এক্সপ্লোর

PM Internship Scheme: এই স্কিমে মাসিক ৫ হাজার টাকা দেবে সরকার, ৩১ মার্চের মধ্যেই করতে হবে আবেদন

PM Internship Scheme Registration: অ্যাকাডেমিক শিক্ষা এবং প্রায়োগিক কাজের পরিবেশের আবহ তৈরি এবং উভয়ের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারবে যুবক-যুবতীরা।

কলকাতা: প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিমে আবেদন করেছেন ? এই স্কিমে মাসে ৫ হাজার টাকা করে বৃত্তি দেবে সরকার। গত বছর নভেম্বর মাসে এই প্রকল্প শুরু করেছিল কেন্দ্র সরকার। এই স্কিমে আবেদনের সময়সীমা শেষ (PM Internship Scheme) হতে চলেছে আগামী ৩১ মার্চ ২০২৫ তারিখে। ফলে হাতে আর বেশিদিন নেই। এই স্কিমে আবেদনের জন্য আপনাকে অফিসিয়াল ওয়েবসাইট pminternship.mca.gov.in-এ আবেদন করতে পারেন।

এই অফিসিয়াল ওয়েবসাইটে লেখা রয়েছে, 'ভারতের যুবক-যুবতীদের বাস্তব জগতের অভিজ্ঞতা এনে দিয়ে তাদের স্বাবলম্বী করে তুলবে এই প্রকল্প। অ্যাকাডেমিক শিক্ষা এবং প্রায়োগিক কাজের পরিবেশের আবহ তৈরি এবং উভয়ের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারবে যুবক-যুবতীরা। আপনি যদি সদ্য স্নাতক হয়ে থাকেন বা আপনার শিক্ষা চলতে থাকে, এই স্কিম আপনার কর্মজীবনকে আরও উন্নত করতে সহায়তা করবে এই স্কিম'।

কীভাবে রেজিস্টার করবেন

প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট pminternship.mca.gov.in-এ যেতে হবে।

হোমপেজে রেজিস্টার লিঙ্কে ক্লিক করতে হবে।

এরপরে আপনাকে অন্য এক ওয়েবসাইটে রিডাইরেক্ট করা হবে।

এখানে রেজিস্ট্রেশন ডিটেল দিয়ে সাবমিট বাটনে ক্লিক করতে হবে।

প্রার্থীর দেওয়া তথ্যের ভিত্তিতে পোর্টালে একটি রেজুমে তৈরি হয়ে যাবে।

লোকেশন, সেক্টর, ফাংশনাল রোল, যোগ্যতা অনুসারে এখানে ৫টি ইন্টার্নশিপ সুযোগের জন্য আপনি আবেদন করতে পারবেন।

কী কী যোগ্যতা লাগবে

প্রার্থীকে দশম, দ্বাদশ, আইটিআই, পলিটেকনিক বা ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে।

মাধ্যমিক উত্তীর্ণ এবং নির্দিষ্ট ট্রেডে আইটিআই পাশ করে থাকলেও যোগ্য হবেন প্রার্থীরা।

ইন্টারমিডিয়েট সহ AICTE স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা করা থাকতে হবে।

ইউজিসি বা AICTE স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক উত্তীর্ণ হলেও যোগ্য বিবেচিত হবেন প্রার্থীরা।

প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ২৪ বছরের মধ্যে।

কী কী সুবিধে পাবেন

এই স্কিমে নির্বাচিত প্রার্থীরা ইন্টার্নশিপ করলে মাসিক ৫ হাজার টাকা করে বৃত্তি পাবেন।

এককালীন ৬ হাজার টাকা পাবেন।

বাস্তব জগতের কাজের অভিজ্ঞতা পাবেন।

এই স্কিমে ১২ মাসের ইন্টার্নশিপ করানো হবে দেশের ৫০০ সংস্থায়। এর মাধ্যমে উপকৃত হবেন ১.২৫ লক্ষ যুবক-যুবতী। এর আগে ১৯৩টি সংস্থা দেশের যুবক-তরুণদের শিক্ষানবিশির সুযোগ দিয়েছে। এই পোর্টালে মারুতি সুজুকি ইন্ডিয়া, ঈশার মোটরস, এল অ্যান্ড টি, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, মুথুট ফিনান্স, জুবিল্যান্ট ফুডওয়ার্কস এই সমস্ত বড় বড় সংস্থা এই ইন্টার্নশিপ স্কিমের সুবিধে পাবেন। এই স্কিমে অংশ নিয়েছেন ২৪টি আলাদা আলাদা সেক্টরের সংস্থা। 

 

সেরা শিরোনাম

Rahul Gandhi: ভারতে ব্যবসায় বাধা ইলন মাস্ককে? সরাসরি কাদের দিকে আঙুল ধনকুবেরের? ধন্যবাদ জানালেন রাহুল গাঁধীকে
ভারতে ব্যবসায় বাধা ইলন মাস্ককে? সরাসরি কাদের দিকে আঙুল ধনকুবেরের? ধন্যবাদ জানালেন রাহুল গাঁধীকে
FSSAI Notice To Amazon Flipkart : প্রোটিনের নামে 'প্রতারণা' ! নেসলে, অ্যামাজন, ফ্লিপকার্টের বিরুদ্ধে নোটিস পাঠাল FSSAI
প্রোটিনের নামে 'প্রতারণা' ! নেসলে, অ্যামাজন, ফ্লিপকার্টের বিরুদ্ধে নোটিস পাঠাল FSSAI
US Suspends TCS Infosys : আমেরিকায় ভারতীয় আইটি কর্মীদের জন্য বড় ধাক্কা ! TCS, ইনফোসিস সহ বহু কোম্পানিকে গ্রিন কার্ড প্রোগ্রাম থেকে সাসপেন্ড
আমেরিকায় ভারতীয় আইটি কর্মীদের জন্য বড় ধাক্কা ! TCS, ইনফোসিস সহ বহু কোম্পানিকে গ্রিন কার্ড প্রোগ্রাম থেকে সাসপেন্ড
GST Council : গ্রেফতারের ক্ষমতা রইল না ট্যাক্স অফিসারদের, বড় সিদ্ধান্ত নিল GST কাউন্সিল, জরিমানা কমে ১০,০০০ টাকা
গ্রেফতারের ক্ষমতা রইল না ট্যাক্স অফিসারদের, বড় সিদ্ধান্ত নিল GST কাউন্সিল, জরিমানা কমে ১০,০০০ টাকা

ভিডিও

Mamata Banerjee News : এবার বিকাশ ভট্টাচার্যর পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Kolkata News : পুজোর আগে ফের অখাদ্যের খোঁজে সক্রিয় কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ | ABP Ananda
Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget