এক্সপ্লোর

Jio New Tariff: আজ থেকেই দাম বাড়ছে জিও-র, কোন প্ল্যানের কত দাম হচ্ছে?

Reliance Jio New Prepaid Plan: রবিবার সংস্থা জানিয়েছে, ১ ডিসেম্বর থেকেই তাদের সমস্ত আনলিমিটেড ভয়েস এবং ডেটা প্ল্যান এবং অ্যাড-অন প্ল্যানগুলির শুল্ক বাড়তে চলেছে।

নয়া দিল্লি: এয়ারটেল এবং ভোডাফোনের পর দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে জিও। আজ থেকেই লাগু হবে এই নতুন প্ল্যান। রবিবার সংস্থা জানিয়েছে, ১ ডিসেম্বর থেকেই তাদের সমস্ত আনলিমিটেড ভয়েস এবং ডেটা প্ল্যান এবং অ্যাড-অন প্ল্যানগুলির শুল্ক বাড়তে চলেছে।

জিওফোনের ৭৫ টাকার প্রিপেইড প্ল্যানটির ২৪ টাকা বাড়িয়ে এখন ৯৯ টাকা করা হল। জিও-র ১২৯ টাকার আনলিমিটেড প্রিপেড প্ল্যানটির দাম হচ্ছে ১৫৫ টাকা।জিও ১৪৯ টাকার প্রিপেড প্ল্যানটির দাম ৩০ টাকা বেড়ে ১৭৯ হবে। ১৯৯ টাকার প্রিপেড প্ল্যানের জন্য দিতে ২৩৯ টাকা। জিও-র ২৪৯ টাকার প্রিপেইড প্ল্যানটির দাম হবে ২৯৯ টাকা। 

জিও-র ৩৯৯ টাকার প্রিপেইড প্ল্যানটির দাম বাড়ল ৮০ টাকা। এখন প্ল্যানটি মিলবে ৪৭৯ টাকায়। জিও-র ৪৪৪ টাকার যে প্রিপেইড প্ল্যানটি ছিল তা হতে চলেছে ৫৩৩ টাকা। জিও-র ৫৫৫ টাকার প্রিপেইড প্ল্যানটির দাম ১১১ টাকা বৃদ্ধি পেয়ে হল ৬৬৬ টাকা। জিওর ৫৯৯ টাকার প্রিপেড প্ল্যানটির দাম হচ্ছে ৭১৯ টাকা।

আরও পড়ুন, দ্বিতীয় ত্রৈমাসিকে বাড়ল দেশের জিডিপি, ভারতের অর্থনীতিতে কাটছে মন্দা?

জিওর বার্ষিক ১,২৯৯ টাকার প্ল্যানটির সংশোধিত দাম হল ১,৫৫৯ টাকা। দাম বাড়ানো হয়েছে জিও-র ডেটা টপ-আপ প্ল্যানগুলিরও। ৫১ টাকার প্ল্যানের দাম এখন ৬১ টাকা। ১০১ টাকার প্ল্যানের দাম হচ্ছে ১২১ টাকা, ২৫১ টাকার প্ল্যানের দাম হতে চলেছে ৩০১ টাকা। 

গত ২৫ এবং ২৬ নভেম্বর থেকে ভোডাফোন- আইডিয়া (Vi) এবং ভারতী এয়ারটেল (Airtel) টেলিকম কোম্পানি প্রিপেইড প্ল্যানগুলির দাম ২০ থেকে ২৫ শতাংশ বাড়িয়েছে । এইবার একই পথ অনুসরণ করেছে মুকেশ আম্বানির রিলায়েন্স জিও সংস্থা। আজ থেকেই নতুন দামেই কেনা যাবে রিলায়েন্স জিও কোম্পানির সমস্ত আনলিমিটেড প্রিপেইড প্ল্যান। 

এমনি রিচার্জের পাশাপাশি অ্যাড অন নেন অনেকে। এবার থেকে সেই অ্যাড অনের খরচও বাড়ছে। সেগুলিরও দামও বেড়েছে পাল্লা দিয়ে। 

 

 

 

সেরা শিরোনাম

Gold Price Today: ষষ্ঠীতে সোনার দাম কি কমল? পুজোর মধ্যে আজ কিনলে বড় লাভ পাবেন?
ষষ্ঠীতে সোনার দাম কি কমল? পুজোর মধ্যে আজ কিনলে বড় লাভ পাবেন?
Reliance Foundation : রিলায়েন্স ফাউন্ডেশনের সামাজিক কাজ ও জিওর বিনামূল্যে AI কোর্স, বদলে দিয়েছে দেশের ডিজিটাল দৃষ্টিভঙ্গি
রিলায়েন্স ফাউন্ডেশনের সামাজিক কাজ ও জিওর বিনামূল্যে AI কোর্স, বদলে দিয়েছে দেশের ডিজিটাল দৃষ্টিভঙ্গি
Bank News: বিক্রি হয়ে গেল এই ব্যাঙ্ক, গ্রাহকদের অ্যাকাউন্টে থাকা টাকার কী হবে ? যারা EMI দিচ্ছেন তাঁরা কী করবেন ?
বিক্রি হয়ে গেল এই ব্যাঙ্ক, গ্রাহকদের অ্যাকাউন্টে থাকা টাকার কী হবে ? যারা EMI দিচ্ছেন তাঁরা কী করবেন ?
Wrong UPI: ভুল করে কাউকে UPI করে ফেললে, টাকা ফেরত পাওয়ার জন্য কী করতে হবে আপনাকে?
ভুল করে কাউকে UPI করে ফেললে, টাকা ফেরত পাওয়ার জন্য কী করতে হবে আপনাকে?

ভিডিও

College Square: আজ মহাষষ্ঠী, রীতি মেনে পুজো চলছে কলেজ স্কোয়ারে, ভিড় জমছে মণ্ডপে। Durga Puja 2026
Durga Puja 2026: পুজোর আড্ডা জমজমাট, স্টুডিওতে অঙকুশ
Durga Puja 2026: ৭৩তম বর্ষে নিউ আলিপুরের সুরুচি সঙ্ঘের পুজো, ষষ্ঠীর সকালে মণ্ডপে ভিড় দর্শনার্থীদের
Durga Puja 2026 : দুর্গাপুজোর আড্ডায় স্টুডিওতে হাজির টিম 'বহুরূপী' | ABP Ananda
CPM Book Stall News: বনগাঁয় বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' সিপিএম-এর | High Court | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
How To Beat Traffic: যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
Patna High Court: গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Weather Update: আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
Durga Puja 2026: আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
Embed widget