এক্সপ্লোর

Royal Enfield Himalayan 450: শীঘ্রই আসছে রয়্যাল এনফিল্ডের নতুন বাইক,নতুন কী থাকছে বাইকে,দাম কত ?

Bikes: এবার প্রতীক্ষার অবসান হতে চলেছে। আসছে নতুন হিমালয়ান 450 (Royal Enfield Himalayan)।  


Bikes: দীর্ঘদিন ধরে এই বাইকের জন্য অপেক্ষা করে রয়েছে রয়্যাল এনফিল্ডের অনুরাগীরা। এবার প্রতীক্ষার অবসান হতে চলেছে। আসছে নতুন হিমালয়ান 450 (Royal Enfield Himalayan)।  

Auto: কী নতুন থাকছে বাইকে ?
বর্তমানে এটি কোম্পানির সবচেয়ে গুরুত্বপূর্ণ লঞ্চগুলির মধ্যে একটি। এমনিতেই হিমালয়ান 411 নিজ গুণেই একটি ব্র্যান্ড। তবে এই অ্যাডভেঞ্চার ট্যুরারের কিছু ত্রুটি রয়েছে। সেই কারণে রয়্যাল এনফিল্ড নতুন প্রজন্মের হিমালয়ান দিয়ে এই সব ত্রুটিগুলি কাটিয়ে উঠতে চায়। পুরনো হিমালয়ের চেয়ে আরও শক্তিশালী ইঞ্জিন সহ একটি ভাল প্যাকেজ হিসাবে ডিজাইন করা হয়েছে নতুন বাইক। নতুন অ্যাডভেঞ্চার বাইকের পরীক্ষামূলক স্পাইশটস ইতিমধ্যেই বাজারে এসেছে। নির্দিষ্ট সময়ের মধ্যে বেশ কয়েকবার এই বাইক পরীক্ষা করতে দেখা গেছে।

Royal Enfield Himalayan 450 কখন লঞ্চ হবে ?
রয়্যাল এনফিল্ড আসন্ন হিমালয়ান 450-এর একটি নতুন টিজার ভিডিও শেয়ার করেছে, যাতে হিমালয়ের বরফের রাস্তায় অ্যাডভেঞ্চার বাইকের  টিজার প্রকাশ করা হয়েছে। ভিডিওর শেষে মিডিয়া রাইডের স্থান হিসাবে মানালি,হিমাচল প্রদেশ দেখানো হয়েছে। নতুন হিমালয়ান 1 নভেম্বর 2023-এ লঞ্চ হওয়ার কথা রয়েছে। যা নেক্সট জেনারেশন বুলেট 350 লঞ্চের ঠিক দুই মাস পরে লঞ্চ হবে। এক্সজস্টটি একটি সিঙ্গল-সিলিন্ডার রয়্যাল এনফিল্ড থাম্পের সঙ্গে একটি বেশি শব্দের নোট যুক্ত করা হয়েছে।

Royal Enfield : কতটা শক্তিশালী ইঞ্জিন ?
নতুন প্রজন্মের হিমালয়ান একটি সম্পূর্ণ নতুন 450cc,সিঙ্গল-সিলিন্ডার, লিকুইড-কুলড ইঞ্জিন পাবে। যার মধ্যে 40 হর্স পাওয়ার প্রত্যাশিত। একটি নতুন 6-স্পিড গিয়ারবক্সের পিছনের চাকায় পাওয়ার জন্য ব্যবহার করা হবে। এর পাশাপাশি বেয়ারবোন হিমালয়ান 411-এর পরিবর্তে নতুন হিমালয়ান 450 সিঙগেল-পড, ফুল ডিজিটাল ইন্সট্রুমেন্ট প্যানেল, ব্লুটুথ কানেক্টিভিটি, ন্যাভিগেশন, অল-এলইডি লাইট এবং আপসাইড ডাউন ফ্রন্ট ফর্কের মতো আরও রিফাইনড ইঞ্জিন পাবে।

Auto: বাইকের কত দাম ?
লঞ্চ করার পরে নতুন Royal Enfield Himalayan 450-এর এক্স-শোরুম মূল্য 2.50 লক্ষ টাকা থেকে শুরু হবে বলে আশা করা হচ্ছে। এই বাইকটি আপডেট করা KTM অ্যাডভেঞ্চার 390 বাইকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে, যা একটি 373.6cc লিকুইড কুলড ইঞ্জিন পায়।

Auto : প্রতিযোগীরা বাজার গ্রাস করছে দেখে এবার পিক আপ ট্রাকের মার্কেটে ঢুকছে Mahindra। সম্প্রতি কোম্পানি নতুন পিক-আপের কনসেপ্ট মডেল প্রকাশ করেছে। পাশাপাশি পরবর্তী প্রজন্মের আরও প্রিমিয়াম পণ্য আনতে চলেছে কোম্পানি।

নতুন এই পিক-আপ ট্রাকটি কোম্পানির জনপ্রিয় Scorpio N প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। একই প্লাটফর্মে তৈরি হলেও দেখতে স্করপিও SUV-র তুলনায় কিছু মূল পার্থক্য রয়েছে এই গাড়ির।

Mahindra Pik-up Truck: কেমন দেখতে হবে ডিজাইন ?
পিক-আপ হল একটি ডাবল ক্যাব ট্রাক যা  প্রিমিয়াম সেগমেন্টে লঞ্চ করতে চলেছে Mahindra। কোম্পানি লাইফস্টাইল অফার হিসেবে এই গাড়ি আনতে চলেছে। যদিও এখনও এটি কেবল কনসেপ্ট আকারেই প্রকাশ করেছে কোম্পানি। পিক-আপটি স্করপিও এন-এর মতো বুচ ফেস সহ পেশিবহুল হবে। এন-এর থেকে আরও আক্রমণাত্মক স্টাইলিং পাবে এই ট্রাক। টেলল্যাম্পগুলিও ফিউচারিস্টিক রাখা হয়েছে। তবে এই বৈশিষ্ট্য়গুলি উত্পাদন মডেলে থাকবে কিনা তা এখনও পরিষ্কার নয়।

Mahindra Pick-up Truck: এবার পিক-আপ ট্রাক আনবে মহিন্দ্রা, কেমন দেখতে হবে গাড়ি ? সামনে এল ছবি

সেরা শিরোনাম

Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
US Russia Oil Deal : অন্য দেশকে ধমক-চমক, এবার নিজেই রাশিয়া থেকে তেল কিনবে আমেরিকা, সিদ্ধান্ত ট্রাম্পের
অন্য দেশকে ধমক-চমক, এবার নিজেই রাশিয়া থেকে তেল কিনবে আমেরিকা, সিদ্ধান্ত ট্রাম্পের
LIC Policy : দিনে ৪৫ টাকা জমিয়ে পেতে পারেন ২৫ লাখ, সঙ্গে জীবনবিমার সুবিধা, মধ্যবিত্তের সেরা LIC স্কিম এটি
দিনে ৪৫ টাকা জমিয়ে পেতে পারেন ২৫ লাখ, সঙ্গে জীবনবিমার সুবিধা, মধ্যবিত্তের সেরা LIC স্কিম এটি

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget