এক্সপ্লোর

Rekha Jhunjhunwala: এই পিএসইউ ব্যাঙ্কের শেয়ারে স্টেক কমালেন রেখা ঝুনঝুনওয়ালা, বাজারে কী প্রভাব পড়বে ?

Rekha Jhunjhunwala Portfolio: মাল্টিব্যাগার স্টক এই কানারা ব্যাঙ্কে রেখা ঝুনঝুনওয়ালা ৬২ বেসিস পয়েন্ট স্টেক কমিয়ে ফেলেন। এছাড়াও আরেকটি স্মলক্যাপ স্টকে নিজের স্টেক কমিয়েছেন রেখা ঝুনঝুনওয়ালা।

Share Market:  ভারতের অন্যতম ধনকুবের রাকেশ ঝুনঝুনওয়ালার মৃত্যুর পর তাঁর পোর্টফোলিওর বেশিরভাগ অংশই দক্ষ হাতে সামলান তাঁর স্ত্রী রেখা ঝুনঝুনওয়ালা (Rekha Jhunjhunwala)। সম্প্রতি জানা গিয়েছে, রেখা ঝুনঝুনওয়ালা তাঁর পোর্টফোলিওতে কিছু রদবদল করেছেন। একটি পিএসইউ ব্যাঙ্কের শেয়ারে স্টেক কমিয়েছেন তিনি এবং একইসঙ্গে একটি স্মলক্যাপ সংস্থার শেয়ারেও স্টেক কমিয়েছেন। ২০২৩-২৪ অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকে পোর্টফোলিও থেকে কানারা ব্যাঙ্কের শেয়ার এবং স্মলক্যাপ সংস্থা রাঘব প্রোডাক্টিভিটি এনহ্যান্সারের শেয়ারে স্টেক কমিয়েছেন রেখা ঝুনঝুনওয়ালা (Rekha Jhunjhunwala)।

মাল্টিব্যাগার স্টক এই কানারা ব্যাঙ্কে রেখা ঝুনঝুনওয়ালা ৬২ বেসিস পয়েন্ট স্টেক কমিয়ে ফেলেন। আগের ত্রৈমাসিকে যেখানে এই ব্যাঙ্কে রেখার (Rekha Jhunjhunwala) স্টেক ছিল ২.০৭ শতাংশ, সেখানে বর্তমানে তাঁর স্টেক কমে দাঁড়িয়েছে ১.৪৫ শতাংশে। নিফটি ব্যাঙ্কের সূচকের পারফরম্যান্সকেও ছাপিয়ে গিয়েছে এই শেয়ারের রিটার্ন। গত এক বছরে ১১৫ শতাংশ রিটার্ন এনে দিয়েছে এই কানারা ব্যাঙ্কের শেয়ার। নিফটি ব্যাঙ্কের সূচক সেখানে মাত্র ১৮ শতাংশ রিটার্ন দিয়েছে গত অর্থবর্ষে।

গতকাল এই কানারা ব্যাঙ্কের (Canara Bank) শেয়ার ০.৬২ শতাংশ বেড়ে বন্ধ হয় ৬১১.৯৫ টাকায়। এখন এই সংস্থার বাজার মূলধন দাঁড়িয়ে আছে ১.১১ লাখ কোটিতে।

এছাড়াও আরেকটি স্মলক্যাপ স্টকে নিজের স্টেক কমিয়েছেন রেখা ঝুনঝুনওয়ালা। ২০২৩-২৪ অর্থবর্ষের ডিসেম্বর ত্রৈমাসিকে রাঘব প্রোডাক্টিভিটির (Raghav Productivity) শেয়ারে রেখার স্টেক যেখানে ছিল ৫.১২ শতাংশ, সেখানে শেষ ত্রৈমাসিক স্টেক কমিয়ে এখন রেখা ঝুনঝুনওয়ালার পোর্টফোলিওতে এই সংস্থার শেয়ারে ৫.০৬ শতাংশ স্টেক আছে। এই বছর ১৫ শতাংশ কমেছে এই শেয়ারের দাম আর ৪৫ শতাংশ রিটার্ন এনে দিয়েছে বিনিয়োগকারীদের। শুধু রেখা ঝুনঝুনওয়ালাই নয়, বরং এই স্মলক্যাপ স্টকে বিনিয়োগ আছে আশিস কাচোলিয়া, মুকুল আগরওয়ালের মত ধনকুবেরদেরও।

রাঘব প্রোডাক্টিভিটি সংস্থা মূলত হোয়াইট সিলিকা, কাস্টিং পাউডার, হোয়াইট র‍্যামিং মাস এবং কোয়ার্টজ সিলিকা মাস ইত্যাদি প্রস্তুত করে থাকে। জয়পুরে তৈরি হওয়া এই সংস্থার শেয়ার ভারতের বাজারে তালিকাভুক্ত হয় ২০১৬ সালে।

২০২৪ সালে ৩১ মার্চ প্রকাশ হওয়া কর্পোরেট শেয়ারহোল্ডিং তথ্য অনুসারে, মোট ২৫টি স্টকে বিনিয়োগ আছে রেখা ঝুনঝুনওয়ালার যার মোট মূল্য ৪২,২৫৩.৪ কোটি টাকা। এই পোর্টফোলিওর মধ্যে আছে এনসিসি, টাইটান, নাজারা টেকনোলজি, টাটা মোটরস, টাটা কমিউনিকেশনস, ফর্টিস হেলথকেয়ার ইত্যাদি।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Indigo Airlines: রেকর্ড গড়ল ইন্ডিগো, হু হু করে বাড়ল শেয়ারের দাম

সেরা শিরোনাম

BSNL Recharge Plan : BSNL-এর ২০২ টাকার প্ল্যানে ১ লাখের বিমা, সঙ্গে ডেটা, কলিং
BSNL-এর ২০২ টাকার প্ল্যানে ১ লাখের বিমা, সঙ্গে ডেটা, কলিং
SAP Layoff : ১০,০০০ লোকের চাকরি যাবে, এবার কর্মী ছাঁটাই করবে এই 'টেক জায়ান্ট', কাদের নাম লিস্টে ?
১০,০০০ লোকের চাকরি যাবে, এবার কর্মী ছাঁটাই করবে এই 'টেক জায়ান্ট', কাদের নাম লিস্টে ?
Gold Price: রুপো ১ লক্ষ ৫৫ হাজার ৯২২, বাড়ল সোনার দামও, বিয়ের মরশুমে চিন্তায় গয়নাপ্রেমীরা
রুপো ১ লক্ষ ৫৫ হাজার ৯২২, বাড়ল সোনার দামও, বিয়ের মরশুমে চিন্তায় গয়নাপ্রেমীরা
Bank Holidays December : ডিসেম্বরে এই দিনগুলিতে ব্যাঙ্কে গিয়ে কাজ হবে না, ১০ দিন ছুটি, রইল পুরো লিস্ট
ডিসেম্বরে এই দিনগুলিতে ব্যাঙ্কে গিয়ে কাজ হবে না, ১০ দিন ছুটি, রইল পুরো লিস্ট

ভিডিও

Voter List | রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন ঘোষণা । নাম না থাকলে কী করবেন?
Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
Weather Update: বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
Embed widget