এক্সপ্লোর

Home Rent: বাড়ি ভাড়া নেবেন ? কী কী বিষয় সবার আগে দেখে নিতে হবে জানেন ?

Home Rent Rules: বাড়ি ভাড়ার সময় পেপারওয়ার্কে কিছু বিষয় এড়িয়ে গেলেই আপনি সমস্যায় পড়বেন। বাড়িটি ভালভাবে আগে দেখে নিতে হবে, বাড়ির মালিকানাও প্রয়োজনে যাচাই করে নেওয়া দরকার।

Renting Checklist: আজকাল শহরের দিকে অনেকেই বাড়ি ভাড়া নিয়ে থাকেন। নিজের বাড়ি না থাকলে বাড়ি ভাড়া নিতেই হয়, তাছাড়া অনেকে আবার কাজের সূত্রে অন্যত্র থাকেন বাড়িভাড়া নিয়ে। ফলে বাড়িভাড়ার একটা চাহিদা আছেই বাজারে। কিন্তু বাড়ি ভাড়া (Home Rent) নেওয়ার আগে অবশ্যই কিছু জিনিস দেখে নিতে হবে। সমস্ত কথা পাকা হওয়ার আগে এই বিষয়গুলি অবশ্যই দেখে নিন একবার।

বাড়ি ভাড়ার সময় পেপারওয়ার্কে কিছু বিষয় এড়িয়ে গেলেই আপনি সমস্যায় পড়বেন। বাড়িটি ভালভাবে আগে দেখে নিতে হবে, বাড়ির মালিকানাও প্রয়োজনে যাচাই করে নেওয়া দরকার। এর সঙ্গে সঙ্গে বাড়িভাড়া ছাড়াও আরও অন্যান্য খরচ কী কী থাকছে তাঁর হিসেবটাও আগেই নিয়ে রাখা দরকার।

বাড়িটি ভালভাবে দেখে নিতে হবে

বাড়ির জলের লাইন, আসবাবপত্র, জলের কলের অবস্থা, ইলেকট্রিসিটি লাইন ইত্যাদি সমস্ত বিষয় খুঁটিয়ে দেখে নিতে হবে। তারপর বাড়ি দেখে প্রয়োজনীয় কিছু জিনিস অদলবদল করার দরকার হলে তা মালিকের সঙ্গে কথা বলে নিতে হবে শিফট করার আগেই। এতে ভাড়াটিয়ার সঙ্গে বাড়ির মালিকের বোঝাপড়াতে কোনও অসুবিধে সৃষ্টি হয় না।

সমস্ত খরচের হিসেব আগে থেকে বুঝে নিতে হবে

বাড়ির মাসিক ও বার্ষিক মেনটেন্যান্স বিষয়ে আগে থেকে কথা বলে না রাখলে চুক্তির সময় পরে এ নিয়ে সমস্যা দেখা দিতে পারে। একটা বাড়ি বা ফ্ল্যাট ভাড়া নেওয়ার আগে ভাড়াটিয়াদের অবশ্যই এই বিষয়ে স্পষ্ট ধারণা নিয়ে নিতে হবে। সাধারণভাবে জলের কল বা ইলেকট্রিকের সংযোগ নিয়ে কোনও মেরামতির সরকার পড়লে সমস্যা হয় না, কিন্তু সমস্যা হয় বাড়ির রং করা, ভিতরে বা বাইরে কোনও মেরামতির প্রয়োজন পড়লে।

বাড়তি সুবিধে কী কী আছে

বাড়ির মালিকের (Home Rent) থেকে আগেই জেনে নিতে হবে ভাড়ার টাকা ছাড়া আর কী খরচ রয়েছে সেখানে থাকতে গেলে। অতিরিক্ত পার্কিং চার্জ দিতে হয় কিনা, ক্লাব থাকলে তাঁর অ্যাক্সেস পাওয়া যাবে কিনা, অ্যাসোসিয়েশন বা সমিতির কোনও চাঁদা দিতে হয় কিনা কিংবা ফ্ল্যাটে যদি সুইমিং পুল থাকে সেটা আপনি ব্যবহার করতে পারবেন কিনা তা জেনে নিতে হবে আগে থেকেই।

লীজ চুক্তি

চুক্তি করার সময় কাগজে অবশ্যই ন্যূনতম ভাড়াটিয়া (Home Rent) কত সময় থাকবেন ছয় মাস, ১১ মাস, নাকি ৩ বছর তাঁর উল্লেখ থাকা দরকার। একে বলে লক-ইন পিরিয়ড। এমনকী নোটিশ পিরিয়ড কতদিনের থাকবে সেটাও দেখে নিতে হবে। অর্থাৎ কত আগে থেকে মালিক উঠে যাবার জন্য জানাবেন ভাড়াটিয়াকে। সিকিউরিটি ডিপোজিট কত হবে, মাসিক ইলেকট্রিক বিল কে দেবে সেসব ব্যাপারেও আপনাকে আগে থেকে চুক্তির সময় জেনে নিতে হবে আর এই বিষয়গুলি চুক্তিপত্রে উল্লেখ রাখতে হবে।

আরও পড়ুন: Pocket UPI: 'পকেট ইউপিআই', ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত না করেই হবে আর্থিক লেনদেন, আর কী কী সুবিধা থাকছে?

সেরা শিরোনাম

Investments: ৫ বছর ধরে একই SIP-তে বিনিয়োগ! মিউচুয়াল ফান্ড বদলানোর সঠিক সময় কখন?
৫ বছর ধরে একই SIP-তে বিনিয়োগ! মিউচুয়াল ফান্ড বদলানোর সঠিক সময় কখন?
Financial Freedom: অর্থনৈতিক স্বাধীনতা চান, নিয়মিত বেতন না পেলেও কীভাবে সামলাবেন নিজের ও পরিবারের সব খরচ?
অর্থনৈতিক স্বাধীনতা চান, নিয়মিত বেতন না পেলেও কীভাবে সামলাবেন নিজের ও পরিবারের সব খরচ?
Mutual Funds SIP: চাকরি যাওয়া বা অন্য কোনও কারণে SIP-র পেমেন্ট মিস করলে কী হয় আপনার বিনিয়োগের?
চাকরি যাওয়া বা অন্য কোনও কারণে SIP-র পেমেন্ট মিস করলে কী হয় আপনার বিনিয়োগের?
Milk Price Hike : এবার ১০ টাকা পর্যন্ত বাড়বে দুধের দাম, এই রাজ্যে সবুজ সঙ্কেত দিল সরকার
এবার ১০ টাকা পর্যন্ত বাড়বে দুধের দাম, এই রাজ্যে সবুজ সঙ্কেত দিল সরকার

ভিডিও

Rejinagar BJP Candidate: উপনির্বাচনের দিন মাছ-ভাতে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার
Congress News: ভোট লুঠ, সন্ত্রাসের অভিযোগ, পুনর্নির্বাচনের দাবি তুলে কমিশনের দ্বারস্থ কংগ্রেস
Suvendu Adhikari : 'উনি আইন ভেঙেছেন, নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে', হুমায়ুন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী
CJP Protest in Delhi: জ্ঞানেশকাণ্ডে তোলপাড়, ককরোচ জনতা পার্টির আন্দোলনে সামিল হতে চলেছে AISA-ও
Malda Zilla Parishad: পুলিশ প্রশাসনকে ব্যবহার করে তারা বেআইনিভাবে ভোট গঠন করেছে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget