এক্সপ্লোর

Rafale Fighter Jet : প্রতিরক্ষা খাতে বড় খবর, ফ্রান্সের রাফাল যুদ্ধবিমান এবার তৈরি হবে ভারতে, টাটার সঙ্গে দাসোর চুক্তি

Dassault Tata Contract : ফরাসি মহাকাশ সংস্থা দাসো অ্যাভিয়েশন অ্যান্ড টাটা অ্যাডভান্সড সিস্টেমস লিমিটেড (TASL) এই  চুক্তি স্বাক্ষর করেছে। 

 

Dassault Tata Contract :  পাকিস্তানর বিরুদ্ধে 'অপারেশন সিন্দুর'(Operation Sindoor)-এর সাফল্যের পর শিরোনামে ছিল ফ্রান্সের রাফাল যুদ্ধবিমান। এবার বিদেশি সেই যুদ্ধবিমান তৈরি হবে হবে ভারতে (Make In India)। ফরাসি মহাকাশ সংস্থা দাসো অ্যাভিয়েশন অ্যান্ড টাটা অ্যাডভান্সড সিস্টেমস লিমিটেড (TASL) এই  চুক্তি স্বাক্ষর করেছে। 

দুটি সংস্থার মধ্যে কী কী চুক্তি
এর আওতায় দেশীয় ও আন্তর্জাতিক উভয় বাজারের জন্য রাফাল যুদ্ধবিমানের বডি ভারতে তৈরি করা হবে। এর জন্য দুটি সংস্থার মধ্যে চারটি প্রোডাকশন ট্রান্সফার চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 

Dassault Tata Contract : এই প্রথমবার বডি ফ্রান্সের বাইরে কোথাও তৈরি হবে
এই প্রথমবার রাফালের বডি ফ্রান্সের বাইরে তৈরি করা হবে। দুটি সংস্থার মধ্যে মূল লক্ষ্য হল, সরকারের 'মেক ইন ইন্ডিয়া' উদ্যোগের অধীনে প্রতিরক্ষা খাতে স্বনির্ভরতা বৃদ্ধি করা। দাসোর সঙ্গে টাটা অ্যাডভান্সড সিস্টেমের অংশীদারিত্বের অধীনে, হায়দ্রাবাদে একটি ইউনিট স্থাপন করা হবে। যেখানে রাফালের প্রধান কাঠামোগত অংশগুলি তৈরি করা হবে। রাফালের বেশ কিছু অংশ যেমন ফ্রন্ট সেকশন, সেন্ট্রাল ফিউজেলেজ, রেয়ার সেকশন ও ল্যাটারাল শেল এই প্ল্যান্টে তৈরি করা হবে। ২০২৮ অর্থবছর থেকে উৎপাদন শুরু হবে বলে আশা করা হচ্ছে।

এই নিয়ে কী বলছে দাসো
বিজনেস স্ট্যান্ডার্ডের এক প্রতিবেদন অনুসারে, দাসো এভিয়েশনের চেয়ারম্যান এবং সিইও এরিক ট্র্যাপিয়ার বলেছেন, "এটি ভারতে আমাদের সাপ্লাই চেন শক্তিশালী করার দিকে একটি নির্ণায়ক পদক্ষেপ। টিএএসএল-এর মতো আমাদের ক্রমবর্ধমান স্থানীয় অংশীদারদের সঙ্গে এই সাপ্লাই চেন রাফালের উৎপাদনে অবদান রাখবে এবং আমাদের মান এবং প্রতিযোগিতামূলক প্রয়োজনীয়তা পূরণ করবে।"

এই কারণেই রাফায়েল আরও বড় মাইলফক ছোঁবে
টিএএসএল-এর সিইও ও এমডি সুকরণ সিং এই চুক্তিকে ভারতের মহাকাশ যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসাবে বর্ণনা করেছেন। তিনি বলেন, "ভারতে রাফালের বডির উৎপাদন আমাদের কোম্পানিগুলির প্রতি ক্রমবর্ধমান আস্থার প্রমাণ । এই সিদ্ধান্ত আধুনিক মহাকাশ প্রোডাকশন ইকোসিস্টেমে ভারতের অগ্রগতি প্রতিফলিত করে।"

রাফায়েল ফ্রান্সের একটি ডুয়েল-ইঞ্জিন ও মাল্টিরোল যুদ্ধবিমান। এর গতি রাডার সিস্টেম, পেলোড ক্ষমতা, আকাশেই জ্বালানি ভরার ক্ষমতা ও আরও অনেক বৈশিষ্ট্য আধুনিক যুদ্ধের প্রয়োজনীয়তার সঙ্গে সঙ্গতিপূর্ণ। এতে স্থাপিত স্পেকট্রা সিস্টেম শত্রু রাডার থেকে এটিকে রক্ষা করতে সহায়তা করে। ভারতীয় বিমান বাহিনীতে (IAF) রাফালের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gold Silver Price Today: লাফিয়ে বাড়ল সোনার দাম, মহার্ঘ্য হল রুপোও!
লাফিয়ে বাড়ল সোনার দাম, মহার্ঘ্য হল রুপোও!
Zepto Dark Pattern : কম দেখিয়ে বেশি দাম নিচ্ছে জেপটোর মতো প্লাটফর্ম, কীভাবে করছে কারসাজি, কী এই 'ডার্ক প্যাটার্ন'
কম দেখিয়ে বেশি দাম নিচ্ছে জেপটোর মতো প্লাটফর্ম, কীভাবে করছে কারসাজি, কী এই 'ডার্ক প্যাটার্ন'
LPG Crisis : ফের দাম বাড়বে রান্নার গ্যাসের ? সিলিন্ডার পিছু ১৮ টাকা, শীঘ্রই সিদ্ধান্ত নিতে পারে সরকার
ফের দাম বাড়বে রান্নার গ্যাসের ? সিলিন্ডার পিছু ১৮ টাকা, শীঘ্রই সিদ্ধান্ত নিতে পারে সরকার
10 Crore Fund: ৫০ বছর বয়সে অবসর নিতে চাইছেন? ১০ কোটির তহবিল তৈরি করতে চাইলে মাসে কত টাকা জমাবেন?
৫০ বছর বয়সে অবসর নিতে চাইছেন? ১০ কোটির তহবিল তৈরি করতে চাইলে মাসে কত টাকা জমাবেন?

ভিডিও

NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE
Suvendu Adhikari | কবে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(০৬.০৮.২৬)পর্ব ২ | দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট বৈঠক
Ghantakhanek Sange Suman(০৬.০৮.২৬)পর্ব ১ | অভিষেকের 'সেটিং-অফার' নিয়ে নতুন ইঙ্গিত মদনের | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget