এক্সপ্লোর

RBI Repo Rate: বদল নেই রেপো রেটে, কমছে না গাড়ি-বাড়ির ঋণের EMI

RBI MPC Meeting: ইএমআইয়ের বোঝা এখনই কমছে না। এবারে ১০ম মুদ্রানীতির বৈঠকেও রেপো রেটে কোনও বদল আনল না রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ৬.৫ শতাংশই বজায় থাকল পলিসি রেট।

RBI MPC Meeting: ইএমআইয়ের বোঝা এখনই কমছে না। এবারে ১০ম মুদ্রানীতির বৈঠকেও রেপো রেটে কোনও বদল আনল না রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ৬.৫ শতাংশই বজায় থাকল পলিসি রেট। আজ বুধবার ৯ অক্টোবর রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস এই ঘোষণা করেছেন মুদ্রানীতির বৈঠক শেষে। রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস মুদ্রানীতির বৈঠকে (RBI Repo Rate) ৬ জন কমিটি সদস্যদের অনুমতিক্রমে ও সম্মতিক্রমে এই রেপো রেটে (RBI MPC Meeting) কোনও বদল আনেননি। ৬ জনের মধ্যে ৫ জনই রেপো রেট না কমানোর দিকে ভোট দিয়েছেন। জুলাই ও অগাস্ট মাসে খুচরো মুদ্রাস্ফীতির হার রয়েছে ৪ শতাংশের আশেপাশে। আর তাই এবারেও রেপো রেটে কোনও বদল আনল না রিজার্ভ ব্যাঙ্ক।

বিশ্ববাজারে মুদ্রাস্ফীতির হার বাড়ছে

আজকের বৈঠকের শেষে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস জানান মুদ্রাস্ফীতি বাড়তে চলেছে বৈশ্বিক চাপানউতোরের কারণে। ধাতু ও খাদ্য পণ্যের দাম বাড়ার কারণে বৈশ্বিক ক্ষেত্রে এবং দেশের অভ্যন্তরেও মুদ্রাস্ফীতির হার বাড়তে পারে। তিনি বলেন যে জুলাই ও অগাস্ট মাসে মুদ্রাস্ফীতির হার বেড়েছে দেশে। আর অন্যদিকে বেস ইফেক্টের কারণে আগামী দিনে খুচরো মুদ্রাস্ফীতির হার দ্রুত বাড়ার সম্ভাবনা রয়েছে। রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর ২০২৪-২৫ সালের জন্য খুচরো মুদ্রাস্ফীতির হার ৪.৫ শতাংশ হওয়ার সম্ভাবনা দেখছেন। চলতি অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে মুদ্রাস্ফীতি ৪.১ শতাংশ, তৃতীয় ত্রৈমাসিকে ৪.৮ শতাংশ এবং চতুর্থ ত্রৈমাসিকে ৪.২ শতাংশ হতে পারে বলে মনে করা হচ্ছে।

ইএমআইয়ের বোঝা থেকে মুক্তি মেলেনি

রিজার্ভ ব্যাঙ্কের ব্যাঙ্কিং বিশেষজ্ঞ এবং ভয়েস অফ ব্যাঙ্কিং-এর প্রতিষ্ঠাতা অশ্বিনী রানা জানিয়েছেন যে রেপো হারে কোনও বদল আসেনি এবারের বৈঠকেও। ২০২৪ সালে রিজার্ভ ব্যাঙ্ক টানা পঞ্চমবারের মত রেপো রেটে কোনও বদল আনল না। মুদ্রাস্ফীতির হার নিয়ন্ত্রণে রাখতে রিজার্ভ ব্যাঙ্কের প্রচেষ্টা অব্যাহত রাখা হয়েছে। তবে রিজার্ভ ব্যাঙ্কের মতে খাদ্যপণ্যের মুদ্রাস্ফীতি এখনও লক্ষ্যমাত্রার উপরে রয়েছে। তাই রেপো রেট এবারেও ৬.৫০ শতাংশ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অশ্বিনী রানা জানান যে গ্রাহকরা ভেবেছিলেন এবারে খানিক সুদের হার কমবে, তাদের হতাশ হতে হয়েছে। ফেডারেল রিজার্ভ ব্যাঙ্কের সুদের হার কমানোর পরে মনে করা হয়েছিল যে ভারতের রিজার্ভ ব্যাঙ্কও এই রেপো রেট পরিবর্তন করবে এবং পুজোর আগে ইএমআইয়ের চাপ কমবে। কিন্তু তা হয়নি।

আরও পড়ুন: Petrol Diesel Price: ৭ জেলায় দাম কমল পেট্রোল ডিজেলের, ষষ্ঠীর দিনে ফুলট্যাঙ্ক তেল ভরাতে কমবে খরচ ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

UPI Transactions : UPI ব্যবহার করতে কি টাকা দিতে হবে ? যা জানিয়ে দিল কেন্দ্র...
UPI ব্যবহার করতে কি টাকা দিতে হবে ? যা জানিয়ে দিল কেন্দ্র...
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
UPI নিয়ে বড় খবর! টাকা পাঠাতে কি এবার থেকে দিতে হবে চার্জ? মিটল সব জল্পনা
UPI নিয়ে বড় খবর! টাকা পাঠাতে কি এবার থেকে দিতে হবে চার্জ? মিটল সব জল্পনা

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget