এক্সপ্লোর

Royal Enfield Scram 411: দুর্দান্ত ফিচারের সঙ্গে নয়া ডিজাইন, আসছে এনফিল্ডের Scram 411

Royal Enfield Scram 411: রয়্যাল এনফিল্ড Scram 411. বাজারে আসতে চলেছে সংস্থার নতুন বাইক। থাকবে 24bhp ইঞ্জিন। নয়া মডেলে জুড়ছে বেশকিছু নতুন ফিচারও।

 

নয়াদিল্লি: শুধু প্রয়োজনই  নয়, মোটরবাইক ঘিরে রয়েছে বহুলোকের প্যাশনও। আর সেই বাইকপ্রেমীদের প্যাশনের মধ্যমণি রয়্যাল এনফিল্ড (royal enfield)। ভারতের এই বাইকসংস্থা বাজারে আনছে একাধিক নতুন মডেল। আসছে ৬৫০ সিসির (650CC) একটি বাইকও। কিন্তু এর পরেই রয়্যাল এনফিল্ডের যে মডেল লঞ্চ হতে চলেছে তা আদতে সংস্থার অত্যন্ত জনপ্রিয় মডেল হিমালয়ান (himalayan)-এর উপর ভিত্তি করে তৈরি। কিন্তু রয়্যাল এনফিল্ড হিমালয়ান (royal enfield himalayan) মূলত অ্যাডভেঞ্চার প্রিয় বাইকারদের কথা মাথা রেখে তৈরি করেছিল সংস্থা। নতুন যে বাইকটি বাজারে আসতে চলেছে তা মূলত প্রতিদিনের রাস্তায় চলার উপযোগী করা হচ্ছে। নাম রয়্যাল এনফিল্ড স্ক্র্যাম ৪১১ (Scram 411). হিমালয়ান মডেলের অনেক কিছুই রয়েছে এই নতুন মডেলে। থাকবে 24bhp ইঞ্জিনও। তবে থাকবে বেশকিছু নতুনত্বও। হেডল্যাম্পের (headlamp) ডিজাইন থেকে শুরু করে আসনের (seat) ডিজাইন এবং ইন্সট্রুমেন্ট ক্লাস্টার (instrument cluster) অনেককিছুই হবে নতুন ধরনের।

অফরোডিংয়ের জন্য আদর্শ হিমালয়ান মডেল। কিন্তু scram 411 তৈরি করা হচ্ছে রাস্তার কথা মাথায় রেখে। ফলে হিমালয়ানের তুলনায় চাকার মাপ ছোট হবে নতুন এই মডেলে। সূত্রের খবর, থাকবে না হিমালয়ানের মতো মাল রাখার জায়গা বা luggage racks. তবে গ্রাউন্ড ক্লিয়ারেন্স (ground clearance) বেশ ভাল হবে scram 411-এর। এই নতুন মডেলে গ্রাউন্ড ক্লিয়ারেন্স থাকবে ২০০ মিলিমিটার। যদিও হিমালয়ানের ২২০ মিলিমিটারের তুলনায় তা অন্তত কম। 
এর সঙ্গেই নতুন রঙের ধরন, ব্যাজিং (badging) আসবে scram 411 মডেলে যা হিমালয়ান থেকে অনেকটাই আলাদা হবে। ওজনও তুলনায় কম হবে বলেই সংস্থা সূত্রে খবর।

রোজকার জীবনের বাইক হিসেবে অতুলনীয় হবে scram 411. ইঞ্জিনও এমনভাবে তৈরি (tuning) যে শহর এলাকায় চালানোর জন্যই আদর্শ। সেগমেন্টের ভিত্তিতে বিচার করলে বাজারে আর একটি বাইকের সঙ্গে টক্কর হবে Scram 411-এর। সেটি হল ইয়েজদি স্ক্র্যাম্বলার (yezdi scrambler). দামের দিক থেকে হিমালয়ানের তুলনায় বেশ কিছুটা সস্তা হবে scram 411. সূত্রের খবর, scram 411-এর দাম শুরু হবে  ২ লক্ষ টাকা থেকে। 

আর মাত্র কয়েকদিন, প্রস্তুতকারী সংস্থার তরফ থেকে টিজার শুরু হলেই জানা যাবে আরও চমৎকার ফিচারের বিষয়ে।     

আরও পড়ুন: MG ZS EV Facelift এল বাজারে, আরও বেশি রেঞ্জের সঙ্গে থাকছে নতুন ফিচার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

E 20 Petrol Contro : ৫ অগাস্ট থেকেই সব পেট্রোল পাম্পে ১০০ শতাংশ পেট্রোল ? E-20 পেট্রোল হবে ১১০ টাকা ! সরকার দিল জবাব
৫ অগাস্ট থেকেই সব পেট্রোল পাম্পে ১০০ শতাংশ পেট্রোল ? E-20 পেট্রোল হবে ১১০ টাকা ! সরকার দিল জবাব
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
1 Crore Fund: কত বয়সে কত টাকা বিনিয়োগ করলে আপনিও জমিয়ে ফেলতে পারবেন কোটি টাকা?
কত বয়সে কত টাকা বিনিয়োগ করলে আপনিও জমিয়ে ফেলতে পারবেন কোটি টাকা?
Employees' Provident Fund Organisation: ৫০ হাজার বেতন হলেও এবার পাবেন EPFO-এর সুবিধা? বেতনের লিমিট বাড়াল অর্থমন্ত্রক?
৫০ হাজার বেতন হলেও এবার পাবেন EPFO-এর সুবিধা? বেতনের লিমিট বাড়াল অর্থমন্ত্রক?

ভিডিও

Kunal Ghosh:
NCPI Suvendu Adhikari Meeting: শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর কী জানালেন TMC ত্যাগী দুই NCPI MP?
NCPI-Suvendu Adhikari Meeting: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তৃণমূল ত্যাগী রাজ্যসভার ৩ BJP সাংসদও | Delhi
Kunal Ghosh:
NDA Meeting: সংসদে থাকা সত্ত্বেও NDA-এর বৈঠকে গরহাজির মুর্শিদাবাদের তিন সাংসদ | NCPI | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget