এক্সপ্লোর

RG Kar Update: আলোয় মোড়া শহরেই 'দ্রোহের বড়দিন', আন্দোলনে সরব ধর্মতলা

RG Kar Protest: ধর্মতলায় এদিন জুনিয়র চিকিৎসক থেকে শুরু করে সাধারণ মানুষেরাও জড়ো হয়েছিলেন। প্রত্যেকেই সেখানে হাতে হাত দিয়ে পালন করেছেন দ্রোহের বড়দিন।

কলকাতা: গোটা কলকাতা সেজে উঠেছে আলোর মালায়। উৎসবের আলো। ঝলমল করছে পার্ক স্ট্রিট, বো-ব্যারাক থেকে শুরু করে সেন্ট পলস ক্যাথিড্রাল ও অন্যান্য চার্চগুলিও। কিন্তু এই উৎসবের আলোর মধ্যে, ধর্মতলার ছবিটা একেবারে আলাদা। সেখানেও আলো জ্বলছে বটে, তবে মশাল। দ্রোহের মশাল। আরজি কর কাণ্ডের পরে কেটে গিয়েছে মাসের পর মাস। এখনও অধরা বিচার। আর তারই প্রতিবাদে আজ ধর্মতলায় জমায়েত হয়েছিলেন অভয়া মঞ্চের সদস্যরা ও চিকিৎসকেরা। হাতে হাত দিয়ে প্রত্যেকেই পালন করলেন দ্রোহের বড়দিন। মোমবাতি হাতে মানববন্ধনও করেন তাঁরা। স্লোগানে স্লোগানে ভরে ওঠা ধর্মতলা যেন অন্য এক বড়দিনের কথা বলে। ঢিল ছোড়া দূরত্বে থাকা পার্ক স্ট্রিট আর ধর্মতলার ছবিটার মধ্যে যেন এদিন কোনও মিলই নেই। মানুষ যখন উৎসবে সামিল হতে পার্ক স্ট্রিটে যাচ্ছেন, তখন ধর্মতলায় এক অন্য ছবি। 

ধর্মতলায় এদিন জুনিয়র চিকিৎসক থেকে শুরু করে সাধারণ মানুষেরাও জড়ো হয়েছিলেন। প্রত্যেকেই সেখানে হাতে হাত দিয়ে পালন করেছেন দ্রোহের বড়দিন। ধর্মতলায় জ্বালিয়ে দেওয়া হয়েছে মশাল। অভয়া মঞ্চের সদস্যরা জানাচ্ছেন, বিচার না মেলা অবধি এই মশাল যাতে জ্বলতে থাকে, সেই ব্যবস্থাই করা হচ্ছে। চিকিৎসক তমোনাশ চৌধুরী বলছেন, 'আজকে ২৪ ডিসেম্বর, অনেকেই উৎসব উৎযাপনে মোমবাতি জ্বালান। কিন্তু আমরা তো প্রতিবাদে আছি। তাই আমরা কোনও ধর্মীয় অনুষ্ঠান করছি না। কিন্তু আমরা আজ এই দ্রোহের আলো জ্বালিয়ে প্রতিবাদ চালিয়ে যাওয়ার বার্তা দিতে চাই। যে ক্ষোভ আমাদের মধ্যে জ্বলছে সেটা আমরা রাস্তায় উগরে দিতে চাই। অভয়ার মায়ের চোখ থেকে যে জল বেরিয়েছিল, সেই জল আগুন। সেই আগুন আমরা সবার মধ্যে জ্বালিয়ে দিতে চাই।'  প্রতিবাদের মধ্যেই দিয়েই বড়দিন পালন করছেন অভয়া মঞ্চের সদস্যরা, সাধারণ মানুষ ও জুনিয়র চিকিৎসকেরা। 

অন্যদিকে, আর জি করকাণ্ডে নিহত চিকিৎসকের পরিবারের মামলায় এই মুহূর্তে হস্তক্ষেপ করলেন না বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। 'এই মামলা ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্টে বিচারাধীন আছে। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নজরদারি করছে। এই মুহূর্তে তাঁর পক্ষে এই মামলা গ্রহণ করা সম্ভব নয়', বললেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। 'আপনারা প্রধান বিচারপতির কাছে যান। তিনি যদি আমাকে এই মামলা শুনতে বলেন তাহলে আমি শুনব। তার আগে আমার পক্ষে কিছু করা সম্ভব নয়', চিকিৎসকের পরিবারকে বললেন বিচারপতি। বিচারবিভাগীয় শৃঙ্খলা ভঙ্গ করা তাঁর পক্ষে সম্ভব নয়, জানালেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। ১৫ জানুয়ারি এই মামলায় পরবর্তী শুনানির সম্ভবনা। 

আরও পড়ুন: Ritabhari Chakraborty: ক্রিসমাসের আগে ঋতাভরীই যে সান্তাক্লস, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সঙ্গেই কাটালেন দিনটা

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Live Blog: ক্ষমতায় আসার ১০০দিনেই খাস বালিগঞ্জে যুব বিজেপি নেতার দাদাগিরি! মারে আঙুল ভাঙল কর্মীর!
ক্ষমতায় আসার ১০০দিনেই খাস বালিগঞ্জে যুব বিজেপি নেতার দাদাগিরি! মারে আঙুল ভাঙল কর্মীর!
West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Saokat Molla: ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget