এক্সপ্লোর

RBI Action: ফের আরেকটি ব্যাঙ্কের উপর কড়া পদক্ষেপ আরবিআইয়ের, টাকা তোলায় বিধিনিষেধ জারি

RBI Restrictions: সর্বোদয় কো অপারেটিভ ব্যাঙ্কে (RBI Action) বেশ কিছু নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সোমবার। গ্রাহকরা তাঁদের অ্যাকাউন্টে টাকা থাকলেও ১৫০০০ টাকার বেশি তুলতে পারবেন না, এমনটাই জানিয়েছে RBI।

Reserve Bank of India: বেশ কিছুদিন ধরেই দেশের বেশ কিছু ব্যাঙ্কের উপর কড়া পদক্ষেপ করেছে রিজার্ভ ব্যাঙ্ক। দেশের কিছু ব্যাঙ্কের নিয়ম লঙ্ঘনের কারণে তাঁদের মোটা টাকার জরিমানাও করেছে আরবিআই। এর আগে এমনি একটি ব্যাঙ্কের আর্থিক অবস্থা যথাযথ না হওয়ায়, সেই ব্যাঙ্কের অ্যাকাউন্ট হোল্ডারদের টাকা তোলায় নিষেধাজ্ঞা আরোপ করেছিল রিজার্ভ ব্যাঙ্ক (RBI Action)। এবার নিষেধাজ্ঞা আরোপ হল মুম্বইয়ের সর্বোদয় কো অপারেটিভ ব্যাঙ্কের উপর। কী জানাল আরবিআই ?

কী জানিয়েছে আরবিআই

সোমবার ১৫ এপ্রিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI Action) জানিয়েছে, এই ব্যাঙ্কের গ্রাহকরা তাঁদের অ্যাকাউন্টে টাকা থাকলেও ১৫০০০ টাকার বেশি তুলতে পারবেন না। ডিপোজিট ইনসিওরেন্স ও ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশনের মাধ্যমে গ্রাহকরা তাঁদের আমানতের উপর ৫ লক্ষ টাকা পর্যন্ত বিমার দাবি পেতে পারেন।

ব্যাঙ্কের উপর কী বিধিনিষেধ আরোপ করা হয়েছে  

সর্বোদয় কো অপারেটিভ ব্যাঙ্কে (RBI Action) ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্ট, ১৯৪৯-এর ৩৫এ ধারা অনুসারে বেশ কিছু নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সোমবার। এখন এই ব্যাঙ্ক রিজার্ভ ব্যাঙ্কের অনুমোদন ছাড়া কোনও ঋণ বা অ্যাডভান্স পেমেন্ট করতে পারবে না। এমনকি কোনও ঋণ রিনিউ করতেও পারবে না। কোনও রকম বিনিয়োগ কিংবা কোনও পেমেন্ট করতে পারবে না সর্বোদয় কো অপারেটিভ ব্যাঙ্ক।

আরবিআই তাঁর নির্দেশে কী জানিয়েছে

রিজার্ভ ব্যাঙ্ক সোমবার স্পষ্টই জানিয়েছে যে, এই ব্যাঙ্কে কারেন্ট অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট কিংবা অন্য যে কোনও অ্যাকাউন্টে যত টাকাই থাক না কেন, গ্রাহকরা তা থেকে ১৫০০০ টাকার বেশি তুলতে পারবে না। তবে এর সঙ্গে এও জানানো হয়েছে যে এই নির্দেশিকার মাধ্যমে কোনওভাবেই ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করার কথা বলা হয়নি। ফলে গ্রাহকদের অযথা ভর পাওয়ার কোনও কারণ নেই।

গত মাস থেকেই পদক্ষেপ করছে আরবিআই

আগের সপ্তাহেই ৮ এপ্রিল মহারাষ্ট্রের শিরপুর মার্চেন্টস কো অপারেটিভ ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। সেবারেও এই ব্যাঙ্কের গ্রাহকদের উপর টাকা তোলায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়। ব্যাঙ্কের আর্থিক অবস্থা যথাযথ করার চেষ্টায় এই পদক্ষেপ ছিল কেন্দ্রীয় ব্যাঙ্কের। এই ব্যাঙ্কের গ্রাহকরা তাঁদের সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্ট থেকে কোনওভাবেই টাকা তুলতে পারবেন না, এমনটাই জানানো হয়েছিল রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Jio Business: এই সংস্থার সঙ্গে কাজ করবে জিও, নতুন কোন ব্যবসায়িক পরিকল্পনা আম্বানির ?

সেরা শিরোনাম

E-10 Petrol: ই-১০ পেট্রোল ফিরিয়ে আনার কথা ভাবছে সরকার ! এতে কী সুবিধা পাবেন সাধারণ মানুষ ? জানুন
ই-১০ পেট্রোল ফিরিয়ে আনার কথা ভাবছে সরকার ! এতে কী সুবিধা পাবেন সাধারণ মানুষ ? জানুন
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Gold Price Prediction : সোনার দাম হবে ৩ লাখ, রুপো পৌঁছবে ৬ লাখে ! বড় দাবি এই ব্যক্তির
সোনার দাম হবে ৩ লাখ, রুপো পৌঁছবে ৬ লাখে ! বড় দাবি এই ব্যক্তির
Gold Price Today: সোনার দামে বিরাট রদবদল, আজ কি কমল না বাড়ল? বিনিয়োগ করলে বিরাট লাভ?
সোনার দামে বিরাট রদবদল, আজ কি কমল না বাড়ল? বিনিয়োগ করলে বিরাট লাভ?

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget