এক্সপ্লোর

2000 Bank Notes: এত টাকা গেল কোথায় ? ২০০০ টাকার নোট নিয়ে বড় তথ্য দিল RBI

Rs 2000 Notes: এবার বাতিল ২০০০ টাকার নোট (2000 Bank Notes) নিয়ে নতুন তথ্য দিল কেন্দ্রীয় ব্যাঙ্ক (Reserve Bank Of India)। জেনে নিন, ঠিক কী বলেছে RBI।

Rs 2000 Notes: রিজার্ভ ব্যাঙ্কের(RBI) নতুন তথ্যে ফের উঠছে প্রশ্ন। এবার বাতিল ২০০০ টাকার নোট (2000 Bank Notes) নিয়ে নতুন তথ্য দিল কেন্দ্রীয় ব্যাঙ্ক (Reserve Bank Of India)। জেনে নিন, ঠিক কী বলেছে RBI।

কী বড় তথ্য় দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক
শুক্রবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানিয়েছে, 2,000 টাকার নোটের প্রায় 97.62% ব্যাঙ্কিং সিস্টেমে ফিরে এসেছে। তবে প্রত্যাহার করা নোটগুলির প্রায় 8,470 কোটি টাকার নোট এখনও জনগণের কাছে রয়েছে। প্রশ্ন উঠছে, এত টাকা তাহলে গেল কোথায় ? গা ছাড়া মনোভাব না ইচ্ছে করেই এই টাকা এখনও ফেরত দিচ্ছেন না ওই 2,000 টাকার নোটের মালিকরা। এর আগে 19 মে 2023-এ আরবিআই 2,000 টাকার নোট বাতিলের ঘোষণা করেছিল।

মোট কত বাতিল নোট এসেছে রিজার্ভ ব্যাঙ্কের কাছে
রিজার্ভ ব্যাঙ্কের প্রচলনে থাকা 2000 টাকার নোটের মোট মূল্য 19 মে, 2023তে ছিল 3.56 লক্ষ কোটি টাকা। যা এখন ফেব্রুয়ারি 29, 2024-তে কমে 8,470 কোটি টাকা হয়েছে৷  আরবিআই একটি বিবৃতিতে দিয়েছে এই তথ্য৷ সব মিলিয়ে  19 মে, 2023 পর্যন্ত প্রচলিত 2,000 টাকার ব্যাঙ্কনোটের 97.62% ফেরত এসেছে কেন্দ্রীয় ব্যাঙ্কের কাছে।

কত তারিখ পর্যন্ত নোট জমার সীমা বাড়ানো হয়েছিল
এর আগে বাতিল ২০০০ টাকার নোট জমার সময়সীমা 7 অক্টোবর, 2023 পর্যন্ত বাড়িয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক। ব্যাঙ্কের শাখাগুলিতে জমা এবং বিনিময় পরিষেবাগুলি 7 অক্টোবর, 2023 থেকে বন্ধ করে দেওয়া হয়েছিল। 8 অক্টোবর 2023 থেকে শুরু করে ব্যক্তিদের RBI-এর 19টি অফিসে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সমতুল্য অঙ্ক জমা হয়।

ব্যাঙ্ক নোট জমা/আদান-প্রদানকারী 19টি RBI অফিস হল আহমেদাবাদ, বেঙ্গালুরু, বেলাপুর, ভোপাল, ভুবনেশ্বর, চণ্ডীগড়, চেন্নাই, গুয়াহাটি, হায়দ্রাবাদ, জয়পুর, জম্মু, কানপুর, কলকাতা, লখনউ, মুম্বাই, নাগপুর, নয়াদিল্লি, পাটনা এবং তিরুঅনন্তপুরমে।

কীভাবে নোট বদলাবেন ?

এর জন্য আপনাকে প্রথমেই যেতে হবে রিজার্ভ ব্যাঙ্কের ওয়েবসাইটে। সেখানে হোমপেজের মধ্যেই 'Forms Others' বলে একটি ফর্ম পাবেন। সেই ফর্ম পূরণ করে আপনার নিকটবর্তী যে কোনও পোস্ট অফিসে গিয়ে রিজার্ভ ব্যাঙ্কের ১৯টি ইস্যু অফিসের মধ্যে যে কোনও একটিতে আবেদন করা যায় নোট বদলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট করে দেওয়ার জন্য।  

কী কী নথি লাগবে ?

আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্টের মধ্যে যে কোনও একটি নথি লাগবে। আপনি চাইলে প্যান কার্ডও দিতে পারেন আবেদনের সঙ্গে। আর এর সঙ্গে আবেদন পত্রে জুড়ে দিতে হবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাসবুকের প্রথম পাতার ফোটোকপি যেখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য উল্লিখিত রয়েছে।

2000 Notes: এখনও বাড়িতে আছে দু'হাজারি নোট ! এখন কি আর জমা দিতে পারবেন ?

 

সেরা শিরোনাম

Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
US Russia Oil Deal : অন্য দেশকে ধমক-চমক, এবার নিজেই রাশিয়া থেকে তেল কিনবে আমেরিকা, সিদ্ধান্ত ট্রাম্পের
অন্য দেশকে ধমক-চমক, এবার নিজেই রাশিয়া থেকে তেল কিনবে আমেরিকা, সিদ্ধান্ত ট্রাম্পের
LIC Policy : দিনে ৪৫ টাকা জমিয়ে পেতে পারেন ২৫ লাখ, সঙ্গে জীবনবিমার সুবিধা, মধ্যবিত্তের সেরা LIC স্কিম এটি
দিনে ৪৫ টাকা জমিয়ে পেতে পারেন ২৫ লাখ, সঙ্গে জীবনবিমার সুবিধা, মধ্যবিত্তের সেরা LIC স্কিম এটি

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget