এক্সপ্লোর

Fixed Deposit: এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে আরও কমল ফিক্সড ডিপোজিটে সুদের হার, এখন আমানতের উপর কত সুদ মিলবে ?

Punjab National Bank FD Rates: এখন পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে আমানত থাকলে আপনি ৩.৫০ শতাংশ থেকে ৭.১০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন স্থায়ী আমানতের উপরে।

Fixed Deposit Interest Rate: আরও একবার ফিক্সড ডিপোজিটে সুদের হার কমাল এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। এই নিয়ে পরপর ২ বার সুদের হার কমাল এই ব্যাঙ্ক। ৩ কোটি টাকার কম আমানতের ক্ষেত্রে এই সুদের হার কমাল পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। এর আগের মাসেই অর্থাৎ এপ্রিলেই ফিক্সড ডিপোজিটে সুদের হার কমিয়েছিল এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। এবার ফের দ্বিতীয়বারের জন্য কমানো (Fixed Deposit) হল সুদের হার। ফলে এখন গ্রাহকরা স্থায়ী আমানতের (FD Interest Rate) উপর আরও কম সুদ পাবেন। স্বল্পকালীন এবং মধ্যবর্তীকালীন মেয়াদের জন্য সুদের হার ২৫ বেসিস পয়েন্ট কমাল পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক।

কী বদল হল সুদের হারে

শেষবার যে বদল আনা হয়েছিল সুদের হারে তারপরেও ফের একবার বদলে গেল এই ব্যাঙ্কের সুদের হার। এখন পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে আমানত থাকলে আপনি ৩.৫০ শতাংশ থেকে ৭.১০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন স্থায়ী আমানতের উপরে। এই সুদের হার ধার্য করা রয়েছে ৭ দিন থেকে ১০ বছরের মেয়াদের জন্য এবং সাধারণ নাগরিকদের জন্য। সর্বোচ্চ ৭.১০ শতাংশ সুদ পাওয়া যাবে ৩৯০ দিনের জন্য ফিক্সড ডিপোজিট করালে।

সিনিয়র ও সুপার সিনিয়র সিটিজেনদের জন্য বেশি সুদের হার

তবে সাধারণ নাগরিকদের থেকে অনেক বেশি সুদ পাবেন প্রবীণ নাগরিকরা। ৬০ থেকে ৮০ বছর পর্যন্ত যাদের বয়স তাদের স্থায়ী আমানতের উপরে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ৫ বছর পর্যন্ত মেয়াদে ৫০ বেসিস পয়েন্ট অতিরিক্ত সুদ দিয়ে থাকে। আর ৫ বছরের বেশি সময়ের জন্য ফিক্সড ডিপোজিট করালে আপনি ৮০ বেসিস পয়েন্ট অতিরিক্ত সুদের হার পাবেন। অর্থাৎ ৬০ থেকে ৮০ বছর বয়স পর্যন্ত ব্যক্তিদের ক্ষেত্রে ৪ শতাংশ থেকে ৭.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাওয়া যাবে।

৮০ বছরের বেশি বয়সীদের জন্য অতিরিক্ত ৮০ বেসিস পয়েন্ট সুদ পাওয়া যাবে স্থায়ী আমানতের উপরে। আর তাই সুপার সিনিয়র সিটিজেনদের জন্য পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ৪.৩০ থেকে ৭.৯০ শতাংশ সুদ পাওয়া যাবে। এই নতুন সুদের হার কার্যকর হয়েছে ১ মে ২০২৫ থেকেই।

বন্ধন ব্যাঙ্কেও বদলেছে সুদের হার

বন্ধন ব্যাঙ্কেও ৩ কোটি টাকার কম আমানতের ফিক্সড ডিপোজিটের উপরে সুদের হার বদলে গিয়েছে ১ মে ২০২৫ থেকেই। এখন এই বেসরকারি ব্যাঙ্কে সাধারণ নাগরিকদের জন্য ৩ থেকে ৭.৭৫ শতাংশ সুদ মেলে এবং প্রবীণ নাগরিকদের জন্য ৩.৭৫ থেকে ৮.২৫ শতাংশ সুদ মেলে। এই সুদের হার ১ বছরের মেয়াদের জন্য প্রযোজ্য।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Employees' Provident Fund Organisation: ৫০ হাজার বেতন হলেও এবার পাবেন EPFO-এর সুবিধা? বেতনের লিমিট বাড়াল অর্থমন্ত্রক?
৫০ হাজার বেতন হলেও এবার পাবেন EPFO-এর সুবিধা? বেতনের লিমিট বাড়াল অর্থমন্ত্রক?
Amazon Freedom Sale: ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
Gold Price Today: সপ্তাহের শুরুতে ফের উর্ধ্বমুখী সোনার দাম? আজ কলকাতায় নতুন রেট দেখে নিন
সপ্তাহের শুরুতে ফের উর্ধ্বমুখী সোনার দাম? আজ কলকাতায় নতুন রেট দেখে নিন
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget