এক্সপ্লোর

BSNL, MTNL, এয়ার ইন্ডিয়ার দুরবস্থার জন্য দায়ী কারা ? এবার সংসদে মুখ খুললেন মোদি

PM Modi: এবার সরকারি এই সংস্থাগুলির দুরবস্থার জন্য কংগ্রেস (Congress) শাসিত ইউপিএ (UPA) সরকারকে দায়ী করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)।  

PM Modi: বেসরকারি কোম্পানির ভিড়ে অচলাবস্থা তৈরি হয়েছিল রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলির (PSU)। মুনাফা তো দূর, একে-একে ভাঁড়ে মা ভবানী অবস্থা হয়েছিল BSNL, MTNL, এয়ার ইন্ডিয়ার (AIR India)। যার ফলে ক্ষতির সম্মুখীন হয়েছিল সংস্থার কর্মীরা। এবার সরকারি এই সংস্থাগুলির দুরবস্থার জন্য কংগ্রেস (Congress) শাসিত ইউপিএ (UPA) সরকারকে দায়ী করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)।  

রাজ্যসভায় কংগ্রেসকে তুলোধনা মোদির
এদিন কংগ্রেস আমলে রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলির অবস্থা নিয়ে সংসদে মুখ খুললেন প্রধানমন্ত্রী। নমো বলেন, ''যাঁরা নিজেরাই হতাশায় ডুবে, তাঁরা দেশে হতাশার প্রচার করছে। কংগ্রেস অভিযোগ করে, আমরা সরকারি প্রতিষ্ঠান বিক্রি করে দিচ্ছি। বিএসএনএল, এমটিএনএল, হ্যাল, এয়ার ইন্ডিয়াকে ধ্বংস করেছে কংগ্রেস শাসিত ইউপিএ। যে বিএসএনএলকে ধ্বংস করে দিয়েছিল, সেই বিএসএনএল আজ ফোর জি, ফাইভ জি পরিষেবা দিচ্ছে।''

মোদি জমানায় কোথায় দাঁড়িয়ে LIC
ভারতের শেয়ার বাজারে আসার পর থেকেই পড়ছিল  এলআইসি শেয়ারের দাম। প্রায় ৯০০ টাকা লিস্টিং প্রাইস থেকে ৫০০ টাকার কাছে চলে এসেছিল স্টকের দাম। যদিও আজ এই স্টকই হাজার টাকার গণ্ডি ছাড়িয়ে গেছে। রাষ্ট্রায়ত্ত বিমা কোম্পানির এই গতির সংসদে প্রশংসা করেছেন খোদ প্রধানমন্ত্রী। এদিন নরেন্দ্র মোদি বলেন, LIC নিয়ে মিথ্যে প্রচার করে চলেছে কংগ্রেস। আজ এলআইসি-র শেয়ার রেকর্ড উচ্চতায় রয়েছে।' গত ১০ বছরে সরকারি সংস্থার লাভ আড়াই লক্ষ কোটি ছাড়িয়েছে। আমাদের জমানায় সরকারি সংস্থার মূল্য সাড়ে ৯ লক্ষ কোটি থেকে বেড়ে ১৭ কোটি টাকা হয়েছে।

এদিন ফের সংসদে দাঁড়িয়ে কংগ্রেসকে চাঁচাছোলা ভাষায় নিশানা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi)। হাতশিবিরকে নিশানা করতে ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর টেনেই সরব মোদি। আজ বক্তব্য রাখার সময় তিনি বলেন, 'পশ্চিমবঙ্গ থেকে চ্যালেঞ্জ এসেছে, কংগ্রেস ৪০ পার করতে পারবে না। আমি চাই কংগ্রেস ৪০ আসন রক্ষা করুক।' কার্যত তৃণমূল নেত্রীর মন্তব্যকে হাতিয়ার করেই কংগ্রেসকে খোঁচা নরেন্দ্র মোদির।

লোকসভা ভোট দোরগোড়ায়। বিজেপি বিরোধী দলগুলিকে নিয়ে তৈরি INDIA ব্লক নিয়ে জলঘোলা এখনও কমেনি। একযোগে বিজেপিকে নিশানা করা দূরে থাক। ব্লকের দলগুলির সঙ্গেই আসন-রফা নিয়ে তুমুল টানাপড়েন চলছে কংগ্রেসের সঙ্গে। সেই ইস্যু নিয়ে কংগ্রেসকে কটাক্ষ করলেন মোদি। তাঁর হাতিয়ার হল দিনকয়েক আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের করা একটি মন্তব্য। 

Paytm Share Price: পেটিএমে খারাপ খবর ! পেমেন্টস ব্যাঙ্কের লাইসেন্স বাতিলের কথা ভাবছে RBI?

সেরা শিরোনাম

How To Make 5 Crore: পৈতৃক সম্পত্তি নেই, তাও মাসে কয়েক হাজার টাকা বিনিয়োগেই জমাতে পারেন কোটি কোটি টাকার পোর্টফোলিও!
পৈতৃক সম্পত্তি নেই, তাও মাসে কয়েক হাজার টাকা বিনিয়োগেই জমাতে পারেন কোটি কোটি টাকার পোর্টফোলিও!
Retail Inflation: রেকর্ড গড়ল মুদ্রাস্ফীতির হার ! দাম বাড়ছে এই সমস্ত নিত্যপ্রয়োজনীয় জিনিসের, কী জানাচ্ছে সরকারি তথ্য
রেকর্ড গড়ল মুদ্রাস্ফীতির হার ! দাম বাড়ছে এই সমস্ত নিত্যপ্রয়োজনীয় জিনিসের, কী জানাচ্ছে সরকারি তথ্য
Trump On Russian Oil: রাশিয়ার তেল কিনলে শুল্ক বসবে অন্যদের উপর, কিনবে শুধু আমেরিকা? সমালোচনার মধ্যেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প
রাশিয়ার তেল কিনলে শুল্ক বসবে অন্যদের উপর, কিনবে শুধু আমেরিকা? সমালোচনার মধ্যেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget