এক্সপ্লোর

Paytm Share Price: ১০ শতাংশ পড়ল পেটিএমের শেয়ার,লোয়ার সার্কিটে চলে গেল স্টক,এখন কী করবেন ?

RBI: দুপুরের আগেই প্রায় ১০ শতাংশ লোয়ার সার্কিটে চলে গেল পেটিএমের শেয়ার (Paytm Share Price)। এখনও কী স্টক ধরে রাখবেন,না বেরিয়ে পড়লে লাভ(Profit) ?  

RBI: আশা জাগিয়েও ফের ধস নামল পেটিএমের শেয়ারে (Paytm)। আজ বাজারে (Stock Market) তলানিতে নামল স্টক । দুপুরের আগেই প্রায় ১০ শতাংশ লোয়ার সার্কিটে চলে গেল পেটিএমের শেয়ার (Paytm Share Price)। এখনও কী স্টক ধরে রাখবেন,না বেরিয়ে পড়লে লাভ(Profit) ?  

আজ কী হয়েছে স্টকের অবস্থা ?
সকালেই আজ বাজার শুরু হতেই পড়তে থাকে পেটিএমের শেয়ার। একটা সময় ৯ শতাংশের নীচে চলে যায় স্টক। এরপর ৯.৯৯ শতাংশ নীচে নেমে লোয়ার সার্কিট লাগে স্টকে। ওয়ান 97 কমিউনিকেশনস লিমিটেড (Paytm)এর শেয়ারগুলি গত দুই সেশনে কিছু হারানো জায়গা পুনরুদ্ধার করার পরে বৃহস্পতিবার ফের ধসের গ্রাসে চলে যায়। BSE-তে স্টকটি 9.31 শতাংশ কমে 450 টাকায় নেমে এসেছে। 

কেন হঠাৎ এই অবস্থা
মিডিয়া রিপোর্ট বলছে,দেশের বৃহত্তম সিকিউরিটিজ ডিপোজিটরি সিডিএসএল বর্তমানে গ্রাহক যাচাইকরণ প্রক্রিয়া শুরু করছে Paytm Money-তে। এরপরই Paytm-এর শেয়ারের ওপর আস্থা হারাচ্ছেন বিনিয়োগকারীরা। পেটিএম পেমেন্টস ব্যাঙ্কে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নিষেধাজ্ঞার পর know-your-customer (KYC) প্রক্রিয়ার যাচাইকরণ নিয়ে অভিযান শুরু করেছে সিডিএসএল। যার জেরে স্টকের এই অবস্থা।

আশঙ্কা কমল না পেটিএমের শেয়ারে (Paytm Share Price)। নতুন করে সংবাদ মাধ্যমের রিপোর্টের ভিত্তিতে ফের বিপদে বাড়তে পারে এই ফিনটেক সংস্থার (Fintech Company)। এবার লাইসেন্স বাতিলের খবর রটছে পেটিএমকে (Paytm Share Price) ঘিরে।  

Paytm পেমেন্ট ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করার কথা ভাবছে RBI?
Moneycontrol.com-এর রিপোর্ট বলছে, বর্তমানে সংকটে থাকা Paytm পেমেন্টস ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করার কথাও ভাবছে রিজার্ভ ব্যাঙ্ক। RBI ব্যবসা বন্ধ করতে এবং লেনদেন নিষ্পত্তি করার জন্য Paytm পেমেন্টস ব্যাঙ্ককে 15 মার্চ, 2024 এর সময়সীমা দিয়েছে। এরপরে এই পদক্ষেপ নেওয়া হতে পারে।

মানিকন্ট্রোল সূত্রের কথা বলে,আরবিআই এর এই উদ্দেশ্যের কথা বলেছে। যদি এই খবর সত্যি হয়, তাহলে আর্থিক সমস্যায় আটকে থাকা Paytm-এর বিপদে বাড়বে। সূত্রের আরও বলছে, আগামী কয়েকদিনের মধ্যে পেটিএমের বিষয়ে বড় সিদ্ধান্ত নিতে পারে রিজার্ভ ব্যাঙ্ক।

পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের হাতে ১৫ মার্চ পর্যন্ত সময়
শোনা যাচ্ছে,  RBI Paytm পেমেন্টস ব্যাঙ্ককে 15 মার্চের মধ্যে থাকা সমস্ত লেনদেন এবং নোডাল অ্যাকাউন্ট নিষ্পত্তি করতে বলেছে। রিজার্ভ ব্যাঙ্ক নির্দেশ দিয়েছে, এই তারিখের পরে কোনও লেনদেন করা উচিত নয়। সূত্রের খবর, রিজার্ভ ব্যাঙ্ক Paytm পেমেন্ট ব্যাঙ্কের বোর্ড ভেঙে দেওয়ার বিষয়ে বিবেচনা করছে।

বুধে ১০ শতাংশ বাড়ল পেটিএমের শেয়ারের দাম

সোমবারের পরই শুরু হয়েছিল জল্পনা। খবর রটেছিল, রিজার্ভ ব্যাঙ্কের (RBI) নিষেধাজ্ঞার সময়সীমা বাড়াতে RBI-এর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে দেখা করেছেন পেটিএমের (Paytm) প্রতিষ্ঠাতা বিজয় শেখর শর্মা। এরপরই মঙ্গলবার পেটিএমের শেয়ারের দাম ৫ শতাংশ বেড়ে যায়। বুধে যা বাজার (Stock Market) খুলতেই ১০ শতাংশ ছুঁয়ে ফেলে। 

Paytm CEO-এর সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠকের খবর
Paytm প্রোমোটার বিজয় শেখর শর্মা 6 ফেব্রুয়ারি অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সাথে দেখা করেছেন বলে জানা গেছে। এই খবর নিশ্চিত করা হয়নি। এর আগে Paytm-এর শীর্ষ আধিকারিকরাও RBI আধিকারিকদের সঙ্গে আলোচনা করেছিলেন বলে সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে।

পেটিএম ব্যাঙ্কের ওপর কী নিষেধাজ্ঞা
 কেন্দ্রীয় ব্যাঙ্ক 30 জানুয়ারি পিপিবিএলকে মার্চ থেকে তার অ্যাকাউন্ট ও ডিজিটাল ওয়ালেটগুলিতে নতুন আমানত গ্রহণ বন্ধ করার নির্দেশ দিয়েছে। কেন্দ্রীয় ব্যাঙ্কের নীতি না মেনে না চলার কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, যার ফলে Paytm-এর শেয়ারের পতন ঘটেই চলেছে।

Paytm Share Price: পেটিএমে খারাপ খবর ! পেমেন্টস ব্যাঙ্কের লাইসেন্স বাতিলের কথা ভাবছে RBI?

সেরা শিরোনাম

Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
US Russia Oil Deal : অন্য দেশকে ধমক-চমক, এবার নিজেই রাশিয়া থেকে তেল কিনবে আমেরিকা, সিদ্ধান্ত ট্রাম্পের
অন্য দেশকে ধমক-চমক, এবার নিজেই রাশিয়া থেকে তেল কিনবে আমেরিকা, সিদ্ধান্ত ট্রাম্পের
LIC Policy : দিনে ৪৫ টাকা জমিয়ে পেতে পারেন ২৫ লাখ, সঙ্গে জীবনবিমার সুবিধা, মধ্যবিত্তের সেরা LIC স্কিম এটি
দিনে ৪৫ টাকা জমিয়ে পেতে পারেন ২৫ লাখ, সঙ্গে জীবনবিমার সুবিধা, মধ্যবিত্তের সেরা LIC স্কিম এটি

ভিডিও

Durga Puja 2026: নতুন সৃষ্টির আনন্দ দুর্গাপুজোর আবহে, কেমন সেজে উঠেছে কলকাতার অন্যতম সেরা দুই পুজো মণ্ডপ...
Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
Embed widget