এক্সপ্লোর

PLI Scheme: রিলায়েন্স , টাটা পাওয়ারের জন্য দারুণ খবর ! ১৪ হাজার কোটির পিএলআই স্কিমে দুই কোম্পানির নাম

Reliance, Tata News: ১৪ হাজার কোটি টাকার প্রোডাকশন লিঙ্কড ইনসেনটিভ (PLI)স্কিমের সুবিধা পাবে রিলায়েন্স, টাটা পাওয়ার।

Reliance, Tata News: ১৪ হাজার কোটি টাকার প্রোডাকশন লিঙ্কড ইনসেনটিভ (PLI)স্কিমের সুবিধা পাবে রিলায়েন্স, টাটা পাওয়ার। সোলার মডিউল ইনসেন্টিভ পাওয়ার কোম্পানিগুলির মধ্যে জুড়েছে দেশের অন্যতম নামী দুই কোম্পানির নাম। তবে এই বিশাল অঙ্কের সরকারি সুবিধা পাবে আরও বেশকিছু কোম্পানি।  

PLI Scheme: কী কারণে এই বরাত ?
বাজারে জল্পনা চলছিল অনেকদিন ধরেই। মঙ্গলবার সেই জল্পনায় সিলমোহর দিল সরকার। কেন্দ্রীয় সরকারের তরফে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, PLI স্কিমের অধীনে এবার ১৪,০০৭ কোটি টাকা ব্যয় করা হবে। ৩৯,৬০০ মেগাওয়াট ঘরোয়া সোলার পিভি মডিউল উত্পাদনের জন্যই এই টাকা দেওয়া হবে দেশীয় কোম্পানিগুলিকে। মোট ১১টি কোম্পানিকে এই কাজের বরাত দেওয়া হচ্ছে।

Reliance, Tata News: কোন কোম্পানিকে কত বেশি কাজের বরাত ? 
প্রেস রিলিজ বলছে, সরকারি PLI স্কিমের আওতায় রিলায়েন্সকে ৬০০০ মেগাওয়াট, ওয়ারিকে ৬০০০ মেগাওয়াট, রিনিউকে ৪,৮০০ মেগাওয়াট, JSW-কে ১০০০ মেগাওয়াট ও টাটা পাওয়ার সোলারকে ৪০০০ মেগাওয়াট পিভি মডিউল উত্পাদনের বরাত দিয়েছে।

PLI Scheme: বেসরকারি কোম্পানিগুলিকে সুবিধা দিয়ে সরকারের কী লাভ ?
সরকারের ধারণা, রিলায়েন্স, টাটা ছাড়াও এই কোম্পানিগুলিকে ঘরোয়া সোলার পাওয়ার ইউনিট তৈরির বরাত দিয়ে আসলে উপকার হবে দেশের। এরফলে ২০২৪ সালের মধ্য়েই ৭৪০০ মেগাওয়াট শক্তি  করবে কোম্পানিগুলি। কেন্দ্র আশা করছে, এই স্কিম বাস্তবায়নের ফলে ২০২৫-এর এপ্রিলের মধ্যে ১৬,৮০০ মেগাওয়াট শক্তি উৎপাদন সম্পন্ন হবে। বাকি ১৫,৪০০ মেগাওয়াট পাওয়া যাবে ২০২৬-এর এপ্রিলের মধ্যেই।

Government Scheme :  এর থেকে কত কোটির বিনিয়োগ আশা করছে সরকার ?

সরকারের তরফে জানানো হয়েছে, বেসরকারি এই কোম্পানিগুলিকে সোলারের কাজের বরাত দিয়ে আদতে উপকৃত হবে দেশ। এরফলে ৯৩,০৪১ কোটি টাকার বিনিয়োগ আসবে বলে আশা করছে সরকার। এখানেই শেষ নয়, সরকার মনে করে, এই স্কিমের সঠিক বাস্তবায়নের ফলে মোট ১,০১,৪৮৭ জনের কর্মসংস্থানের জায়গা তৈরি হবে। যার মধ্যে ৩৫,০১০ জন প্রত্যক্ষ কর্মসংস্থান পাবেন এই কাজ শুরু হলে। বাকি ৬৬,৪৭৭ জন পরোক্ষভাবে এই কাজের সঙ্গে নিযুক্ত হবে।

মূলত, দেশি-বিদেশি কোম্পানিগুলিকে প্রোডাকশন লিঙ্ক ইনসেনটিভ স্কিমের সুবিধা দিয়ে থাকে সরকার। এর মাধ্যমে আয়করে ছাড় বাদেও কারখানা নির্মাণের জমিতে ছাড় দিয়ে থাকে সরকার। সরকারি এই ছাড়ের পরিবর্তে কম বিনিয়োগ করে বড় কাজ বাস্তবায়ন করতে পারে কোম্পানিগুলি। 

আরও পড়ুন :  PAN-Aadhaar Linking : বাড়ল প্যান- আধার লিঙ্কের সময়সীমা, এই তারিখের মধ্যে জুড়তে হবে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
Gold Price Today : এক ধাক্কায় অনেকটাই কমে গেছে সোনার দাম ! আজ কিনলে কত কমে পেতেন জানেন ?
এক ধাক্কায় অনেকটাই কমে গেছে সোনার দাম ! আজ কিনলে কত কমে পেতেন জানেন ?
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা প্রধানের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা প্রধানের বিরুদ্ধে মামলা

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget