এক্সপ্লোর

RBI MPC Meeting: রেপো রেট নিয়ে বড় ঘোষণা RBI-এর, ঋণের উপর সুদের হার কি কমল ?

Repo Rate: এর আগে জুন মাসের মুদ্রানীতির বৈঠকে রিজার্ভ ব্যাঙ্ক ৫০ বেসিস পয়েন্ট রেপো রেট কমিয়ে দিয়েছিল, আর তখনই এই সুদের হার নেমে আসে ৫.৫ শতাংশে।

RBI Repo Rate: রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অগাস্ট মাসের মুদ্রানীতির বৈঠকের শেষে চূড়ান্ত ঘোষণা করেছে। এর আগে পরপর তিনবার রেপো রেট কমানো হয়েছে রিজার্ভ ব্যাঙ্কের তরফে। এবার সেই রেট কমার (RBI Repo Rate) ধারায় ছেদ পড়েছে। ডিসেম্বরের পরে এই প্রথম রেপো রেট স্থিতিশীল রাখল রিজার্ভ ব্যাঙ্ক। অর্থাৎ এর আগের বৈঠকে রেপো রেট কমিয়ে যে ৫.৫ শতাংশ করা হয়েছিল, সেই সুদের হারই এখন বজায় রাখা হল। রেপো রেটে বৃদ্ধি বা হ্রাস কিছু হয়নি এই মুদ্রানীতির বৈঠকে। আজ ৬ অগাস্ট বুধবার মুদ্রানীতির বৈঠক শেষে রিজার্ভ ব্যাঙ্কের (Repo Rate) গভর্নর সঞ্জয় মলহোত্রা মুদ্রানীতি কমিটির প্রধান হিসেবে সংখ্যাগরিষ্ঠের মতকে স্বীকৃতি দিয়ে রেপো রেট (RBI MPC Meeting) একই রাখার ঘোষণা করেছেন। এর আগে ইতিমধ্যেই এই বছরে ১০০ বেসিস পয়েন্ট সুদের হার কমানো হয়েছিল।

এর আগে জুন মাসের মুদ্রানীতির বৈঠকে রিজার্ভ ব্যাঙ্ক ৫০ বেসিস পয়েন্ট রেপো রেট কমিয়ে দিয়েছিল, আর তখনই এই সুদের হার নেমে আসে ৫.৫ শতাংশে। আর সেটাই ছিল ২০২৫ সালে পরপর তৃতীয়বারের সুদের হার হ্রাস। এর আগে ফেব্রুয়ারি মাসে ও এপ্রিল মাসেও সুদের হার কমিয়েছিল কেন্দ্রীয় ব্যাঙ্ক। আর এভাবে ১০০ বেসিস পয়েন্ট রেপো রেট কমানোর কারণে ক্যাশ রিজার্ভ রেট কমে আসে ৩ শতাংশে।

রেপো রেট নিয়ে সাংবাদিক বৈঠকে আজ রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর সঞ্জয় মলহোত্রা বিশ্ব বাণিজ্য পরিস্থিতির প্রসঙ্গে টেনে বলেন দেশের আর্থিক গতি বজায় রাখার জন্য আরবিআই অনেক উপযুক্ত পদক্ষেপ নিয়েছে এবং এর শক্তি অক্ষুণ্ন রয়েছে। আমেরিকা ও ভারতের মধ্যে চলমান বাণিজ্য আলোচনা সম্পর্কে তিনি বলেন যে যতক্ষণ না এই বিষয়টি স্পষ্ট হচ্ছে ততক্ষণ রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে কোনও তাড়াহুড়ো করা হবে না।

ভারতে খুচরো মুদ্রাস্ফীতির হার নিম্নগামী রয়েছে যা ৬ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। জুন মাসে CPI ভিত্তিক মুদ্রাস্ফীতি বছরে ২.১০ শতাংশে দাঁড়িয়েছে যা ২০২৫ সালের মে মাস থেকে ৭২ বেসিস পয়েন্ট হ্রাস পেয়েছে। আর ২০১৯ সালের জানুয়ারি মাসের পরে এটিই সর্বনিম্ন স্তর রয়েছে। খাদ্যপণ্যের মুদ্রাস্ফীতিও উল্লেখযোগ্য হারে কমে গিয়েছে। জুন মাসের CFPI অনুসারে বছরে এই মুদ্রাস্ফীতির হার ১.০৬ শতাংশ কমে গিয়েছে। আর শহরাঞ্চলে এই মুদ্রাস্ফীতি ১.২২ শতাংশ কমে গিয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

New Maruti Baleno facelift : ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
Gold Price Today: সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা
সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা
Mahindra Pick Up Truck : মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget