এক্সপ্লোর

RBI Alert :  দুটি ব্যাঙ্কের ওপর জরিমানা করল রিজার্ভ ব্যাঙ্ক, আপনার টাকা নেই তো এখানে ?  

Reserve Bank of India : নিয়ম ভাঙার অভিযোগে দুটি ব্যাঙ্কের ওপর জরিমানা আরোপ করেছে রিজার্ভ ব্যাঙ্ক।

 

Reserve Bank of India : কেন্দ্রীয় ব্যাঙ্কের নিয়ম ভাঙার অভিযোগে দুটি ব্যাঙ্কের ওপর জরিমানা আরোপ করেছে রিজার্ভ ব্যাঙ্ক। ২৬ জুনে এক আদেশে আরবিআই গুজরাটের মেহসানা জেলার শ্রী কাদি নাগরিক সহকারী ব্যাঙ্ক লিমিটেডের উপর ১৪.৩০ লক্ষ টাকা জরিমানা আরোপ করেছে।

কী কারণে এই জরিমানা করা হয়েছে
ডিরেক্টর বা তাদের আত্মীয়দের স্বার্থ জড়িয়ে রয়েছে এমন ট্রাস্ট বা প্রতিষ্ঠানে অনুদানের উপর আরবিআইয়ের নির্দিষ্ট নির্দেশিকা রয়েছে। যা লঙ্ঘনের জন্য এই জরিমানা করা হয়েছে।

আরবিআই-এর নিয়ম অনুসারে, ৩১ মার্চ ২০২৪ তারিখে ব্যাঙ্কের আর্থিক অবস্থার উপর ভিত্তি করে একটি সাধারণ পরিদর্শন চালানো হয়েছিল। এই পরিদর্শনের পর কেন্দ্রীয় ব্যাঙ্ক দেখতে পায় যে ব্যাঙ্কটি এমন একটি ট্রাস্টে অনুদান দিয়েছে, যেখানে তার একজন ডিরেক্টরের আত্মীয় জড়িত ছিলেন। পরে এই বিষয়ে ব্যাঙ্কের লিখিত জবাব ও মৌখিক পর্যালোচনা করার পর আরবিআই এই জরিমানার সিদ্ধান্তে পৌঁছয়। সব দেখার পর কেন্দ্রীয় ব্যাঙ্কের তরফে বলা হয়েছে, অভিযোগগুলি বৈধ, সেই কাণেই আর্থিক জরিমানা বাধ্যতামূলক।

আরও এই ব্যাঙ্কে জরিমানা
আরবিআই মহারাষ্ট্রের সাইলুতেও এরকমই সাইবাবা নগরী সহকারি ব্যাঙ্ককেও ৫০,০০০ টাকা জরিমানা আরোপ করেছে। ২৪ জুন তারিখের একটি আদেশের মাধ্যমে এই জরিমানা ঘোষণা করা হয়েছিল। কেওয়াইসি নিয়মাবলীর নির্দেশাবলী মেনে না চলার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছিল।

আরবিআই জেনেছে যে, ব্যাঙ্ক নির্দিষ্ট সময়সীমার মধ্যে কিছু গ্রাহকের কেওয়াইসি রেকর্ড সেন্ট্রাল কেওয়াইসি রেকর্ডস রেজিস্ট্রি (সিকেওয়াইসিআর) -এ আপলোড করতে ব্যর্থ হয়েছে। এটি প্রয়োজনীয় সময়সূচি অনুসারে নির্দিষ্ট গ্রাহকদের জন্য কেওয়াইসি-র পর্যায়ক্রমিক আপডেটও করেনি।

৩১ মার্চ, ২০২৪ তারিখে ব্যাংকের কার্যক্রমের একটি রেগুলার পরিদর্শনের সময় এই ত্রুটিগুলি প্রকাশ পেয়েছে। আরবিআই স্পষ্ট করেছে যে-উভয় পদক্ষেপই নিয়ন্ত্রক সম্মতির ত্রুটির উপর ভিত্তি করে কোনও নির্দিষ্ট গ্রাহক লেনদেন বা চুক্তির বৈধতা নিয়ে প্রশ্ন তোলার উদ্দেশ্যে নয়। কেন্দ্রীয় ব্যাঙ্ক আরও উল্লেখ করেছে যে, এই জরিমানাগুলি প্রয়োজনে ব্যাঙ্কগুলির বিরুদ্ধে আরও পদক্ষেপ নেওয়া থেকে বিরত রাখে না।

 

সেরা শিরোনাম

Sugar Stocks Jumps : একদিনে ২০ শতাংশ পর্যন্ত বাড়ল চিনির স্টকের দাম, কালও চলবে র‍্যালি, এখন কেনা উচিত ?
একদিনে ২০ শতাংশ পর্যন্ত বাড়ল চিনির স্টকের দাম, কালও চলবে র‍্যালি, এখন কেনা উচিত ?
Sugar Market: উৎসবের আগেই চিনির দাম আগুন, চাহিদার তুলনায় নেই জোগান, নেপথ্যে কী কারণ?
উৎসবের আগেই চিনির দাম আগুন, চাহিদার তুলনায় নেই জোগান, নেপথ্যে কী কারণ?
Gold Price Today : লক্ষ্মীবারে কমল সোনার দাম ? আজ কিনলে কমে পাবেন ! জেনে নিন, রাজ্যের গোল্ড রেট
লক্ষ্মীবারে কমল সোনার দাম ? আজ কিনলে কমে পাবেন ! জেনে নিন, রাজ্যের গোল্ড রেট
Income Tax Return: আয়কর রিটার্ন জমা দেওয়ার পরও আসতে পারে আয়কর দফতরের নোটিস, কোন ভুল করলে বাড়বে বিপদ?
আয়কর রিটার্ন জমা দেওয়ার পরও আসতে পারে আয়কর দফতরের নোটিস, কোন ভুল করলে বাড়বে বিপদ?

ভিডিও

SFI Jadavpur University | যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুমুল উত্তেজনা, প্রতিবাদে মানববন্ধন তৈরি করল SFI
Champahati Blast News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২। ABP ANANDA LIVE
Jadavpur University Chaos: যে ঘটনা ঘটেছে, আমি তার তীব্র নিন্দা করছি : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের VC
Jadavpur University News | সুর চড়িয়ে আজ পথে নামল দু’পক্ষই, পরপর ভাঙল পুলিশের ব্যারিকেড | ABVP-SFI
Chokh Bhanga 6Ta | ফের শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয়। রাতে কলেজ ক্যাম্পাসে ঢুকে তাণ্ডব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget