এক্সপ্লোর

PM Modi Birthday: পিএম বিশ্বকর্মা যোজনার যাত্রা শুরু, ১৫ হাজার টাকা ছাড়াও ২ লক্ষ টাকার ঋণ

PM Modi Birthday: কথা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। ৭৩ তম জন্মদিনে বিশ্বকর্মা পুজোর (Viswakarma Puja) আগে পিএম বিশ্বকর্মা প্রকল্পের (PM Vishwakarma Yojana) সূচনা করলেন তিনি। 

PM Modi Birthday: ঘোষণা হয়েছিল আগেই। কথা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। ৭৩ তম জন্মদিনে বিশ্বকর্মা পুজোর (Viswakarma Puja) আগে পিএম বিশ্বকর্মা প্রকল্পের (PM Vishwakarma Yojana) সূচনা করলেন তিনি। 

বিশ্বকর্মা যোজনা নিয়ে কী বললেন প্রধানমন্ত্রী
এই উপলক্ষে আজ  তিনি বলেন, 'দেশের বিশ্বকর্মাদের সাহায্য করতে এগিয়ে এসেছে সরকার। ১৮টি পেশার সঙ্গে যুক্ত শ্রমিকদের পিএম বিশ্বকর্মা প্রকল্পের সুবিধা দেওয়া হবে। পিএম বিশ্বকর্মা প্রকল্পে ১৩ হাজার কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। এই প্রকল্পে ট্রেনিং চলাকালীন প্রতি দিন ৫০০ টাকা অনুদান পাবেন শিল্পী -কারিগররা। যন্ত্রপাতি কেনার জন্য ১৫ হাজার টাকার ভাউচার দেওয়া হবে'। জেনে নিন, কী এই বিশ্বকর্মা যোজনা। এতে কারা উপকৃত হবেন ?

PM Vishwakarma Yojana: সমাজের শিল্পী ও কারিগরদের  জন্য নতুন যোজনা নিয়ে এল সরকার। আগেই এই PM Vishwakarma Yojana-র ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী (PM Modi) । নতুন এই যোজনা অনুযায়ী ২ লাখ টাকা ঋণের পাশাপাশি শিল্পীদের ১৫,০০০ টাকা দেবে মোদি সরকার (Narendra Modi)।   

কী সুবিধা পাওয়া যাবে এই স্কিমে
PM বিশ্বকর্মা যোজনার অধীনে সমস্ত শিল্পী ও কারিগরদের নিম্নলিখিত সুবিধাগুলি দেওয়া হবে:
প্রথম পর্যায়ে ১ ,০০,০০০ টাকা পর্যন্ত ঋণ - ৫ শতাংশ হারে সুদ।  
দ্বিতীয় পর্বে ২,০০,০০০ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে। ৫ শতাংশ হারে সুদ দেবে সরকার।
স্কিল ট্রেনিংও দেওয়া হবে।
বৃত্তি হিসাবে প্রশিক্ষণের সময় প্রতিদিন ৫০০ টাকা দেওয়া হবে।
অগ্রিম টুল কিট কেনার জন্য ১৫,০০০ টাকা দেওয়া হবে শিল্পীদের।
প্রধানমন্ত্রী বিশ্বকর্মা শংসাপত্র এবং পরিচয়পত্রও দেওয়া হবে।
১ম ধাপের ঋণের মেয়াদ ১৮ মাস।
2য় পর্বের ঋণের মেয়াদ ৩০ মাস।
টাকা ফেরতের ক্ষেত্রে প্রতি ডিজিটাল লেনদেনে ১ টাকা করে ইনসেনটিভ দেবে সরকার।

এতে কারা লাভবান হবেন ?
কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের অধীনে মাছের জাল প্রস্তুতকারক।
দর্জি। 
ধোপা।
মালা প্রস্তুতকারক 
নাপিত। 
পুতুল এবং খেলনা প্রস্তুতকারক (প্রচলিত)
ঝুড়ি/ মাদুর  প্রস্তুতকারক
রাজমিস্ত্রি
মুচি (চর্মকার)/ জুতোর কারিগর।
ভাস্কর (মূর্তিকার, স্টোন কার্ভার), 
কুমার। 
স্বর্ণকার।
হাতুড়ি এবং টুল কিট প্রস্তুতকারক।
কামার। 
নৌকা নির্মাতা।
কাঠমিস্ত্রি

আপনি কীভাবে আর্থিক সাহায্য পাবেন ?
প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার আওতায় প্রথম ধাপে ১ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে। এর সুদের হার হবে সর্বোচ্চ ৫ শতাংশ। এর পরে, দ্বিতীয় পর্যায়ে, যোগ্য কর্মীদের প্রত্যেককে ২ লক্ষ টাকা ছাড় দেওয়া হবে। এছাড়া এই কারিগর ও কারিগরদের প্রধানমন্ত্রী বিশ্বকর্মা সার্টিফিকেট ও পরিচয়পত্রও দেওয়া হবে। আধুনিক যন্ত্রপাতি কেনার জন্য ১৫,০০০ টাকা সহায়তাও দেওয়া হবে।

সুবিধা পাওয়ার শর্ত
শ্রমিকদের জন্য সরকার এই প্রকল্পের অধীনে পাঁচ বছরের (FY24-28) মেয়াদের জন্য ১৩,০০০ কোটি টাকা অনুমোদন করেছে। এই প্রকল্পের অধীনে সর্বনিম্ন বয়স রাখা হয়েছে ১৮ বছর। পরিবারের মাত্র একজন সদস্য এই প্রকল্পের সুবিধা পাবেন। আবেদনকারীদের একটি স্ব-ঘোষণা ফর্মও দিতে হবে।

Indian Railways: ইঁদুর ধরতে ৬৯ লাখ খরচ রেলের ! RTI রিপোর্টে কী তথ্য ?

সেরা শিরোনাম

US Russia Oil Deal : অন্য দেশকে ধমক-চমক, এবার নিজেই রাশিয়া থেকে তেল কিনবে আমেরিকা, সিদ্ধান্ত ট্রাম্পের
অন্য দেশকে ধমক-চমক, এবার নিজেই রাশিয়া থেকে তেল কিনবে আমেরিকা, সিদ্ধান্ত ট্রাম্পের
LIC Policy : দিনে ৪৫ টাকা জমিয়ে পেতে পারেন ২৫ লাখ, সঙ্গে জীবনবিমার সুবিধা, মধ্যবিত্তের সেরা LIC স্কিম এটি
দিনে ৪৫ টাকা জমিয়ে পেতে পারেন ২৫ লাখ, সঙ্গে জীবনবিমার সুবিধা, মধ্যবিত্তের সেরা LIC স্কিম এটি
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Netflix Layoffs: পুজোর আগেই খারাপ খবর ! আগামী সপ্তাহেই হাজার কর্মী ছাঁটাই করবে এই কোম্পানি, কাদের চাকরি যাবে ?
পুজোর আগেই খারাপ খবর ! আগামী সপ্তাহেই হাজার কর্মী ছাঁটাই করবে এই কোম্পানি, কাদের চাকরি যাবে ?

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget