এক্সপ্লোর

Mutual Fund: এই মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করলে ১ লাখ থেকেই পেতেন ৩৪ লাখ টাকা, কত বছরে ?

Mutual Fund Return: এই মিউচুয়াল ফান্ডে এসেছে ৩৪ গুণ রিটার্ন। ২৪ বছর আগে এক লাখ টাকা বিনিয়োগ করলে আজকের দিনে দাঁড়িয়ে পেতেন ৩৪.৮০ লাখ টাকা। কোন ফান্ড ?

Investing Rule: শেয়ার বাজারে যারা সরাসরি বিনিয়োগ করতে পারেন না, তাঁদের জন্য বিনিয়োগের সেরা উপায় হল মিউচুয়াল ফান্ড। নিজে থেকে শেয়ার বাছা, শেয়ার নিয়ে পড়াশোনা করার ঝামেলা নেই। প্রতি মাসের একটি নির্দিষ্ট সময় টাকা জমা করে দেওয়া যায় ফান্ডে SIP-র মাধ্যমে। আর শেয়ারের মুনাফার লভ্যাংশ ধরেই এই মিউচুয়াল ফান্ডেও আপনার টাকা বাড়ে, কখনও কমে। এমনই কিছু ফান্ড রয়েছে যেগুলিতে বিগত ২৪ বছরে টানা বিনিয়োগ করলে ১ লাখ থেকেই পাওয়া গিয়েছে ৩৪ লাখ টাকা। আপনিও কি বিনিয়োগ করেছিলেন এই ফান্ডে ?

শেয়ার হোক মিউচুয়াল ফান্ড, আসল মজা হল কম্পাউন্ডিংয়ের খেলায়। আপনার আমানত চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকে। আর সেখানেই ব্যাঙ্কের সাধারণ ফিক্সড ডিপোজিটের থেকে এই শেয়ারের মুনাফার ধরন আলাদা হয়ে যায়। ২৪ বছরে ১ লাখ টাকাকে ৩৪ লাখ বানিয়েছে এমনই একটি মিউচুয়াল ফান্ড যার নাম Quant ELSS Tax Saver Fund। কম্পাউন্ডিংয়ের সেরা উদাহরণ দিয়েছে এই ফান্ডটি। ২০০০ সালের ১৩ এপ্রিল বাজারে লঞ্চ হয়েছিল এই ফান্ডটি। আর সেই সময় যদি কেউ এই ফান্ডে ১ লাখ টাকা বিনিয়োগ করার কথা ভাবতেন, তাহলে ২৪ বছর পর আজকের দিনে দাঁড়িয়ে সেই ১ লাখ থেকে ৩৪ লাখ টাকা রিটার্ন পাওয়া যেত।

ELSS ফান্ড কী ?

ELSS-এর পুরো কথা হল ইউকুটি লিঙ্কড সেভিংস স্কিম। এই ধরনের মিউচুয়াল ফান্ড আপনার আমানতের ৮০ শতাংশ ইকুইটিতে অর্থাৎ স্টকে বিনিয়োগ করে থাকে। ৩ বছরের সাধারণ একটি লক-ইন পিরিয়ড থাকে। অন্যান্য সমস্ত ট্যাক্স সেভিং বিকল্পের তুলনায় এই মেয়াদ খুবই কম। এই ফান্ডে বিনিয়োগ করলে করও বাঁচানো যায়। আয়কর আইনের ৮০সি ধারায় ১.৫ লাখ টাকা পর্যন্ত কর ছাড় পাওয়া যায়।  

কোয়ান্ট ট্যাক্স সেভিং ফান্ড

বিগত এক বছরে ৪৭ শতাংশ রিটার্ন এনে দিয়েছে কোয়ান্ট ট্যাক্স সেভিং মিউচুয়াল ফান্ড। অর্থাৎ যদি কেউ আগের বছর এই ফান্ডে ১ লাখ টাকা বিনিয়োগ করতেন, তাহলে আপনার জমানো টাকা আজকের দিনে হয়ে যেত ১.৪৭ লাখ টাকা। বিগত ৩ বছরে ৩৫.২০ শতাংশ CAGR দিয়েছে এই ফান্ডে। অর্থাৎ ১ লাখ তিন বছরে হত ২.৪৭ লাখ টাকা। আর বিগত ৫ বছরের হিসেব ধরলে ৩০.৮৮ শতাংশ CAGR দিয়েছে এই ফান্ড। ৫ বছরে এক লাখ টাকা থেকে আজকের দিনে আপনি এই ফান্ডে বিনিয়োগ থেকে পেতেন ৩.৮৪ লাখ টাকা।

আরও পড়ুন: Multibagger Stock: ৫ বছরে ১ লাখকে ৭.৫ লাখ বানিয়েছে এই স্টক, ফার্মা সেক্টরের এই শেয়ারটি কি দেখেছেন ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Flipkart Freedom Sale: ফ্লিপকার্ট ফ্রিডম সেলে দারুণ অফার, আইফোন ১৬, ১৭ অনেক কম দামে
ফ্লিপকার্ট ফ্রিডম সেলে দারুণ অফার, আইফোন ১৬, ১৭ অনেক কম দামে
Gold Silver Price Today: লাফিয়ে বাড়ল সোনার দাম, মহার্ঘ্য হল রুপোও!
লাফিয়ে বাড়ল সোনার দাম, মহার্ঘ্য হল রুপোও!
Zepto Dark Pattern : কম দেখিয়ে বেশি দাম নিচ্ছে জেপটোর মতো প্লাটফর্ম, কীভাবে করছে কারসাজি, কী এই 'ডার্ক প্যাটার্ন'
কম দেখিয়ে বেশি দাম নিচ্ছে জেপটোর মতো প্লাটফর্ম, কীভাবে করছে কারসাজি, কী এই 'ডার্ক প্যাটার্ন'
LPG Crisis : ফের দাম বাড়বে রান্নার গ্যাসের ? সিলিন্ডার পিছু ১৮ টাকা, শীঘ্রই সিদ্ধান্ত নিতে পারে সরকার
ফের দাম বাড়বে রান্নার গ্যাসের ? সিলিন্ডার পিছু ১৮ টাকা, শীঘ্রই সিদ্ধান্ত নিতে পারে সরকার

ভিডিও

Suvendu Adhikari News | গুরু হরকৃষ্ণ সাহেবজির জন্ম তিথিতে ভবানীপুরের গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
NEET Paper Leak News | কোনও প্রিন্টিং প্রেস থেকে নয়, ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞদের কয়েকজনই ফাঁস করেছিলেন NEET UG-র প্রশ্নপত্র!
Mithun Chakraborty | পিয়ারলেস হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, তাঁকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী
NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget