এক্সপ্লোর

করোনার জেরে লকডাউনের ধাক্কায় নজিরবিহীন সঙ্কটের মুখে ভারতীয় অর্থনীতি, বলল রিজার্ভ ব্যাঙ্ক

করোনার জেরে লকডাউনের ধাক্কায় নজিরবিহীন সঙ্কটের মুখে ভারতীয় অর্থনীতি। ঝিমুনির ধাক্কা কাটিয়ে অর্থনীতি ঘুরে দাঁড়াবে বলে যে ধারণা করা হচ্ছিল করোনাভাইরাসের প্রাদুর্ভাবে তা রাতারাতি ওলটপালট হয়ে গিয়েছে। ঋণনীতি সংক্রান্ত রিপোর্টে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) এই আশঙ্কার কথা জানিয়েছে।

নয়াদিল্লি: করোনার জেরে লকডাউনের ধাক্কায় নজিরবিহীন সঙ্কটের মুখে ভারতীয় অর্থনীতি। ঝিমুনির ধাক্কা কাটিয়ে অর্থনীতি ঘুরে দাঁড়াবে বলে যে ধারণা করা হচ্ছিল করোনাভাইরাসের প্রাদুর্ভাবে তা রাতারাতি ওলটপালট হয়ে গিয়েছে। ঋণনীতি সংক্রান্ত রিপোর্টে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) এই আশঙ্কার কথা জানিয়েছে। দক্ষিণ এশিয়ার অর্থনীতির এগিয়ে চলার পথে অতিমারির ধাক্কার প্রসঙ্গ  উল্লেখ করা হয়েছে আরবিআইয়ের রিপোর্টে। রিজার্ভ ব্যাঙ্ক বলেছে, কোভিড-১৯ এর সংক্রমণের আগে ২০২০-২১ অর্থবর্ষে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে বলে মনে হচ্ছিল। কিন্তু করোনাভাইরাস অতিমারি সেই হিসেব-নিকেশ ওলটপালট করে দিয়েছে। ২০২০-তে সামগ্রিকভাবে বিশ্বের অর্থনীতি মন্দার কবলে পড়তে চলেছে। কোভিড-পরবর্তী পূর্বাভাসে এমনই ইঙ্গিত। এমনিতেই বেশ কিছু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল দেশের অর্থনীতি। ২০১৯-র শেষ তিনটি ত্রৈমাসিকে বৃদ্ধির হার ছিল গত ছয় বছরে সবচেয়ে তলানিতে। অর্থবর্ষে সামগ্রিকভাবে বৃদ্ধির হার গত এক দশকে সবচেয়ে কম ৫ শতাংশ হতে পারে বলে মনে করা হচ্ছিল। কিন্তু দেশজুড়ে লকডাউন মার্চ ত্রৈমাসিকে চরম আঘাত হানতে পারে বলে বলে করা হচ্ছে। বিশেষজ্ঞরা ২০২০-২১-এ বৃদ্ধির হার নজিরবিহীনভাবে দেড় থেকে দুই শতাংশে নেমে আসতে পারে আশঙ্কা প্রকাশ করেছেন। রিজার্ভ ব্যাঙ্ক বলেছে, দীর্ঘমেয়াদে আন্তর্জাতিক ক্ষেত্রে খনিজ তেলের দামের মূল্য হ্রাসের প্রভাবও লকডাউন ও বিশ্বে চাহিদা হ্রাসের জেরে  খাদের মুখে চলে যাওয়া অর্থনীতিতে সেভাবে সুফল যোগাতে পারবে না। দেশে করোনার প্রাদুর্ভাব রোখার প্রয়াস যুদ্ধকালীন তত্পরতায় শুরু হয়েছে। এই প্রয়াসের অঙ্গ হিসেবেই লকডাউন ঘোষণা করা হয়েছে, যা দেশে অর্থনৈতিক কর্মকাণ্ডে প্রভাব ফেলেছে। এর সঙ্গে রয়েছে আন্তর্জাতিক ক্ষেত্রে বাণিজ্য ও আর্থিক বৃদ্ধির ক্ষেত্রেও অধোগতি দেশের আর্থিক বৃদ্ধির হারে প্রভাব ফেলবে বলে মনে করছে আরবিআই। বর্তমান সময়কে অত্যন্ত টালমাটাল উল্লেখ করে আরবিআই-এর রিপোর্টে জানানো হয়েছে যে, কোভিড ১৯-এর তীব্রতা, ছড়িয়ে পড়া ও সময়কালের বিষয়গুলি পর্যালোচনা করা হচ্ছে। করোনা প্রতিরোধের পরে সব কিছু স্বাভাবিক হলে ভারতের অর্থনীতি ছন্দে ফিরবে বলেও আশা আরবিআইয়ের। যদিও সেটা কবে, সেই উত্তর নেই রিপোর্টে।

সেরা শিরোনাম

Bank Amalgamation News: অনুমতি দিল রিজার্ভ ব্যাঙ্ক, এবার মিশে যাচ্ছে এই দুই ব্যাঙ্ক, কী হবে এই ব্যাঙ্কের অ্যাকাউন্টের?
অনুমতি দিল রিজার্ভ ব্যাঙ্ক, এবার মিশে যাচ্ছে এই দুই ব্যাঙ্ক, কী হবে এই ব্যাঙ্কের অ্যাকাউন্টের?
Insurance Commission: বিমার কমিশন সংক্রান্ত বিরাট সংস্কার করতে চায় IRDAI, তাদের ভাবনায় রয়েছে এজেন্টদের কথাও
বিমার কমিশন সংক্রান্ত বিরাট সংস্কার করতে চায় IRDAI, তাদের ভাবনায় রয়েছে এজেন্টদের কথাও
Gold Price Today: ষষ্ঠীতে সোনার দাম কি কমল? পুজোর মধ্যে আজ কিনলে বড় লাভ পাবেন?
ষষ্ঠীতে সোনার দাম কি কমল? পুজোর মধ্যে আজ কিনলে বড় লাভ পাবেন?
Reliance Foundation : রিলায়েন্স ফাউন্ডেশনের সামাজিক কাজ ও জিওর বিনামূল্যে AI কোর্স, বদলে দিয়েছে দেশের ডিজিটাল দৃষ্টিভঙ্গি
রিলায়েন্স ফাউন্ডেশনের সামাজিক কাজ ও জিওর বিনামূল্যে AI কোর্স, বদলে দিয়েছে দেশের ডিজিটাল দৃষ্টিভঙ্গি

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget