এক্সপ্লোর

Paytm Share Price : ঊর্ধ্বমুখী Paytm শেয়ার, বাড়ছে দাম, কারণ কী

Share Market : Paytm - এর মূল সংস্থা  One97 কমিউনিকেশনের প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং ডিরেক্টর বিজয় শেখর শর্মার এক গুরুত্বপূর্ণ ব্যবসায়িক চুক্তির উপর ভিত্তি করে ঊর্ধ্বমুখী Paytm-এর শেয়ারমূল্য।

কলকাতা : সপ্তাহের শুরুতেই পেটিএম শেয়ারের জন্য সুখবর। বাজার খুলতে না খুলতেই ঊর্ধ্বমুখী শেয়ার। প্রায় ১১.৬ শতাংশ বেড়ে শেয়ার প্রতি মূল্য দাঁড়ায় ৮৮৭টাকা (BSE)। সংস্থার প্রতিষ্ঠাতা ও এমডি বিজয় শেখর শর্মা (Vijay Shekhar Sharma) অ্যান্ট ফিনানসিয়ালের সঙ্গে চুক্তিবদ্ধ হতেই শেয়ারের পালে হাওয়া লাগে। 

বিজয় শেখর শর্মার এই চুক্তি মোতাবেক, Paytm - এ তাঁর শেয়ারের অংশীদারিত্ব প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বেড়ে হচ্ছে ১৯.৪২ শতাংশ।  অ্যান্ট ফিনানসিয়াল বা অ্যান্টফিনের (Antfin) শেয়ার শতাংশ ১৩.৫। চুক্তির লেনদেন হয়েছে অফ-মার্কেট। Paytm-এর তরফে জানানো হয়েছে, নতুন এই চুক্তির ফলে সংস্থা লাভবান হবে।

এক নথিভুক্তিতে সংস্থার তরফে জানানো হয়েছে, বিজয় শেখর শর্মারই সম্পূর্ণ মালিকানাধীন এক প্রবাসী সংস্থা রেজ়িলিয়েন্ট অ্যাসেট ম্যানেজমেন্ট (Resilient Asset Management BV) অ্যান্টফিনের থেকে ১০.৩০ শতাংশ শেয়ার কিনে নিচ্ছে। চুক্তি অনুযায়ী, অ্যান্টফিন পেটিএম-এর ৬৫৩.৩৫ লাখ (৬৫,৩৩৫,১০১) শেয়ার রেজ়িলিয়েন্ট অ্যাসেট ম্যানেজমেন্টের হাতে তুলে দেবে। চুক্তির পরেও পেটিএম-এর নিয়ন্ত্রণে কোনওরূপ রদবদল হবে না। এমডি এবং সিইও পদেই কাজ করবেন বিজয় শেখর শর্মা। পাশাপাশি, পেটিএম বোর্ডেও অ্যান্টফিনের তরফে কোনও নমিনি থাকবেন না। চুক্তির পরে অ্যান্ট গ্রুপ কম্পানির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিজয় শেখর শর্মা। এদিকে, এই চুক্তি করার সঙ্গে সঙ্গেই সংস্থার বৃহৎ শেয়ার অংশীদারিত্ব হারাল অ্যান্ট ফিন। সংস্থায় তাদের শেয়ার কমে দাঁড়াল ১৩.৫ শতাংশ। 

২০২১-এর শেষে বাজারে IPO আনার সময়েই নজর কেড়েছিল Paytm। শুরুতেই শেয়ার মূল্য ছিল দেশের কর্পোরেট ইতিহাসে সর্বাধিক। ২০৮০-২১৫০টাকা ছিল প্রতি শেয়ার। ১৮ হাজার ৩০০ কোটি টাকা শেয়ার বিক্রি করে রেকর্ড গড়ে Paytm। আগের রেকর্ড ছিল কোল ইন্ডিয়া লিমিটেডের। তারা তুলেছিল ১৫হাজার কোটি টাকা। 

তবে শুরুটা খুব একটা ভাল হয়নি Paytm-এর। শুরুর দিনে BSE-তে শেয়ার মূল্য চিহ্নিত ছিল ১,৯৫৫টাকা। সারাদিনে ২৭.২৪ শতাংশ নেমে দাম গিয়ে দাঁড়ায় ১,৫৬৪.১৫ টাকা। NSE-তে লিস্টিং প্রাইস ছিল ১,৯৫০টাকা। ইস্যু প্রাইস থেকে প্রায় সাড়ে নয় শতাংশ নামে শেয়ার মূল্য়। শেষমেশ ২৭.৪৪ শতাংশ নেমে ১,৫৬০ টাকায় দাঁড়ায় প্রতি শেয়ারমূল্য। Paytm ছাড়াও যে সব সংস্থা নথিভুক্তিকরণের দিনই ক্ষতির সম্মুখীন হয় তাদের মধ্যে উল্লেখযোগ্য আইসিআইসিআই সিকিওরিটিস (ICICI Securities), কেয়ার্ন ইন্ডিয়া (Cairn India), ইউটিআই এএমসি  (UTI AMC ), কল্যাণ জুয়েলার্স ( Kalyan Jewellers), ভারতী ইনফ্রাটেল (Bharti Infratel), ইন্ডিয়াবুলস পাওয়ার (Indiabulls Power), আইসিআইসিআই প্রুডেনশিয়াল লাইফ ইনশিওরেন্স (ICICI Prudential Life Insurance) ইত্যাদি।

আরও পড়ুন : ৩ বছরে বেড়েছে ৬ গুণ,টাটা গ্রুপের পছন্দের মাল্টিব্যাগার স্টক এটি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BSNL Recharge Plan : দিনে ৩ জিবি ডেটা, যত খুশি কল করুন, BSNL দিচ্ছে দারুণ প্ল্যান, কী কী পাবেন জানেন ?
দিনে ৩ জিবি ডেটা, যত খুশি কল করুন, BSNL দিচ্ছে দারুণ প্ল্যান, কী কী পাবেন জানেন ?
UPI News: এবার চা খেয়ে ইউপিআই করলেও দিতে হবে কর, এমনই এক বিলে মিলল অনুমোদন!
এবার চা খেয়ে ইউপিআই করলেও দিতে হবে কর, এমনই এক বিলে মিলল অনুমোদন!
Blinkit License Suspended: ফল, সবজিতে ঘুরে বেড়াচ্ছে আরশোলা, মেয়াদ উত্তীর্ণ পণ্য, সাসপেন্ড Blinkit-এর এই স্টোর লাইসেন্স
ফল, সবজিতে ঘুরে বেড়াচ্ছে আরশোলা, মেয়াদ উত্তীর্ণ পণ্য, সাসপেন্ড Blinkit-এর এই স্টোর লাইসেন্স
Gold Price Today Kolkata: এক ধাক্কায় সোনার দামে বিরাট বদল? কলকাতায় আজ কত দর চলছে?
এক ধাক্কায় সোনার দামে বিরাট বদল? কলকাতায় আজ কত দর চলছে?

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget