় এই অনুষ্ঠানে।

সেরা শিরোনাম

Income Tax Return: আয়কর রিটার্ন জমা দেওয়ার পরও আসতে পারে আয়কর দফতরের নোটিস, কোন ভুল করলে বাড়বে বিপদ?
আয়কর রিটার্ন জমা দেওয়ার পরও আসতে পারে আয়কর দফতরের নোটিস, কোন ভুল করলে বাড়বে বিপদ?
Gold: ঘরে বসেই অর্থ উপার্জন করতে চান ? বিনিয়োগ করুন সোনা, কী ভাবনা সরকারের ?
ঘরে বসেই অর্থ উপার্জন করতে চান ? বিনিয়োগ করুন সোনা, কী ভাবনা সরকারের ?
Zepto and Zomato: জেপ্টো-জ্যোমাটো থেকে পণ্য ও খাবার অর্ডার করেন ? এবার গুনতে হবে মোটা টাকা, কারণ কী ?
জেপ্টো-জ্যোমাটো থেকে পণ্য ও খাবার অর্ডার করেন ? এবার গুনতে হবে মোটা টাকা, কারণ কী ?
E-10 Petrol: ই-১০ পেট্রোল ফিরিয়ে আনার কথা ভাবছে সরকার ! এতে কী সুবিধা পাবেন সাধারণ মানুষ ? জানুন
ই-১০ পেট্রোল ফিরিয়ে আনার কথা ভাবছে সরকার ! এতে কী সুবিধা পাবেন সাধারণ মানুষ ? জানুন

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget