এক্সপ্লোর

Paracetamol: ভারতে কি প্যারাসিটামল নিষিদ্ধ ? কী জানাল কেন্দ্র

Paracetamol Ban Clarification: দেশে প্যারাসিটামল নিষিদ্ধ নয় উল্লেখ করে অনুপ্রিয়া পটেল জানান দেশে বিভিন্ন ডোজের সংমিশ্রণ নিষিদ্ধ করা হয়েছে যার মধ্যে অন্যান্য ওষুধের সঙ্গে প্যারাসিটামলও রয়েছে।

নয়াদিল্লি: কেন্দ্রীয় রাসায়নিক ও সার প্রতিমন্ত্রী অনুপ্রিয়া পটেল মঙ্গলবার জানিয়েছেন যে সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন সংক্ষেপে সিডিএসও ভারতে সাধারণভাবে ব্যবহৃত প্যারাসিটামল ওষুধ নিষিদ্ধ করেনি। সংসদের বাদল অধিবেশনে এক উত্তরে অনুপ্রিয়া পটেল বলেন, ‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন প্যারাসিটামল নিষিদ্ধ করেনি। এই প্রসঙ্গে গুজব সম্পর্কেও কোনও তথ্য পায়নি।’ দেশে প্যারাসিটামল নিষিদ্ধ নয় উল্লেখ করে অনুপ্রিয়া পটেল জানান দেশে বিভিন্ন ডোজের সংমিশ্রণ নিষিদ্ধ করা হয়েছে যার মধ্যে অন্যান্য ওষুধের সঙ্গে প্যারাসিটামলও রয়েছে।

এছাড়াও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী উল্লেখ করেছেন যে সরকার জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে বিনামূল্যে ওষুধ পরিষেবা উদ্যোগ চালু করেছে। এর লক্ষ্য হল প্রয়োজনীয় ওষুধের প্রাপ্যতা নিশ্চিত করা এবং সরকারি হাসপাতাল ও গ্রামীণ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র সহ জনস্বাস্থ্য সুযোগ-সুবিধেগুলিতে রোগীদের খরচ কমানো। সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলিতে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ সরবরাহের জন্য রাজ্যগুলিকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

ওষুধ সংগ্রহ, কেনা, গুণমান নিশ্চিতকরণ, সাপ্লাই চেন ব্যবস্থাপনা, গুদামজাতকরণ, প্রেসক্রিপশন অডিট আর অভিযোগ নিষ্পত্তির শক্তিশালী ব্যবস্থা আরও মজবুত করার মাধ্যমে মানসম্মত চিকিৎসা নির্দেশিকা প্রচার আর ড্রাগস ও ভ্যাকসিন ডিস্ট্রিবিউশন সিস্টেম নামক তথ্য-প্রযুক্তি সম্বলিত প্ল্যাটফর্ম প্রতিষ্ঠার জন্য সহায়তা পাওয়া যায়। এই প্ল্যাটফর্ম প্রয়োজনীয় ওষুধ সংগ্রহের প্রকৃত অবস্থা, প্রাপ্যতা পর্যবেক্ষণের জন্য ব্যবহৃত হয়ে থাকে।

পটেল বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় সরকারি হাসপাতাল ও গ্রামীণ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র সহ সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলিতে সুবিধেভিত্তিক প্রয়োজনীয় ওষুধের তালিকা উপলব্ধ করার সুপারিশ করেছে। এর আগে জুলাই মাসে কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল বিভাগ গুণমান যাচাইয়ের পরীক্ষায় ফেল করা ১৯০টি ওষুধের তালিকা প্রকাশ করেছিল।  এই সব ওষুধের নমুনা সংগ্রহ করে ল্যাবে পরীক্ষার পর রিপোর্ট প্রকাশ করেছিল কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল বিভাগ। কোথাও দেখা গিয়েছে ইঞ্জেকশনের ভায়ালে ভাসছে ক্ষতিকারক ব্যাকটেরিয়া। আবার কিছু ওষুধ নামী সংস্থার ব্র্যান্ড নেম জাল করে বানানো। কোনও কোনও ওষুধ আবার পরিশোধিত জল দিয়ে বানানো হয়নি। 

কয়েকদিন আগেই কেন্দ্রীয় মন্ত্রী অনুপ্রিয়া পটেল জানান যে দেশজুড়ে ৩০ জুন ২০২৫ পর্যন্ত দেশজুড়ে ১৬,১১২টি জনৌষধি কেন্দ্র খোলা হয়েছে। এই প্রকল্পের ফলে গত ১১ বছরে ব্র্যান্ডেড ওষুধের দামের তুলনায় নাগরিকদের প্রায় ৩৮ হাজার কোটি টাকার আনুমানিক সাশ্রয় হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী অনুপ্রিয়া পটেল বলেন এই আউটলেটগুলিতে ২১১০টি ওষুধ, ৩১৫টি অস্ত্রোপচার ও চিকিৎসা পণ্য  সরঞ্জাম পাওয়া যায় যা সমস্ত প্রধান চিকিৎসা গ্রুপের অন্তর্ভুক্ত রয়েছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

New Maruti Baleno facelift : ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
Gold Price Today: সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা
সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা
Mahindra Pick Up Truck : মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’

ভিডিও

Ayushman Bharat News: রবিবার থেকেই রাজ্যে আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমারও কার্ড না থাকলে হাসপাতালেই পূরণ করা যাবে ফর্ম
Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget