এক্সপ্লোর

Multibagger Stock: ৫ বছরে ১ লাখকে ৭.৫ লাখ বানিয়েছে এই স্টক, ফার্মা সেক্টরের এই শেয়ারটি কি দেখেছেন ?

Neuland Lab Pharma Stock: ফার্মা সেক্টরের সঙ্গে যুক্ত এই সংস্থা নিউল্যান্ড ল্যাবের শেয়ারেই এসেছে এমন বিপুল মুনাফা। এক বছরে ৩৬৬ শতাংশ রিটার্ন পাওয়া গিয়েছে এই স্টকে। আপনার কেনা আছে ?

Share Market:  স্মলক্যাপ স্টকগুলিতেই বিশাল লাফ লক্ষ্য করা যায় বিগত কয়েক বছরে। বেশিরভাগ স্মলক্যাপ স্টকই কয়েক বছরের মধ্যেই বিপুল রিটার্ন এনে দেয় বিনিয়োগকারীদের। তাঁর মধ্যে একটি ফার্মা স্টকে মিলেছে বিপুল মুনাফা। ৫ বছরে প্রায় ৭৫০ শতাংশ রিটার্ন এসেছে এই স্টকে। ২০১৯ সালে ৭৬২ টাকা থেকে বেড়ে এই স্টকের দাম হয়েছে ৬৫০০ টাকা। কোন সংস্থার (Multibagger Stock) শেয়ার ? আপনার কি কেনা আছে ?

কোন সংস্থার শেয়ার

ফার্মা সেক্টরের সঙ্গে যুক্ত এই সংস্থা নিউল্যান্ড ল্যাবের শেয়ারেই এসেছে এমন বিপুল মুনাফা। বিগত এক বছর এবং তিন বছর এমনকী পাঁচ বছরের হিসেব দেখলে মাল্টিব্যাগার রিটার্ন (Multibagger Stock) পেয়েছেন বিনিয়োগকারীরা। শেষ তিন বছরে এই সংস্থার শেয়ারে ১২৮৯.২৫ টাকা থেকে বেড়ে হয়েছে ৬৫০০ টাকা। অর্থাৎ ৪৩৬ শতাংশ রিটার্ন। আর শেষ এক বছরের হিসেবে ধরলে এই সংস্থার শেয়ার বেড়েছে ৩৬৬ শতাংশ।

২০২৪-এর ওঠানামা

২০২৪ সালেই শুধু ৩০ শতাংশ বেড়েছে এই শেয়ারের দাম। ৯ ফেব্রুয়ারি এই শেয়ারের দাম উঠে যায় ৬৯১৪ টাকার সীমায়। একেবারে রেকর্ড উচ্চতা। ২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি ৫২ সপ্তাহের সর্বনিম্ন সীমা ১৩৬২.৬৫ টাকা থেকে প্রায় ৪০৭ শতাংশ বেড়েছে এই সংস্থার (Multibagger Stock) শেয়ার। এর আগে জানুয়ারি মাসেও ২১ শতাংশ বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছিল নিউল্যান্ড ল্যাবের শেয়ারে।

সংস্থার ব্যবসা

নিউল্যান্ড ল্যাবরেটরিজ লিমিটেড মূলত ভারতজুড়ে অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল উপাদান তৈরি করে। ভারত ছাড়াও ইউরোপ, আমেরিকা এবং আন্তর্জাতিক স্তরেও এই সংস্থার ব্যবসা বিস্তৃত রয়েছে। বিভিন্ন সার্জারির কাজে এই সংস্থার তৈরি উপাদানগুলি কাজে আসে। ১৯৮৪ সালে তৈরি হওয়া এই সংস্থার সদর দফতর হায়দ্রাবাদে।

সংস্থার আয়ের পরিসংখ্যান

ডিসেম্বর ত্রৈমাসিকে সংস্থার (Multibagger Stock) মুনাফা বেড়েছে প্রায় ১৬৬.৪২ শতাংশ। গত বছর একই ত্রৈমাসিকে যেখানে নিউল্যান্ড ল্যাবের মুনাফা হয়েছিল ৩০.৫৫ কোটি টাকা, সেখানে এই ত্রৈমাসিকে ৮১.৩৯ কোটি টাকা। এই সংস্থার সেলসও বেড়েছে বিপুল হারে। এই ত্রৈমাসিকে ৪৫.৯০ শতাংশ থেকে বেড়েছে সেলস। তবে আগের ত্রৈমাসিকের হিসেবে রেভিনিউ কমে গিয়েছে ৫.৯৭ শতাংশ এবং মুনাফাও ৮.৮ শতাংশ কমেছে।

কী কী খারাপ দিক আছে সংস্থার শেয়ারে ?

ত্রৈমাসিক থেকে ত্রৈমাসিকে সংস্থার প্রোমোটার হোল্ডিং প্রায় ২ শতাংশ কমেছে। শেষ ত্রৈমাসিকে বহু মিউচুয়াল ফান্ড তাঁদের হোল্ডিং সরিয়ে নিয়েছে এই সংস্থা থেকে।

(মনে রাখবেন: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না।)

আরও পড়ুন: Gold Price Today: আজ রাজ্যে কি ফের বাড়ল সোনার রেট, না কমল বাজার দর ?

সেরা শিরোনাম

Gold Silver Price: কালীপুজোর পরেই বাড়ল সোনার দাম! ২২ ক্যারেটের দামে বড় পরিবর্তন, রুপোতেও লাফ?
কালীপুজোর পরেই বাড়ল সোনার দাম! ২২ ক্যারেটের দামে বড় পরিবর্তন, রুপোতেও লাফ?
Bombay High Court: টাটাদের জমি অধিগ্রহণ করে আয়ুর্বেদিক নিরাময়কেন্দ্র? মহারাষ্ট্র সরকারের বিজ্ঞপ্তি খারিজ করে দিল আদালত
টাটাদের জমি অধিগ্রহণ করে আয়ুর্বেদিক নিরাময়কেন্দ্র? মহারাষ্ট্র সরকারের বিজ্ঞপ্তি খারিজ করে দিল আদালত
Venugopal Dhoot Declared Bankrupt: SBI থেকে ১২৬৬৮০০০০০০০ টাকার ঋণ নিয়ে মেটাননি, ভিডিওকন কর্তাকে দেউলিয়া ঘোষণা করা হল
SBI থেকে ১২৬৬৮০০০০০০০ টাকার ঋণ নিয়ে মেটাননি, ভিডিওকন কর্তাকে দেউলিয়া ঘোষণা করা হল
Diwali New Car: দীপাবলিতে নতুন গাড়ি কিনবেন বলে ভাবছেন, তবে EMI ছাড়াও মাথায় রাখুন এই খরচগুলো
দীপাবলিতে নতুন গাড়ি কিনবেন বলে ভাবছেন, তবে EMI ছাড়াও মাথায় রাখুন এই খরচগুলো

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget