এক্সপ্লোর

Post Office Term Deposit: ব্যাঙ্কের থেকেও বেশি রিটার্ন, নিশ্চিত মুনাফা; এই স্কিমে বিনিয়োগেই বেশি ঝুঁকছেন যুবক-যুবতীরা

Term Deposit Scheme: বিনিয়োগকারীরা তাদের টাকা পোস্ট অফিসের টার্ম ডিপোজিট স্কিমে ১ বছর থেকে ৫ বছর পর্যন্ত জমা করতে পারেন। ন্যূনতম ১ হাজার টাকা দিয়ে এই অ্যাকাউন্ট খোলা যায়।

Deposit Scheme: আয়-ব্যয়ের সঙ্গে সঙ্গে এখনকার যুবক-যুবতীদের মধ্যে বিনিয়োগের প্রতি ঝোঁক লক্ষ্য করা যাচ্ছে। নিরাপদ এবং ঝুঁকিপূর্ণ দুই ধরনের বিনিয়োগেই আকৃষ্ট হচ্ছেন আজকের তরুণ-তরুণীরা। তবে ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিটের (Deposit Scheme) থেকে বিনিয়োগে বেশি মুনাফা পেতে তাদের পছন্দের তালিকায় শীর্ষে উঠে এসেছে পোস্ট অফিসের টার্ম ডিপোজিট স্কিম যেখানে ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের (Post Office Term Deposit) মত কাজ করলেও সুদের হার তুলনায় অনেক বেশি। নিশ্চিত রিটার্নের উপায় হিসেবে পোস্ট অফিসে এই টার্ম ডিপোজিট স্কিমের চাহিদা এখনও অনেক বেশি।

 পোস্ট অফিসের এই বিনিয়োগ স্কিমে গ্রাহকরা ৬.৯ শতাংশ থেকে ৭.৫ শতাংশ পর্যন্ত সুদ পান। ফলে এই কারণে ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট করার থেকেও এই বিনিয়োগে ভাল রিটার্ন পাওয়া যায়। এই স্কিমে বিনিয়োগ করা অর্থ সম্পূর্ণ নিরাপদ, ভারত সরকারের অধীনে নিশ্চয়তা রয়েছে এই স্কিমে।

পোস্ট অফিসের টার্ম ডিপোজিট স্কিমের বৈশিষ্ট্য

বিনিয়োগকারীরা তাদের টাকা পোস্ট অফিসের টার্ম ডিপোজিট স্কিমে ১ বছর থেকে ৫ বছর পর্যন্ত জমা করতে পারেন। ন্যূনতম ১ হাজার টাকা দিয়ে এই অ্যাকাউন্ট খোলা যায়। তবে এক্ষেত্রে সর্বোচ্চ জমার কোনও সীমা নেই। টার্ম ডিপোজিট অ্যাকাউন্টে প্রাপ্ত সুদ বিনিয়োগের সময়ের উপর নির্ভর করে। ২ বছরের জন্য এই ডিপোজিট করলে এতে আপনি ৭ শতাংশ সুদ পাবেন।

২ লক্ষ টাকার আমানতে কত সুদ পাবেন

আপনি যদি পোস্ট অফিসের ২ বছরের টার্ম ডিপোজিট স্কিমে ২ লক্ষ টাকা জমা করেন, তাহলে এই ডিপোজিটের মেয়াদ পূর্তি হলে আপনি পাবেন ২ লক্ষ ২৯ হাজার ৭৭৬ টাকা। অর্থাৎ আপনি ২ বছরে এই টাকার উপরে ২৯ হাজার ৭৭৬ টাকার সুদ পাবেন। এই সুদ নিশ্চিত এবং স্থির, এতে কোনও ধরনের ঝুঁকি নেই।

কারা খুলতে পারেন এই টার্ম ডিপোজিট অ্যাকাউন্ট

একক বা যৌথ দুভাবেই এই পোস্ট অফিসের টার্ম ডিপোজিট অ্যাকাউন্ট খোলা যায়। এই স্কিমটি ছোট বড় উভয় বিনিয়োগকারীদের জন্যই প্রযোজ্য। এর জন্য আপনাকে নিকটবর্তী পোস্ট অফিসে যেতে হবে এবং সেখানে ফর্মপূরণ করে সমস্ত কাগজপত্র জমা দিতে হবে।

কী কী সুবিধে

প্রথমত এই স্কিমের আকর্ষণীয় সুদের হার।

১ বছর থেকে ৫ বছর পর্যন্ত বিনিয়োগ করার সুবিধে।

কেবলমাত্র ১ হাজার টাকা দিয়েই এই আমানত চালু করার সুবিধে।

সেরা শিরোনাম

Gold Price Today: কলকাতায় সোনার দামে বড় বদল! পুজো শুরুর আগে ২২ ক্যারেটের বিক্রির দর কত?
কলকাতায় সোনার দামে বড় বদল! পুজো শুরুর আগে ২২ ক্যারেটের বিক্রির দর কত?
Starlink VS Jio VS Airtel : Jio, Airtel-এর থেকে সস্তা হবে স্টারলিঙ্কের প্ল্যান ? মাসে কত পড়বে, হিসেব কী বলছে ?
Jio, Airtel-এর থেকে সস্তা হবে স্টারলিঙ্কের প্ল্যান ? মাসে কত পড়বে, হিসেব কী বলছে ?
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget